ঢেউয়ের ভয়ে ছুটছেন নারী। ছবিটি গতকাল বুধবার ইংল্যান্ডের উত্তরাঞ্চলের নিউ ব্রাইটন এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স
২ / ১৯
ধানিজমির পাশে ডোবায় জমে থাকা পানিতে হাতড়ে মাছ ধরছে শিশুরা। ছবিটি গতকাল বুধবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের চকনূর এলাকা থেকে তোলা। ছবি: সাজেদুল আলম
৩ / ১৯
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের সঙ্গে মিলে যাওয়ায় এই সোনালি ফিজ্যান্ট পাখিটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। ছবিটি গত রোববার চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝাউ সাফারি পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৯
বিবর্ণ হয়ে ঝরে পড়ছে রঙিন পাতা। ঝরে পড়া পাতার রাশের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে শ্রীনগরের একটি পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স
৫ / ১৯
পাকিস্তানের বাহাওয়ালপুরে সেনা মহড়া চলাকালে রকেট ছোড়া হয়। ছবিটি গতকাল বুধবারের। ছবি: রয়টার্স
৬ / ১৯
বড় বড় পাইপের ভেতরে বসে শ্রমিকদের কেউ বিশ্রাম নিচ্ছে, কেউবা খাচ্ছে। ছবিটি আজ বৃহস্পতিবার বাগেরহাটের কাটাখালী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৯
দেখেই বোঝা যাচ্ছে, চর্বি ঝরাতে হবে জোয়ান পেদ্রোকে। তাঁর ওজন ৫০০ কেজি। হাসপাতালে যাওয়ার আগে গত মঙ্গলবার মেক্সিকোর আওয়াসকালিয়ানতেস এলাকায় নিজ বাড়িতে বিশ্রামরত অবস্থায় পেদ্রো। ছবি: রয়টার্স
৮ / ১৯
রাজধানীর বাংলা একাডেমীতে আজ বৃহস্পতিবার সকাল থেকে তিনদিনের ঢাকা লিট ফেস্ট ২০১৬ এর উদ্বোধন করা হয়। ছবি: আবদুস সালাম
৯ / ১৯
ধানের শিষের ওপর ফোঁটায় ফোঁটায় জমেছে শিশির। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১০ / ১৯
পাহাড়ে শীত পড়তে শুরু করেছে। ভোরে খড়কুটো জ্বেলে গা গরম করছে এক শিশু। ছবিটি আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় খাগড়াছড়ি শহরের মুসলিমপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
১১ / ১৯
কাটা আমন ধানের আঁটি নিয়ে ফিরছেন কৃষক। রাঙামাটি শহরের রাঙাপানি গ্রামের মোনঘর আবাসিক বিদ্যালয় এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৯
রাজবাড়ীতে পেঁয়াজ রোপণ করছেন কৃষকেরা। ছবিটি গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার বানিবহ ইউনিয়নের সৈয়দ পাঁচুরিয়া এলাকা থেকে তোলা। ছবি: এজাজ আহম্মেদ
১৩ / ১৯
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আদিবাসী বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থীরা। ছবি: আনোয়ার হোসেন
১৪ / ১৯
গ্রামের কেউ পাখি মারে না, পাহারা দিয়ে রাখে। ফরিদপুর সদর উপজেলার কৌজুরী ইউনিয়নের আকন ভাটপাড়া এলাকায় বিভিন্ন গাছে আশ্রয় নিয়েছে শামুকভাঙ্গা পাখি। ছবিটি গতকাল বুধবার বিকেলে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৫ / ১৯
প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার ভোরে প্রথম আলোর ব্যবস্থাপনায় ফরিদপুরে ৮০ জন পত্রিকা হকারকে মিষ্টি মুখ করানো হয়। কাজের ফাঁকে মিষ্টি খাচ্ছেন কয়েকজন হকার। ছবিটি ভোরে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৬ / ১৯
বিভিন্ন শাক চাষে ব্যস্ত নারী-পুরুষ। এ সময় বিভিন্ন ধরনের শাক চাষ করা হয়। কেউ লাল শাক, কেউ মুলা শাক ও কেউ পালং শাকের চাষ করে। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলী এলাকার বেড়ি বাঁধ থেকে তোলা। ছবি: জুয়েল শীল
১৭ / ১৯
পাবনার সুজানগরে নিজাম উদ্দিন আজগর আলী কলেজকে জাতীয়করণের দাবিতে সুজানগর উপজেলা পরিষদ থেকে সাগরকান্দি পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়কের মানববন্ধন করেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ছবিটি আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সড়ক থেকে তোলা। ছবি: প্রথম আলো
১৮ / ১৯
ঢাকার ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইউরোপিয়ান পার্লামেন্টের ট্রেড কমিটির চেয়ারম্যান বার্নড লেগে। ছবি: সাইফুল ইসলাম
১৯ / ১৯
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লিতে ও দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বৃহস্পতিবার বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ করে। ছবি: প্রথম আলো