এক ঝলক (১৭ মে ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৪
যুক্তরাষ্ট্রের জর্জটাউনে পোটোম্যাক নদীর তীরে বসে পাখিকে খাবার দিচ্ছেন এক নারী। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: এএফপি

২ / ৩৪
কম্বোডিয়ার কান্দাল প্রদেশ খরায় পুড়ছে। শুকিয়ে গেছে পুকুর। সেখানে নৌকায় বসে আছে এক শিশু। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স

৩ / ৩৪
৬৯তম কান চলচ্চিত্র উৎসবে বলিউড তারকা সোনম কাপুর। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: এএফপি

৪ / ৩৪
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে বড়শি দিয়ে মাছ শিকার করছেন একটি ব্যক্তি। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: এএফপি

৫ / ৩৪
দেশের বিভিন্ন স্থান থেকে নৌপথে রাজধানীতে আসা কলা আড়তে তুলছেন শ্রমিকেরা। ছবিটি আজ মঙ্গলবার রাজধানীর শ্যামবাজার থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৬ / ৩৪
গরমে আরাম পেতে নদীতে ঝাঁপ দিয়েছে দুরন্ত এক কিশোর। ছবিটি আজ মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৭ / ৩৪
যুক্তরাষ্ট্রের রুটগার্স বিশ্ববিদ্যালয়ের ২৫০ তম ডিগ্রি প্রদান অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্মানসূচক ডিগ্রি নিচ্ছেন। ছবিটি ১৫ তোলা। ছবি: রয়টার্স

৮ / ৩৪
চিলির একটি সৈকতে জেলিফিশের বহর দেখা যাচ্ছে। ছবিটি সাম্প্রতিক। ছবি: রয়টার্স

৯ / ৩৪
সিরিয়ায় যুদ্ধ চলছে। সেখানে যখন-তখন মৃত্যু আসে। তাই দেশটির ইদলিব প্রদেশে বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি এলাকায় শিশুরা যুদ্ধকালীন নিরাপত্তার প্রশিক্ষণ নিচ্ছে। ছবিটি সাম্প্রতিক। ছবি: রয়টার্স

১০ / ৩৪
কানে একটি বিশেষ মুহূর্তে অভিনেতা রাসেল ক্রো। ছবিটি সাম্প্রতিক। ছবি: রয়টার্স

১১ / ৩৪
পূর্ব লন্ডনে মানসিক স্বাস্থ্য নিয়ে এক প্রচারাভিযান শুরু করার সময় মুষ্টিযোদ্ধার ভূমিকায় যুক্তরাজ্যের রাজবধূ কেট মিডলটন। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: রয়টার্স

১২ / ৩৪

১৩ / ৩৪
জাতীয় প্রেসক্লাবের সামনে আজ মঙ্গলবার দুপুরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সমাবেশ পুলিশের জলকামানে ছত্রভঙ্গ। ছবি: হাসান রাজা

১৪ / ৩৪
বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করে। ছবি: হাসান রাজা

১৫ / ৩৪
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দেড় যুগ পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে সিলেটে শোভাযাত্রা বের করে অ্যাসোসিয়েশনের সিলেট শাখার সদস্যরা। ছবিটি সকালে শহরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৬ / ৩৪
ফসলের মাঠে চলছে ধান কাটার মহোৎসব। ছবিটি আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জের সদর উপজেলার দিঘি গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১৭ / ৩৪
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করার প্রতিবাদে আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কে প্রেসক্লাবের সামনে মালিক সমিতির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১৮ / ৩৪
সিলেটে আজ মঙ্গলবার সারা দিনই বৃষ্টি হয়েছে। কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মুষল ধারে। নগরবাসীকে পথ চলতে হয়েছে ছাতা হাতে ও পানিরোধক কাপড় পরে। ছবিটি সকালে সিলেট নগরের সিটি পয়েন্ট থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৯ / ৩৪
‘সামাজিক উন্নয়নে প্রয়োজন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বাণিজ্যিক উদ্যোগ’—স্লোগানে আজ মঙ্গলবার রংপুর নগরে একটি শোভাযাত্রা বের করা হয়। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে টেলিফোন ভবনের (বিটিসিএল আঞ্চলিক কার্যালয়) কর্মকর্তা-কর্মচারীরা এর আয়োজন করেন। ছবিটি নগরের শিক্ষা কার্যালয়ের সামনের সড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২০ / ৩৪
সিলেটে আজ মঙ্গলবার সারা দিনই বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি পেয়ে সতেজ রূপ প্রকৃতির। ছবিটি দুপুরে সিলেট জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২১ / ৩৪
রাজধানীতে আজ মঙ্গলবার বৃষ্টির দেখা মেলেনি। ছিল প্রচণ্ড গরম। পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের গাড়িতে পানির ওপর বসে গরমে হাঁসফাঁস অবস্থা এক কর্মীর। উপায় না পেয়ে ফিল্টার পানির এক অংশ মাথায় দিয়ে রোদ ঠেকানোর চেষ্টায় এভাবে বসে থাকতে দেখা যায় তাঁকে। ছবিটি দুপুরে খামারবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

২২ / ৩৪
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় দলীয় জারি গান পরিবেশন করছে পাবনার সাঁথিয়া উপজেলার স্নাতক মহাবিদ্যালয়ের দল। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে তোলা: প্রথম আলো

২৩ / ৩৪
বন্ধ পাটকল চালু, বকেয়া বিল পরিশোধ ও এ্যাজাক্স মিলের বিদ্যুৎ সংযোগের দাবিতে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল ফেডারেশন আজ মঙ্গলবার খুলনার ফুলবাড়ি গেটে খুলনা–যশোর সড়ক অবরোধ করে। ছবি: সাদ্দাম হোসেন

২৪ / ৩৪
পঞ্চম ধাপে ২৮ মে ফরিদপুর সালথা উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে নির্বাচন। এই আটটি ইউনিয়নের ৭৬টি কেন্দ্রের জন্য ১২৯২ জন আনসার সদস্যকে চূড়ান্ত ভাবে বাছাই করা হয়। প্রতি কেন্দ্রে ১৭ জন করে দায়িত্ব পালন করবেন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তোলা: আলীমুজ্জামান

২৫ / ৩৪
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের সন্ধ্যা নদীর তীরে প্রতি শনিবার ও মঙ্গলবার বসে ধানের হাট। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ট্রলারে করে ধান বিক্রির জন্য এখানে আসে। ট্রলারে বসেই চলে বেচা-কেনা। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা:সাইয়ান

২৬ / ৩৪
নগরের সাগরপাড়ায় নিজ বাড়িতে শিশু গৃহকর্মীকে ধর্ষণ করার অপরাধে গ্রেপ্তার হওয়া মিঠাপুকুর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক খাদেমুল ইসলাম ওরফে হিরুর সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ মঙ্গলবার সর্বস্তরের নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ হয়। ছবিটি বেলা ১১টায় রংপুর নগরের প্রেসক্লাবের সামনে থেকে তোলা: মঈনুল ইসলাম

২৭ / ৩৪
বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট গ্রামে জ্যৈষ্ঠ মাসে জামাই বরণ উপলক্ষে দিনব্যাপী ভেপড়া মেলা আগামীকাল বুধবার। এ উপলক্ষে গত তিন দিন ধরে একদল লোক আশপাশের প্রায় পঞ্চাশ গ্রামে ঘুরে উঠানে উঠানে ঢাক, ঢোল, সানাই বাজিয়ে নানা ধরনের খেলা দেখান। ছবিটি আজ মঙ্গলবার সকালে নারহট্ট তেতুলিয়া পাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৮ / ৩৪
রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে মঙ্গলবার সকালে বেলুন উড়িয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: আবদুস সালাম

২৯ / ৩৪
ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি দিবস আজ (মঙ্গলবার)। সাধারণ মানুষকে ফ্রি ইন্টারনেট ব্রাউজিংয়ের সুবিধা দিতে রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারে চারটি কম্পিউটার স্থাপন করা হয়েছিল। এর মধ্যে দুটি কম্পিউটার বেশ কয়েকমাস অকেজো হয়ে পড়ে আছে। ছবিটি মঙ্গলবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

৩০ / ৩৪
বাংলাদেশের সীমাহীন কবিতালোক এবং ভারতের ঐহিক আয়োজিত সীমানাহীন কবিতার স্বতন্ত্র অপরাহ্ণ শিরোনামের কবিতা পাঠের আয়োজন করা হয়। স্বরচিত কবিতা আবৃত্তি করছেন পশ্চিমবঙ্গের কবি রণজিৎ দাশ। ছবিটি মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তন থেকে তোলা। ছবি : আবদুস সালাম

৩১ / ৩৪
নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান ধরে ওঠবস করানোর অভিযোগে সাংসদ সেলিম ওসমান ও তাঁর সহযোগীদের বিচারের দাবিতে ‘লেখক-শিল্পী-শিক্ষক-সাংস্কৃতিক কর্মীবৃন্দ’ মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে। ছবি: সাইফুল ইসলাম

৩২ / ৩৪
ভিশন-প্রথম আলো বিশ্বকাপ কুইজ বিজয়ীদের আজ মঙ্গলবার বগুড়া অফিসে পুরস্কার দেওয়া হয়। ছবি: সোয়েল রানা

৩৩ / ৩৪
তাল গ্রীষ্মকালীন ফল। গরম বাড়লে এর চাহিদাও বেড়ে যায়। সাতক্ষীরা থেকে রাজধানীর সুগন্ধা কৃষি মার্কেটে আসা ১০০ তালের পাইকারি দাম এক হাজার টাকা। ছবিটি মঙ্গলবার দুপুরে হাজারীবাগের ভাগলপুর লেন বেড়িবাঁধ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩৪ / ৩৪
রাজধানীর মিরপুরে অবস্থিত শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন ও ডা. এম আর খান অ্যান্ড আনোয়ারা ট্রাস্ট-এর উদ্যোগে স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে ইউনিসেফ বাংলাদেশকে স্বর্ণপদক দেওয়া হয়। ছবি: আশরাফুল আলম