এক ঝলক (১৮ অক্টোবর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৪
খালের পানিতে দুটি শাপলা ফুলের শুভ্র হাসি। ছবিটি গতকাল সোমবার পাবনার নুরপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

২ / ২৪
বান্দরবানে মারমা সম্প্রদায়ের ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা উৎসবে মহামঙ্গল রথ টানা হয়। ছবিটি গতকাল সোমবার রাতে জেলা শহরের রাজবাড়ি মাঠ থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৩ / ২৪
অগভীর জলাশয়ে বড় বড় ঘাসের মধ্যে কি যেন খুঁজে ফিরছে এক পাখি। ছবিটি গতকাল সোমবার বিকেলে খুলনার বৈকালী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ২৪
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জের সোনাবিলে জাল ফেলে মাছ ধরছেন দুই ব্যক্তি। ছবিটি গতকাল সোমবার বিকেলে তোলা। ছবি: মামুনুর রশিদ

৫ / ২৪
ধানখেতে পুঁতে রাখা ডালে বসে আছে এক ফিঙে। ছবিটি আজ মঙ্গলবার সকালে পাবনার মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৬ / ২৪
মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: রয়টার্স

৭ / ২৪
চীনের হাইনান প্রদেশের ওয়ানিংয়ে সামুদ্রিক ঝড় সারিকা আঘাত হানে। এ সময় সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে খেলায় মেতে ওঠে এক কিশোর। ছবিটি আজ মঙ্গলবার তোলা: রয়টার্স

৮ / ২৪
ভারতীয় দূতাবাস অভিমুখে যাওয়ার পথে মালিবাগ রেলগেট এলাকায় মিছিলে পুলিশের বাধা। ছবি: প্রথম আলো

৯ / ২৪
ফরিদপুরে এ বছর আখের ফলন ভালো হয়েছে। কৃষক তাঁদের উৎপাদিত আখ হাটে এনেছেন বিক্রি করতে। ৫০টি আখের আঁটি ১০০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১০ / ২৪
ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজকে সরকারীকরণের দাবিতে সোমবারের মতো আজ মঙ্গলবারও ফুলবাড়িয়া উপজেলায় আধা বেলা হরতালের সমর্থনে মিছিল করেন শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: জগলুল পাশা

১১ / ২৪
কুমিল্লা জেলা বিশেষ শাখা থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিরা। ছবি: এমদাদুল হক

১২ / ২৪
২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ‘নিরাপদ সড়ক চাই’ খুলনা জেলা শাখার উদ্যোগে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধকল্পে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ বিভিন্ন বক্তারা তাঁদের মতামত দেন। ছবিটি আজ মঙ্গলবার খুলনার সার্কিট হাউস থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৩ / ২৪
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ ধোপাগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে বেসরকারি উদ্যোগে আনুষ্ঠানিকভাবে মিড-ডে মিল চালু করা হয়। মিড-ডে মিল চালু অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিনাত আরা। ছবি: এম রাশেদুল হক

১৪ / ২৪
‘অসংক্রামক ব্যাধি: পরিস্থিতি, প্রতিকার ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে প্রথম আলো। সহযোগিতা করে পেশাজীবী চিকিৎসকদের সংগঠনগুলোর মোর্চা বাংলাদেশ নেটওয়ার্ক ফর এনসিডি কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (বিএনএনসিপি) ও মুঠোফোন কোম্পানি টেলিনরের সহযোগী প্রতিষ্ঠান টেলিনর হেলথ। রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে আজ মঙ্গলবার গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। ছবি: সাবিনা ইয়াসমিন

১৫ / ২৪
বাড়ির উঠানে মাটির তৈরি পাতিল শুকাতে দিচ্ছেন বাতাশি পাল। ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া পালপাড়া থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৬ / ২৪
ফরিদপুর জেলা প্রশাসন ও শিশু একাডেমীর আয়োজনে আজ মঙ্গলবার সকালে ফরিদপুর কবি জসীমউদ্‌দীন হলে শেখ রাসেলের ৫২তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে কেক কেটে চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৭ / ২৪
সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগমের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারী বদরুল আলমের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ মঙ্গলবার দুপুরে নগরের শিবগঞ্জ এলাকায় সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করে। ছবি: আনিস মাহমুদ

১৮ / ২৪
প্রতিদিন ভোরের আলো ফুটলেই হাজার হাজার শালিক পাখি এসে জড়ো হয় পাবনা শহরের শ্যামল দই ভান্ডারের সামনে। দোকানের মালিক সমর কুমার ঘোষ প্রতিদিন ভোর ছয়টায় দোকান খুলেই পাখিদের খাবার হিসেবে ছিটিয়ে দেন ঝুরি চানাচুর। চার বছর ধরে এ আহার দিয়ে যাচ্ছেন তাঁরা। ছবিটি আজ মঙ্গলবার পাবনার আবদুল হামিদ সড়কের ট্রাফিক মোড় থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৯ / ২৪
রং, মঞ্জরি ও গঠনশৈলী—সবকিছু মিলিয়ে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী নাগলিঙ্গম ফুল। যশোর শিক্ষা বোর্ড প্রাঙ্গণে গাছটিতে ফুটেছে আভিজাত্যের এই নাগলিঙ্গম। বিস্ময়কর সৌন্দর্যের অধিকারী এ ফুল দেখতে প্রতিদিন ভিড় করছেন বহু প্রকৃতিপ্রেমী। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২০ / ২৪
‘বেনিফিশিয়ারি অব নতুন জীবন’ প্রকল্প পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ছবিটি আজ মঙ্গলবার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহের গতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সাইয়ান

২১ / ২৪
মিরপুর ১ নম্বরের মুক্তিযোদ্ধা সুপার মার্কেটসংলগ্ন ফুটপাত-সড়কজুড়ে দীর্ঘদিন যাবৎ চলছে অবৈধ কাঁচাবাজারের দোকানদারি। সড়কের অর্ধেক জুড়ে বাজার, সেখানেই আবর্জনার ভাগাড়। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

২২ / ২৪
নারী কৃষকদের জন্য আয়োজিত সম্মেলনে নারী কৃষকেরা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ মঙ্গলবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৪
টঙ্গীর টাম্পাকো কারখানাতে আহত হয়ে দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন জাহাঙ্গীর মৃধা। হাসপাতাল ছেড়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন তাঁরা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ২৪
বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সামনে রেখে রাজধানীজুড়ে চলছে সাজসজ্জার প্রস্তুতি। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম