এক ঝলক (১৭ ফেব্রুয়ারি, ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে খুলনা মহানগর ও জেলা বিএনপির সমাবেশে পুলিশ মঞ্চ দখল করে বাধা দেয়। খুলনা, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৩
ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে গেলে মেয়র, কাউন্সিলর, সিটি করপোরেশনের কর্মকর্তা–কর্মচারী ও পুলিশের ওপর পরিবহনমালিক–শ্রমিকেরা হামলা চালান। সিলেট, চৌহাট্টা, ১৭ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৩
ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে গেলে মেয়র, কাউন্সিলর, সিটি করপোরেশনের কর্মকর্তা–কর্মচারী ও পুলিশের ওপর পরিবহনমালিক–শ্রমিকেরা হামলা চালান। এ সময় প্রাইভেট কারও ভাঙচুর করেন শ্রমিকেরা। সিলেট, চৌহাট্টা, ১৭ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৩
ঢাকা-খুলনা মহাসড়কে গভীর রাতে দ্রুতগামী একটি ট্রাক দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে একজনের মৃত্যু হয়েছে। রাজবাড়ীর, গোয়ালন্দ, দৌলতদিয়ায়, ১৭ ফেব্রুয়ারি
ছবি: এম রাশেদুল হক
৫ / ১৩
কাপ্তাই লেকে মাছ ধরতে জাল ফেলছেন এক ব্যক্তি। রাঙামাটি, কাপ্তাই বাঁধ, ১৭ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৩
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী-বটুলি শুল্ক স্টেশন সড়কের উন্নয়নকাজ দুই বছর আগে শুরু হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়। সেই মেয়াদও পার হওয়ার পথে। এখন পর্যন্ত মাত্র অর্ধেক কাজ শেষ হয়েছে। কাজের ধীরগতিতে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে। মৌলভীবাজার, কামিনীগঞ্জ বাজার, ১৭ ফেব্রুয়ারি
ছবি: কল্যাণ প্রসূন
৭ / ১৩
সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ। ইয়াঙ্গুন, মিয়ানমার, ১৭ ফেব্রুয়ারি
ছবি: এএফপি
৮ / ১৩
সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণকারীদের একজন। ইয়াঙ্গুন, মিয়ানমার, ১৭ ফেব্রুয়ারি
ছবি: রয়টার্স
৯ / ১৩
সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীদের অবস্থান। ইয়াঙ্গুন, মিয়ানমার, ১৭ ফেব্রুয়ারি
ছবি: রয়টার্স
১০ / ১৩
পরিবহনশ্রমিকদের হামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের গভীর রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বরিশাল, ১৬ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
১১ / ১৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়কে অবরোধে আটকা পড়া একটি বাসে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বরিশাল, ১৭ ফেব্রুয়ারি
ছবি: প্রথম আলো
১২ / ১৩
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি। জাতীয় প্রেসক্লাব, ১৭ ফেব্রুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
১৩ / ১৩
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে সাদা দলের ব্যানারে শিক্ষকদের মানববন্ধন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৭ ফেব্রুয়ারি
ছবি: হাসান রাজা