এক ঝলক (১৭ মার্চ ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৫
নৌকাগুলো দিয়ে সাগরে বেহুন্দি জাল বসিয়ে ছোট মাছ ধরতেন জেলেরা। বেহুন্দি জাল অবৈধ হওয়ায় নৌপুলিশ ও মৎস্য বিভাগ নিয়মিত অভিযান চালায়। সেই ভয়ে সাগরে জাল বসানোর তাড়া নেই জেলেদের। তাই নৌকাগুলো খালে ছড়িয়ে–ছিটিয়ে পড়ে রয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর বেড়িবাঁধ, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৬ মার্চ
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
২ / ৫
মেঘনা নদীর মোহনায় এক ডালে পাঁচটি পাতি পানকৌড়ি শিকারের জন্য বসে আছে। চর কুকরি-মুকরি, ভোলা, ১৭ মার্চ
ছবি: নেয়ামতউল্যাহ
৩ / ৫
সড়ক বিভাগের ঠিকাদার চরফ্যাশন উপজেলার মুখরবান্দা খালের মধ্যে বাঁধ দিয়ে পাশে তৈরি করা হচ্ছে কালভার্ট। এ কারণে খালে সেচের পানির অভাবে খালের আশপাশের বোরো খেত ফেটে চৌচির হয়ে গেছে। মুখরবান্দা, ভোলা, ১৭ মার্চ
ছবি: নেয়ামতউল্যাহ
৪ / ৫
সবুজ ধানখেতে খাবারের খোঁজে সাদা বকের দল। জগতি মাঠ, কুষ্টিয়া, ১৬ মার্চ
ছবি: তৌহিদী হাসান
৫ / ৫
টানা তিন দিনের ছুটিতে রাজধানী ছেড়ে দক্ষিণাঞ্চলগামী মানুষ নিজ ঠিকানায় ছুটছে। পাটুরিয়া থেকে আসা অধিকাংশ ফেরিতে যাত্রীদের ভিড় ছিল। একই সঙ্গে দৌলতদিয়া থেকেও ছেড়ে যাওয়া ফেরিতে ভিড় দেখা যায়। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট, ১৭ মার্চ
ছবি: এম রাশেদুল হক