এক ঝলক (১৭ সেপ্টেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
সার্বিয়া সীমান্তে সন্তানকে জড়িয়ে ধরে কাঁদছেন অসহায় এক বাবা। হাঙ্গেরির পুলিশের সঙ্গে শরণার্থীদের সংঘর্ষ চলাকালে আহত হয়েছেন তিনি। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স

২ / ২৬
গণেশ চতুর্থী উৎ​সবে ৫৯ ফুট লম্বা এক গণেশ দেবতার মূর্তির চরণে ফুল দিয়ে পূজা করছেন এক পুরোহিত। হিন্দু সম্প্রদায়ের লোকজন ১১দিন ধরে এ উৎ​সব পালন করেন। পরে দেবতার মূর্তি জলে বিসর্জন করা হয়। ছবি: এএফপি

৩ / ২৬
নিউইয়র্ক ফ্যাশন উইকে বসন্তকালীন পোশাকে একদল মডেল। ছবি: রয়টার্স

৪ / ২৬
প্রচণ্ড গরমে কলম্বিয়ার ক্যালি চিড়িয়াখানায় সিংহকে খাওয়ার জন্য দেওয়া হয়েছে বরফে জমানো মাংস। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৬
প্রচণ্ড গরমে কলম্বিয়ার ক্যালি চিড়িয়াখানায় বেবুনকে খাওয়ার জন্য দেওয়া হয়েছে হিমায়িত ফল। ছবিটি গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অনুষ্ঠানে গান গাইছেন সংগীত তারকা ম্যাডোনা। ছবিটি বুধবার ম্যাডিসন স্কয়ার গার্ডেন থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ২৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব কেলি জেনার। ছবিটি বুধবার তোলা। ছবি: এএফপি

৮ / ২৬
ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার বাইপাস সড়কের তিনমাথা রেলগেট এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ছবি: সোয়েল রানা, বগুড়া

৯ / ২৬
বন্যার সময় নদী পাড়ের মানুষের একমাত্র সম্বল হয়ে ওঠে নৌকা। সেই নৌকা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগরেরা। ছবিটি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকা থেকে তোলা। ছবি: সোয়ে​ল রানা, বগুড়া

১০ / ২৬
গাছের শুকনো মগডালে বসেছে এক ফড়িং। ছবিটি আজ বৃহস্পতিবার বগুড়া শহরের সেউজগাড়ী তালুকদার পাড়া এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১১ / ২৬
বকেয়া বেতনের দাবিতে আজ বৃহস্পতিবার সড়ক ও রেলপথ অবরোধ করেন চট্টগ্রামের বায়েজিদ থানাধীন আমিন জুট মিলের শ্রমিকেরা। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১২ / ২৬
বকেয়া বেতনের দাবিতে আজ বৃহস্পতিবার সড়ক ও রেলপথ অবরোধ করেন চট্টগ্রামের বায়েজিদ থানাধীন আমিন জুট মিলের শ্রমিকেরা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ছবি: জুয়েল শীল, চট্টগ্রাম

১৩ / ২৬
বাড়ির পাশে মাছ ধরায় ব্যস্ত এক ব্যক্তি। ছবিটি ফরিদপুর সদরের মনসুরাবাদ এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৪ / ২৬
বাজারে বিক্রির জন্য সাজিয়ে রাখা মাছ ধরার চাই। ছবিটি রাজবাড়ীর গোয়ালন্দ বাজার থেকে তোলা। ছবি: এম রাশেদুল হক, গোয়ালন্দ (রাজবাড়ী)

১৫ / ২৬
গাছের ডালে ডালে ঘুরে বেড়াচ্ছে এক টুনটুনি। ছবিটি আজ বৃহস্পতিবার খুলনার খালিশপুর থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন, খুলনা

১৬ / ২৬
হাওরের থইথই পানিতে জাল ফেলে মাছ ধরছেন এক মৎ​স্যজীবী। ছবিটি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দোবাগির হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৭ / ২৬
নিউইয়র্ক ফ্যাশন উইকে এক মডেলের চুলে বাহারি সাজ। ছবি: রয়টার্স

১৮ / ২৬
হাওরের বুকে নৌকায় করে মাছ ধরছেন মৎ​স্যশিকারিরা। ছবিটি আজ বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দোবাগির হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৯ / ২৬
শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল ও গ্রেড সমস্যা নিরসনের দাবিতে আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালিত হয় অপরাজেয় বাংলার পাদদেশে। অবস্থান কর্মসূচির সময় বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ ছিল। শিক্ষকদের কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বাম ছাত্র সংগঠনগুলোও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ করে। ছবি: হাসান রাজা

২০ / ২৬
পায়ে সমস্যা, বেলুনবিক্রেতা আরিফ চলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। এক একটি বেলুন বিক্রি করেন ত্রিশ টাকা করে। এই বেলুন বিক্রির অর্থেই চলে তার সংসার। শিশু পার্কের সামনে থেকে বেলুন কিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করেন। ছবি: মনিরুল আলম

২১ / ২৬
ঈদুল আজহায় ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিন বৃহস্পতিবার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টিকিট কালোবাজারি চক্রের পাঁচ সদস্যকে আটক করে র‍্যাব-৩-এর একটি দল। পরে ভ্রাম্যমাণ আদালত পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। ছবি: আবদুস সালাম

২২ / ২৬
কোরবানি ঈদ উপলক্ষে সেমাই কারখানাগুলোতে যেন ব্যস্ততার শেষ নেই। রাজধানীর চকবাজারের একটি কারখানায় চিকন সেমাই শুকানোর কাজে ব্যস্ত শ্রমিক। ছবিটি আজ বৃহস্পতিবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ২৬
পঙ্গু হাসপাতালের ট্রলিও যেন ‘পঙ্গু’ ৷ এই ট্রলিতে করেই চারজন মিলে টেনে নিয়ে যেতে হয় রোগীকে। আর এতে ঝাঁকুনি সহ্য করতে হয় রোগীকেই ৷ ছবিটি আজ বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৪ / ২৬
হাসপাতালের সামনের বেহাল চিত্র ৷ ভাঙা বেড, ট্রলি ও হুইল চেয়ার পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্তূপ করে রাখা হয়েছে ৷ ছবিটি আজ বৃহস্পতিবার সকালে পঙ্গু হাসপাতাল থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২৫ / ২৬
আর কিছুদিন পর ঈদুল আজহা। ব্যস্ত এই সময়ে ফুটপাথসহ প্রধান সড়কেরও অনেকটা জায়গা দখল করে গুলিস্তান ট্রেড সেন্টার ও ঢাকা ট্রেড সেন্টারের সামনে বসে পড়েছে অবৈধ দোকান। এতে করে একদিকে তৈরি হচ্ছে তীব্র যানজট, অন্যদিকে সাধারণ মানুষকে চলাচলে পড়তে হচ্ছে ভোগান্তিতে। ছবিটি গুলিস্তান এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে তোলা। ছবি: সাইফুল ইসলাম

২৬ / ২৬
কোরবানির ঈদ উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে বাজারে এসেছে নতুন টাকা। ছবিটি গুলিস্তান ট্রেড সেন্টারের সামনে থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম