এক ঝলক (১৭ ডিসেম্বর, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
টানা তিন দিনের ছুটিতে সিলেটের প্রাকৃতিক পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় বেড়েছে পর্যটকদের। সিলেটের চা-বাগানগুলোতে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে এসেছেন লোকজন। লাক্কাতুরা চা-বাগান, সিলেট শহরতলি, ১৭ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
২ / ১৩
রাষ্ট্রায়ত্ত ২৫টি বন্ধ পাটকলের মধ্যে খুলনার পাঁচটি পাটকলে শ্রমিকদের বকেয়া বেতন ও বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে খালিশপুর-দৌলতপুর জুট মিল কারখানা কমিটির উদ্যোগে খোঁড়া মিছিল করেন পাটকল শ্রমিকেরা। বিআইডিসি সড়ক, খুলনা, ১৭ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৩
নওগাঁ শহরের কাঁঠালতলি এলাকায় তৈরি আসবাবের একটি দোকান ও কারখানায় আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন। ১৭ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৪ / ১৩
শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে খড় ভর্তি করে দুটি নছিমন ঝুঁকি নিয়ে এগিয়ে যাচ্ছে। গাড়ির চালক খড়ের জন্য সামনের কিছুই দেখতে পাচ্ছেন না। আজ শুক্রবার বেলা এটার সময় শহরের উত্তর বাজার এলাকায়
ছবি: আবদুল মান্নান
৫ / ১৩
বঙ্গবন্ধুর প্রতি ঈশ্বরগঞ্জের কৃষক আবদুল কাদিরের ভালোবাসার নিদর্শন। গত বৃহস্পতিবার উপজেলার পাড়াখালবলা গ্রামে। ১৬ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৬ / ১৩
রাতের আঁধার কাটিয়ে উঁকি দিচ্ছে সূর্য। এরই মধ্যে কাপ্তাই হ্রদ পাড়ি দিয়ে ডিঙিতে ছুটেছেন গন্তব্যে এক আরোহী। ওমদামিয়া হিল, রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৩
রাঙামাটি হাফ ম্যারাথন ১০ কিলোমিটার প্রতিযোগিতার আয়োজন করেছে রান গোমতি নামের একটি সংগঠন। এ প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ২০০ নারী-পুরুষ অংশ নেন। আসামবস্তি সেতু এলাকা, রাঙামাটি। ১৭ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা।
৮ / ১৩
শীতের সকালে ফাঁকা সড়কে স্কেটিং করতে বেরিয়েছেন দুই বন্ধু। উত্তম বত্তর বিল, শহরতলি, রংপুর। ১৭ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৩
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এর বাইরে আজ বিকেলে ছিল বিদেশফেরত যাত্রীদের জন্য স্বজনদের ভিড়। উন্নয়নমূলক কাজের জন্য রাতের বেলা আট ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। এর ফলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের চাপ বেড়েছে বহুগুণ। ঢাকা, ১৭ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
১০ / ১৩
আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র। ঢাকা, ১৭ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
১১ / ১৩
পদচারী-সেতুতে চলার পথে দাঁড়িয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ দেখছেন পথচারীরা। বিমানবন্দর সড়ক, ১৭ ডিসেম্বর
ছবি: ছবি: দীপু মালাকার
১২ / ১৩
যাত্রী ওঠা-নামার জন্য নির্দিষ্ট স্থান থাকা সত্ত্বেও, মাঝ সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে নামানো হচ্ছে যাত্রীদের। একে অপরকে টেক্কা দিয়ে সড়কে আগে যেতে চালকদের এ প্রতিযোগিতার কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। কুড়িল বিশ্বরোড, ১৭ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
১৩ / ১৩
সাপ্তাহিক ছুটির দিনে জাতীয় চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মিরপুর, ১৭ ডিসেম্বর
ছবি: খালেদ সরকার