বিদ্যুতের তারে এক ঝাঁক পাখি। ছবিটি আজ শনিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার মানরা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
২ / ১২
পূর্ণ চাঁদে উদ্ভাসিত রাতের আকাশের ছবিটি গতকাল শুক্রবার খুলনার দিঘলিয়া থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১২
গাছে ঝুলছে জিভে জল আনা কতবেল। ছবিটি আজ শনিবার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন
৪ / ১২
ধান কেটে নেওয়ার পর খেতটি এখন গরু চরানোর সুন্দর জায়গা হয়েছে। ছবিটি আজ শনিবার সিলেটের জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৫ / ১২
হাসিমুখে ইলিশ মাছ দেখাচ্ছেন এক জেলে। ছবিটি খুলনার দিঘলিয়া উপজেলার চারাবিটে নদী থেকে ১৬ সেপ্টেম্বর তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১২
ধরা পড়েছে আরেকটি ইলিশ। জাল থেকে তা ছাড়িয়ে নিচ্ছেন জেলে। ছবিটি খুলনার দিঘলিয়া উপজেলার চারাবিটে নদী থেকে ১৬ সেপ্টেম্বর তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১২
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়ায় ফুটে থাকা সাদা জবা। ছবিটি শুক্রবার বিকেলে তোলা। ছবি: তৌহিদী হাসান
৮ / ১২
লজ্জাবতী ফুলের ছবিটি শনিবার ফরিদপুর সদর উপজেলার হাড়োকান্দি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
৯ / ১২
রাস্তার পাশে ডোবার পানিতে ফুটেছে শাপলা। ছবিটি শনিবার সকালে সদর উপজেলার ছুটিভাটবাউর গ্রাম থেকে তোলা। ছবি: আবদুল মোমিন
১০ / ১২
পাহাড়ি ছড়া থেকে খাবার পানি সংগ্রহ করছেন এক ব্যক্তি। এখানকার পানিতে কাপড়-চোপড় ধোয়া ও গোসল করে অনেক পাহাড়ি পরিবার। ছবিটি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কংলাক পাড়া এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১২
রঙিন ফুলের ওপর বসেছে প্রজাপতি। ছবিটি সম্প্রতি কুমিল্লা আদর্শ সদর উপজেলার বানাশুয়া এলাকা থেকে তোলা।—এমদাদুল হক, কুমিল্লা।
১২ / ১২
চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চে আজ শনিবার ছিল উপচে পড়া ভিড়। ছবি: জাহিদুল করিম