এক ঝলক (১৭ মে ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
বাজারে পাওয়া যাচ্ছে মৌসুমি সব ফল৷ ছবিটি বুধবার বিকেলে রাজধানীর হাতিরপুল বাজার থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২ / ২৭
জ্যৈষ্ঠের গরমে অতিষ্ঠ প্রাণিকুলও। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা সবার। তৃষ্ণার্ত বানরটি পানির ট্যাংকের পাইপ দিয়ে পড়তে থাকা পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছে। ছবিটি আজ দুপুরে সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৩ / ২৭
রঙ্গন ফুলে প্রজাপতির ছবিটি বুধবার খুলনার জোড়াগেট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ২৭
নীল আকাশে উড়ছে পানকৌড়ি। ছবিটি গতকাল বুধবার সকালে সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৫ / ২৭
ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে দুটি জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের মতো অভিযান চালায় র‍্যাবের কমান্ডো বাহিনী। এলাকাটি ঘিরে রাখে র‍্যাব সদস্যরা। ছবিটি বুধবার তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৬ / ২৭
খাবারের সন্ধানে আকাশে চক্কর দিচ্ছে একটি ভুবন চিল। ছবিটি বুধবার খুলনার সাত নম্বর ঘাট এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৭ / ২৭
সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়েছে সাইবেরীয় সাদা বাঘের নতুন জন্ম নেওয়া দুটি শাবক। ছবিটি মঙ্গলবার মেক্সিকোর সান জর্জ চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ২৭
অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত এক ফ্যাশন উইকের র‍্যাম্পে মডেল। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৭
হাওর-ডোবা থেকে কচুরিপানা সংগ্রহ করে তা রিকশাভ্যানে করে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার হাজীগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

১০ / ২৭
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে মিছিলে মুখোশ পরে অংশ নিয়েছেন এক ব্যক্তি। ছবিটি গতকাল মঙ্গলবার রাজধানী কারাকাস থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ২৭
টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে কিনতে ক্রেতাদের দীর্ঘ সারি। ছবিটি গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা ৷ ছবি: সাবিনা ইয়াসমিন

১২ / ২৭
গত সোমবার রাতের কালবৈশাখীতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উপড়ে পড়েছে গাছ। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: আশরাফুল আলম

১৩ / ২৭
মগবাজার-মৌচাক সমন্বিত উড়ালসড়কের (ফ্লাইওভার) হাতিরঝিল-সোনারগাঁও হোটেল (কারওয়ান বাজার) অংশটি আজ বুধবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ছবি: আবদুস সালাম

১৪ / ২৭
জার্মানির ক্লোনে অনুষ্ঠিত ‘২০১৭ আইএইচপি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রাউন্ড ২’-এ স্লোভাকিয়া বনাম সুইডেনের আইস হকি ম্যাচের একটি দৃশ্য। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

১৫ / ২৭
ঢাকার কেরানীগঞ্জের চর কালীগঞ্জের একটি ডকইয়ার্ডে কাজ করছেন এক শ্রমিক। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: আবদুস সালাম

১৬ / ২৭
আনারসের জন্য রাঙামাটির সুখ্যাতি দেশজুড়ে। চাষিরা বিক্রির জন্য আনারসগুলো রাঙামাটি শহরের বনরূপার সমতা ঘাটে নিয়ে যান। বুধবার সকালে সমতা ঘাট থেকে তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমা

১৭ / ২৭
বুধবার প্রায় দিনভর রাজধানীজুড়ে ছিল তীব্র যানজট। ছবিটি বুধবার বিকেলে শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৭
বুধবার থেকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে দুই দিনের বাংলাদেশ ডেনিম এক্সপো। মেলা চলবে ১৮ মে পর্যন্ত। ছবিটি বুধবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২৭
ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত চাষিরা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে তাঁরা কাজ করে যাচ্ছেন। কাজের ফাঁকে তপ্ত রৌদ্রে একটু গলা ভিজিয়ে নিচ্ছেন একজন চাষি। ছবিটি বুধবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার মুনশী ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২০ / ২৭
সিলেটের বিভিন্ন এলাকায় কৃষকেরা আউশ ধানের চারা রোপণ করছেন। ছবিটি বুধবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খালেরমুখ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২১ / ২৭
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লিতে অগ্নিসংযোগ ও লুটপাটকারীদের গ্রেপ্তার, বিচার এবং জমি ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। ছবিটি বুধবার দুপুরে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২২ / ২৭
নৌকাভর্তি মাছ ধরার চাঁই নিয়ে যাওয়া হচ্ছে বাজারে। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদর এলাকার দাসপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ

২৩ / ২৭
সাভারের হেমায়েতপুর থেকে সিংগাইর যাওয়ার সড়কটি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। খানাখন্দে ভরা এই সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছবিটি বুধবার তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ২৭
রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর একাংশ দীর্ঘদিন ধরে কেটে রেখেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সড়কটি সংকুচিত হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হচ্ছে। ফুটপাত কেটে ফেলায় পথচারীদের সড়কে নেমে পড়তে হচ্ছে। ছবিটি বুধবার দুপুরে বাংলামোটর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৫ / ২৭
নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও যৌন নিপীড়নের প্রতিবাদে এবং ধর্ষকদের শাস্তির দাবিতে বুধবার চট্টগ্রামে মানববন্ধন হয়েছে। নারী নির্যাতন রোধে চট্টগ্রাম জেলা কমিটি ও চট্টগ্রামে কর্মরত উন্নয়ন সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে। ছবিটি নগরের শিল্পকলা একাডেমি ভবনের সামনে থেকে তোলা। ছবি: সৌরভ দাশ

২৬ / ২৭
রাজধানীর রেল ভবনের সামনে উল্টো পথের সড়কে অফিস ছুটির কারণে অনেক যানজটের সৃষ্টি হয়৷ আবার অন্য পাশে রয়েছে গাড়ি পার্কিং৷ এতে এই এলাকার যানজট দ্বিগুণ হয়৷ আজ বুধবার বিকেলে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২৭ / ২৭
বাজারে আসতে শুরু করেছে মৌসুমি ফল৷ ছবিটি আজ বুধবার বিকেলে রাজধানীর হাতিরপুল বাজার থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন