এক ঝলক (১৮ অক্টোবর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
কে হারে কে জেতে! লাঠিখেলাতেও উত্তেজনা কম নয়। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দেবগ্রাম ইউনিয়নের জলিলমুন্সি পাড়ার মাঠে গতকাল এই খেলার আয়োজন করা হয়। ছবি: রাশেদ রায়হান

২ / ১৭
পূজা উপলক্ষে ঘরে ঘরে চলছে খই, মুড়ি ভাজা। ছবিটি গতকাল বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া মধ্যপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৩ / ১৭
কাবাডি খেলায় উত্তেজনাকর এক মুহূর্ত। গতকাল বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আইজিপি কাপ আন্তঃউপজেলা যুব কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়। কাহালু উপজেলা দলকে হারায় বগুড়া সদর উপজেলা। ছবি: সোয়েল রানা

৪ / ১৭
বাংলাদেশ দেয়াল পত্রিকা পরিষদ রাজধানীর শাহবাগে কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে চার দিনব্যাপী ৮ম জাতীয় দেয়াল পত্রিকা উৎসব ও প্রতিযোগিতা-২০১৫-এর আয়োজন করে। আজ রোববার এই আয়োজনের শেষ দিনে অতিথিদের সঙ্গে পুরস্কৃতরা। ছবি: সাজিদ হোসেন

৫ / ১৭
পূজা উপলক্ষে চলছে মণ্ডপ সাজানোর কাজ। ছবিটি আজ রোববার সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

৬ / ১৭
সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের প্রধান আসামি কামরুল ইসলামসহ ১১ জন আসামিকে আজ সিলেট মহানগর দায়রা আদালতে হাজির করা হয়। এ সময় বাইরে জনতার ভিড় জমে। তাঁরা কামরুলের ফাঁসির দাবি জানান। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৭ / ১৭
মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবিটি আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে তোলা। ছবি: জাহিদুল করিম

৮ / ১৭
দুর্গা পূজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কে সাজসজ্জা করা হয়েছে। সবুজবাগের কমলাপুর স্কুল অ্যান্ড কলেজের সামনের ফুটপাতজুড়ে টাঙানো হয়েছে রঙিন ব্যানার। ছবিটি আজ রোববার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

৯ / ১৭
৮ম জাতীয় দেয়াল পত্রিকা উৎসবের শেষ দিন আজ রোববার। রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে প্রদর্শিত হচ্ছে ব্যতিক্রমধর্মী ও নান্দনিক সব দেয়াল পত্রিকা। ছবি: আবদুস সালাম

১০ / ১৭
রাজধানীর শনিরআখরায় গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত এক পরিবহন শ্রমিককে দণ্ড দেন। এ ঘটনাকে কেন্দ্র করে আজ রোববার বেলা সোয়া একটা থেকে রায়েরবাগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকেরা। এতে রাস্তার দুই পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ছবি: হাসান রাজা

১১ / ১৭
শীতকালীন সবজির বাজার ধরতে কৃষকেরা শীতের সবজির আগাম চাষ করেছেন। কিছুদিন পরই বাজারে উঠবে এই সবজি। বাঁধাকপির পরিচর্যা করতে ব্যস্ত এক কৃষক। ছবিটি আজ রোববার সকালে যশোর সদর উপজেলার নোঙ্গরপুর গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১২ / ১৭
অন্যের সুতায় জাল বুনছেন ৭০ বছর বয়সী হামেদা বেগম। সহযোগিতা করছেন স্বামী ইসমাইল হোসেনকে। একটি জাল বুনতে দুই দিনে এই দম্পতির আয় হয় ৫০০ টাকার মতো। এই আয়েই চলে সংসারের চাকা। ছবিটি আজ রোববার বগুড়ার কাহালু উপজেলার শীতলাই গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১৩ / ১৭
কৃষক তার উৎপাদিত সবজি ভোরবেলায় স্থানীয় পাইকারি হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। ছবিটি আজ রোববার সকালে ময়মনসিংহ সদরের চর খরিচা এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

১৪ / ১৭
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করে ফরিদপুরের প্রথম আলো বন্ধুসভা। ছবিটি আজ রোববার সকালে ফরিদপুর শহরের রবিদাস পল্লী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

১৫ / ১৭
বিকেলে চলছে খেলা-ধুলা। রাজধানীর পাশে আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় থেকে গত বৃহস্পতিবার ছবিটি তোলা হয়েছে। ছবি: নাসিরউদ্দীন নাসিম

১৬ / ১৭
শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির শেষ পর্যায়ের কাজ এখন চলছে। ছবিটি আজ রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তোলা হয়েছে। ছবি: নাসিরউদ্দীন নাসিম

১৭ / ১৭
রং ও ফুল দিয়ে সাজানো নৌকা। নৌকায় আছে ঢাক-ঢোলও। ভাড়া করে ঘুরতে বেরোলে ঢাক-ঢোল বাজিয়ে চলে গানও। রাজধানীর পাশে আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় থেকে গত বৃহস্পতিবার ছবিটি তোলা হয়েছে। ছবি: নাসিরউদ্দীন নাসিম