এক ঝলক (১৭ ফেব্রুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
কখন সরে যাবে এই লৌহবেষ্টনী, ঢোকা যাবে অস্ট্রিয়ায়—এই প্রতীক্ষা অভিভাবকদের সঙ্গে প্রহর গুনছে শরণার্থী দুই শিশু। ছবিটি গতকাল মঙ্গলবার স্লোভেনিয়ার সীমান্ত থেকে তোলা। ছবি: রয়টার্স

২ / ২৪
ভারী তুষারে ছেয়ে গেছে রাস্তা, ঢাকা পড়েছে গাড়ি। রাস্তায় জমে থাকা তুষার সরাতে বেলচা চালাচ্ছেন একজন। ছবিটি গতকাল মঙ্গলবার কনাডার রাজধানী অটোয়া থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৪
ইট ভাটায় কাজে ব্যস্ত দুই শ্রমিক। ছবিটি টাঙ্গাইলের আয়নাপুর থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৪ / ২৪
খেতের বাড়ন্ত বোরো ধানে ইউরিয়া সার দিচ্ছেন এক কৃষক। ছবিটি বগুড়ার গাবতলী উপজেলা থেকে তোলা। ছবি: সোয়ে​ল রানা

৫ / ২৪
মাটির তৈরি জিনিস রিকশাভ্যানে করে বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি বগুড়ার গাবতলী উপজেলার মুচিখালি গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ২৪
একটি পুকুরের অগভীর অংশে হাতড়ে মাছ ধরছেন এক ব্যক্তি। ছবিটি আজ বুধবার ফিলিপাইনের ম্যানিলার দক্ষিণে ক্যাভাইট শহর থেকে তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৪
চীনের হেনান প্রদেশে ঐতিহ্যবাহী পোশাকে নতুন চান্দ্রবর্ষ উদযাপন। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা: রয়টার্স

৮ / ২৪
পোপ ফ্রান্সিস পরিদর্শনে আসছেন, ঘোড়ায় চড়ে তাঁরই অপেক্ষায় শিশুরা। ছবিটি গতকাল মঙ্গলবার মেক্সিকোর সিউদাদ হুয়ারেজ শহরের একটি ক্যাম্প থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৪
মেক্সিকোর মোরেলিয়ায় গতকাল মঙ্গলবার পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রজাপতির বেশে মেয়েরা। ছবি: রয়টার্স

১০ / ২৪
বিড়াল আর ঘোড়ার বন্ধুত্ব। ছবিটি গতকাল মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুত থেকে তোলা: রয়টার্স

১১ / ২৪
বগুড়ার গাবতলি উপজেলার সোনারায় ও মহাখালীসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে বাণিজ্যিকভাবে স্ট্রবেরির চাষ করা হচ্ছে। মাঠে লাগানো কৃষক আবদুর রহিমের খেতে বাড়ন্ত স্ট্রবেরি গাছে ব্যাপক ফল ধরেছে। ছবিটি আজ বুধবার উপজেলার সোনারায় গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ২৪
মাঠে বোরো ধানের চারার জন্য ধান নির্দিষ্ট স্থানে ফেলা হয়েছে ধানের চারা হওয়ার জন্য। যে ধানে চারা আসেনি সেগুলো কুড়িয়ে খেতে বকের এই আনাগোনা। ছবিটি আজ সকালে খাগড়াছড়ি শহরের এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৩ / ২৪
ভি-টেক ফ্যাশন ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করার দাবিতে উক্ত পোশাক শ্রমিকেরা আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৪ / ২৪
মহান শহীদ দিবসকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেয়াল লিখন ও আলপনা আঁকা শুরু হয়েছে। ছবিটি বুধবার দুপুরে জগন্নাথ হলের ফটকের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৫ / ২৪
রাজধানীর শাহবাগ এলাকার ফুল বিক্রেতারা নষ্ট ফুল ও অন্যান্য বর্জ্য এভাবেই সড়কের ওপর ফেলে রাখে। এর ফলে পথচারীদের হাঁটতে যেমন অসুবিধা হয় যানবাহন চলাচলও বিঘ্নিত হয়। ছবিটি বুধবার দুপুরে শিশু পার্কের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৪
২০১৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নতুন পদ্ধতি চালু হতে যাচ্ছে, এই পদ্ধতি অনুসারে ২০১৭ সালে ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। এই পদ্ধতির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। ছবিটি বুধবার দুপুরে জগন্নাথ হলের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৪
কবি জীবনানন্দ দাশের ১১৬তম জন্মদিন উপলক্ষে বরিশালের সরকারি ব্রজমোহন কলেজে বেলুন উড়িয়ে দুদিন ব্যাপী জীবনানন্দ মেলার উদ্বোধন করছেন অতিথিরা। ছবিটি আজ সকালে তোলা। ছবি: সাইয়ান

১৮ / ২৪
খাবারের সন্ধানে শিমুল গাছে কাঠবিড়ালি। ছবিটি পাবনার শিবরামপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৯ / ২৪
শিমুল ফুলের মধু আহরণে ব্যস্ত মৌটুসী পাখিটি। ছবিটি পাবনার শিবরামপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২০ / ২৪
রাজধানীর গাবতলীতে চলে পুরোনো টায়ার-টিউবের বেচা-কেনা। ছবি: ফোকাস বাংলা

২১ / ২৪
রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় তানভীর গওহর নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্র নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ মগবাজারের বাসায় আনা হলে মা কান্নায় ভেঙে পড়েন। ছবি: আবদুস সালাম

২২ / ২৪
চট্টগ্রাম বন্দরের ভেতরে মালামাল ওঠানামার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের পরিবহনগুলো এভাবে কালো ধোঁয়া ছড়িয়ে দূষণ করছে পরিবেশ। ছবিটি আজ বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর জেটি এলাকা থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২৩ / ২৪
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ বিজয়ী কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবলারেরা আজ ময়মনসিংহে পৌঁছালে শহরের রেলস্টেশনে বাফুফে ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। ছবি: জগলুল পাশা

২৪ / ২৪
প্রকৃতিতে বাড়ছে উষ্ণতা। তাই গাছের নিচে ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছেন দূরদূরান্ত থেকে আসা মানুষেরা। ছবিটি রংপুর শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম