এক ঝলক (১৭ নভেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩১
প্যারিস হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানাতে মেক্সিকো সিটির ফরাসি দূতাবাসের সামনে মোমবাতি হাতে ছোট্ট শিশুটি। গত শুক্রবার প্যারিসে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১২৯ জন নিহত ও ৩৫২ জন আহত হন। ছবি:এএফপি

২ / ৩১
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় সোমবার এক বাস্কেটবল ম্যাচে প্রতিপক্ষ ব্রাডলি ব্রেভসের বিরুদ্ধে অ্যারিজোনা উইল্ডক্যাটসের কাদিম অ্যালেনের অ্যাকশন। ছবি: এএফপি

৩ / ৩১
সাকা-মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় রিভিউ আবেদনের শুনানিকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার। ছবি: জাহিদুল করিম

৪ / ৩১
সাকা-মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় রিভিউ আবেদনের শুনানিকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থায় নিরাপত্তারক্ষীরা। ছবি: জাহিদুল করিম

৫ / ৩১
সুপ্রিম কোর্টের সামনের সড়কে আজ মঙ্গলবার সকালে এক সিএনজি অটোরিকশা যাত্রীর ব্যাগে পুলিশের তল্লাশি। ছবি: জাহিদুল করিম।

৬ / ৩১
মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় রিভিউ আবেদনের শুনানি চলাকালে আজ মঙ্গলবার আদালতের বাইরে অপেক্ষমাণ উৎসুক জনতা। ছবি: জাহিদুল করিম

৭ / ৩১
মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় রিভিউ আবেদনের শুনানি চলাকালে আজ মঙ্গলবার ওই জামায়াত নেতার ফাঁসির দাবিতে আদালতের বাইরে ব্যানার-ফেস্টুন হাতে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাসহ অনেকে। ছবি: জাহিদুল করিম

৮ / ৩১
‘দ্য নাইট বিফোর’ সিনেমার নিউ ইয়র্ক প্রিমিয়ার শো’তে (বাম থেকে ডানে) অভিনেতা সেথ রোজেন, অ্যান্থনি ম্যাকি, জোসেপ গর্ডর লেভিট, পরিচালক জোনাথন লেভিন এবং (নিচে) অভিনেত্রী কিলে লিডেল ও ব্রুক লিডেল। ছবি: এএফপি

৯ / ৩১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ‘দ্য হাঙ্গার গেমস: মকিংজে পার্ট-২’ সিনেমার প্রিমিয়ার শো’তে অভিনেত্রী উইলো শিল্ডস। ছবি: এএফপি

১০ / ৩১
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ‘দ্য হাঙ্গার গেমস: মকিংজে পার্ট-২’ সিনেমার প্রিমিয়ার শো’তে অভিনেত্রী জেনিফার লরেন্স। ছবি: এএফপি

১১ / ৩১
ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি দেশটির পতাকার রঙে থাকা নীল, সাদা ও লাল গোলাপে শ্রদ্ধা নিবেদন। ছবিটি লন্ডনে ফরাসি দূতাবাসের সামনে থেকে তোলা। ছবি: রয়টার্স

১২ / ৩১
শীতে খেজুরের রস সংগ্রহ করতে গাছিরা গাছ কাটতে শুরু করেছেন। ছবিটি কুমিল্লা সদর উপজেলার জালুয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক, কুমিল্লা

১৩ / ৩১
চলছে আমন ধান কাটার ধুম। মাঠে ধান কাটা, মাড়াই ও ধান শুকানোর কাজে ব্যস্ত কৃষক। সকালে কাজের ফাঁকে বসে খাবার খেয়ে নিচ্ছেন তাঁরা। ছবিটি আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব খামার এলাকা থেকে তোলা। ছবি: শাহীদুজ্জামান সাগর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

১৪ / ৩১
জলাশয়ে ফুটে আছে কচুরিপানার ফুল। ছবিটি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের জলাশয় থেকে আজ মঙ্গলবার তোলা। ছবি: এ কে এম ফয়সাল, মঠবাড়িয়া (পিরোজপুর)

১৫ / ৩১
জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার দাবিতে আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে বাংলাদেশ রুখে দাঁড়াও ও সম্মিলিত সামাজিক আন্দোলন নামের দুটি সংগঠন। এতে বক্তব্য দেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। ছবি: সাহাদাত পারভেজ

১৬ / ৩১
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: মনিরুল আলম

১৭ / ৩১
আজ মঙ্গলবার রাজধানীতে ছাত্রলীগের কর্মীরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় মহড়া দেন। ছবিটি রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে তোলা। ছবি: মনিরুল আলম

১৮ / ৩১
হাইকোর্টে চলছে চুনকাম। তিন শ্রমিক বাঁশ-দড়ির তৈরি মই দিয়ে বেয়ে কাজ করছেন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: মনিরুল আলম

১৯ / ৩১
যশোর থেকে খুলনায় মোড়া বিক্রি করতে গেছেন এক বিক্রেতা। মোড়া প্রতি দাম হাঁকছেন ১২০ টাকা থেকে ১৫০ টাকা। ছবিটি খুলনা শহরের নিরালা এলাকা থেকে আজ মঙ্গলবার তোলা। ছবি: সাদ্দাম হোসেন, খুলনা

২০ / ৩১
বনে বনে ঘুরে বেড়ায় প্রজাপতির দল। কখনো এগাছে তো ওগাছে। ছবিটি রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে গতকাল সোমবার (১৬ নভেম্বর) সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা, রাঙামাটি

২১ / ৩১
শীতের সবজি হিসেবে মুলার বেশ চাহিদা। বাজারে বিক্রির জন্য সন্তানদের নিয়ে খেত থেকে মুলা তুলছেন এক গৃহবধূ। ছবিটি ফরিদপুর সদরের শোলাকুণ্ড এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২২ / ৩১
ফরিদপুর সদরের মুনশীবাজার এলাকায় রসুন খেত পরিচর্যায় ব্যস্ত তিন কৃষক। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২৩ / ৩১
পথের ধারে ​ফুটে থাকা বুনো ফুল থেকে মধু আহরণে ব্যস্ত ভোমরা। ছবিটি ফরিদপুর সদরের কাফুরা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২৪ / ৩১
ইটভাটায় মায়ের কাজে সহযোগিতা করছে মেয়ে। এভাবেই দারিদ্র্যের কাছে হারিয়ে যায় বাংলাদেশের অনেক শিশুর শৈশব। ছবিটি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের একটি ইটভাটা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

২৫ / ৩১
ঘোড়ার গাড়িতে করে গ্রামাঞ্চল থেকে শহরে মালামাল নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

২৬ / ৩১
বেগুন খেত পরিচর্যায় ব্যস্ত এক কৃষক। ছবিটি সিলেটের কামালবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২৭ / ৩১
শিম গাছের পাতায় এসে পড়েছে সকালের সোনারোদ। গাছে পাখা মেলে বসে আছে একটি ফড়িং। ছবিটি সিলেট সদরের মাশুকগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

২৮ / ৩১
২০১৮ সালের বিশ্বকাপ বাছাইপর্বের খেলার শুরুতে প্যারিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মিনিট নীরবতা পালন করেন সিরিয়ার খেলোয়াড়েরা। সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে আজ এএফসি দ্বিতীয় রাউন্ডে  মুখোমুখি হয়েছে সিঙ্গাপুর ও সিরিয়া। ছবি: রয়টার্স

২৯ / ৩১
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বোলান জেলায় আজ মঙ্গলবার যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১১জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি। ছবি: রয়টার্স

৩০ / ৩১
চারদিকে চলছে আমন ধান কাটার ধুম। কাজের ফাঁকে এক সঙ্গে বসে ভাত, আলুভর্তা আর ডাল দিয়ে খাবার সেরে নিচ্ছেন কৃষকেরা। ছবিটি আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব খামার এলাকা থেকে তোলা। ছবি: শহীদুজ্জামান সাগর, ময়মনসিংহ

৩১ / ৩১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ১নং বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে কয়েকবার নির্বাচিত হয়েছে। কিন্তু কক্ষ ও বেঞ্চের সংকটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। তাই রোদের মধ্যে স্কুল প্রাঙ্গণে বসে এভাবে প্রতিদিন ক্লাস করতে হয়ে শিশু ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ