বিলে একঝাঁক পরিযায়ী পাখি। ছবিটি আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জ শহরের চর শোলাকিয়া এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
১০ / ২১
বৃষ্টিতে ছাতা নিয়ে পাথুরে নদীখাত বেসরের ঝুলন্ত সেতু হেঁটে পেরোচ্ছেন এক ব্যক্তি। ছবিটি বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলী নেগেভ মরুভূমি এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স
১১ / ২১
মাঠজুড়ে পেঁয়াজের ফুল। ছবিটি আজ শুক্রবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার ভাষানচর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১২ / ২১
মুচি থেকে গাছে একটু একটু করে বড় হয়ে উঠছে কাঁঠাল। ছবিটি আজ শুক্রবার দুপুরে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে তোলা। ছবি: এমদাদুল হক
১৩ / ২১
পশ্চিমাকাশে গোধূলির সূর্য। ছবিটি বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকা থেকে তোলা। ছবি: এমদাদুল হক
১৪ / ২১
সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের মাতৃভাষায় প্রাক-প্রাথমিক পাঠ্যপুস্তক রচনার ক্ষেত্রে তাদের নিজস্ব বর্ণমালা ব্যবহারের দাবিতে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সাঁওতালদের বিভিন্ন সংগঠন। ছবি: প্রথম আলো
১৫ / ২১
রাজধানীর মুগদা এলাকার সেগুন বাগিচা খাল। আবর্জনার স্তূপে চাপা পড়ে খালটি মরতে বসেছে। ছবিটি শুক্রবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম
১৬ / ২১
শ্রমিক ও শ্রমিক নেতাদের গ্রেপ্তার, ছাঁটাই, নির্যাতন ও শ্রমিক সংগঠনের কার্যালয় বন্ধের প্রতিবাদে এবং ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবিতে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে গার্মেন্ট শ্রমিক অধিকার আন্দোলন। ছবি: আবদুস সালাম
১৭ / ২১
দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে দেওয়ার দাবিতে ‘আমার দেশ পরিবার’-এর ব্যানারে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য দেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। ছবি: আবদুস সালাম
১৮ / ২১
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হচ্ছে। তারই অংশ হিসেবে র্যাবের পক্ষ থেকে স্থাপন করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
১৯ / ২১
সড়ক দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে এবং নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবিতে শুক্রবার সকাল থেকে বিভিন্ন প্লাকার্ড নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে একাই দাঁড়িয়ে ছিলেন মোখলেছুর রহমান নামের তেজগাঁও কলেজের স্নাতকোত্তর শেষ বর্ষের এই শিক্ষার্থী। ছবি: আবদুস সালাম
২০ / ২১
শুক্রবার সকাল থেকে শিশুদের পদচারণায় মুখর হয়ে ওঠে অমর একুশে গ্রন্থমেলা। ছবিটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি: আবদুস সালাম
২১ / ২১
ট্রেন আসছে, তারপরও অসতর্ক। মুঠোফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছেন, কেউ আবার তুলছেন সেলফি। শুক্রবার বিকেলে রাজধানীর এফডিসির মোড়ে এমন দৃশ্য দেখা গেল। ছবি: সাবিনা ইয়াসমিন