জাপানের টোকিওতে ফ্যাশন সপ্তাহে অভিনব সাজে এক মডেল। ছবিটি গতকাল বুধবারের। ছবি: রয়টার্স
২ / ১৫
লিমার ব্যক্তিমালিকানাধীন চিড়িয়াখানায় জন্মেছে বাঘের শাবকটি। তার স্বাস্থ্যপরীক্ষা চলছে। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স
৩ / ১৫
সকালের আলোয় রাঙা ফুলের সৌন্দর্য। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৪ / ১৫
লাল ফুলে রঙিন চারদিক। ছবিটি গতকাল বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার জামুরহাট এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৫ / ১৫
টিনের চালে গাছের এক চিলতে ছায়ায় কবুতরের বিশ্রাম। ছবিটি গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়ার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রাম থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান
৬ / ১৫
অল্প পানিতে জাল ফেলে শিশুদের নিয়ে মাছ শিকার করছেন এক জেলে। ছবিটি গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার শোন্দহ গ্রাম থেকে তোলা। ছবি: তৌহিদী হাসান
৭ / ১৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আজ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে আসে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: আনিস মাহমুদ
৮ / ১৫
হাতি দিয়ে দোকানে দোকানে চাঁদা তুলছেন এই মাহুত। হাতির ভয়ে টাকাও দিচ্ছেন অনেকে। ছবিটি আজ দুপুরে পাবনা শহরের আবদুল হামিদ সড়ক থেকে তোলা। ছবি: প্রথম আলো
৯ / ১৫
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে আজ বৃহস্পতিবার সকালে বিহারিদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়। ছবি: সাজিদ হোসেন
১০ / ১৫
রিজার্ভের অর্থ চুরির ঘটনায় তদন্তকারী সংস্থা সিআইডির একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করেন। এরপরই সিআইডির উপমহাপরিদর্শক (ডিআইজি) সাইফুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: ফোকাস বাংলা
১১ / ১৫
আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় পরিদর্শন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল। ছবি: আবদুস সালাম
১২ / ১৫
কোনো প্রকার নিরাপত্তাব্যবস্থা ছাড়াই ঝুঁকি নিয়ে কাজ করছেন নির্মাণাধীন মগবাজার-মৌচাক উড়াল সড়কের শ্রমিকেরা। পায়ে বুট নেই, মাথায় হেলমেট নেই এমনকি হাতে দস্তানাও নেই। দড়ির সাহায্যে ওপরে টেনে তোলা হচ্ছে বিভিন্ন ধাতব অংশ। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে মালিবাগ থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৩ / ১৫
ময়লা আর্বজনায় সয়লাব স্বাধীনতা স্তম্ভ৷ এ কারণে স্থাপনাটি নান্দনিকতা হারাচ্ছে। বুধবার বিকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন৷
১৪ / ১৫
হকারদের দখল থেকে রক্ষা পায়নি বাবু বাজার ব্রিজও বুধবার বিকেলে দেখা গেলো পসরা সাজিয়ে বসেছেন হকাররা। ছবি: সাবিনা ইয়াসমিন৷
১৫ / ১৫
ঘর পরিষ্কার করতে অতি প্রয়োজনীয় ফুলঝাড়ু তৈরি হচ্ছে৷ প্রতিটি ফুলঝাড়ু বাজারে ৫০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হয়৷ বুধবার সকালে কেরানীগঞ্জে একটি কারখানা থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন৷