গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে আজ শুক্রবার সকালে উপজেলার পাঁচ ইউনিয়ন প্লাবিত হয়। ছবি: শাহাবুল শাহীন
২ / ১৭
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আসবাবপত্রের একটি দোকানে বই দিয়ে তৈরি বসার টুল। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৭
ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস উদ্যাপনে নাচছেন শিল্পীরা। ছবিটি বৃহস্পতিবার জাকার্তা থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৭
গোধূলিবেলার অপরূপ দৃশ্য। ছবিটি বৃহস্পতিবার দিনাজপুরের বিরল থেকে তোলা। ছবি: এএসএম আলমগীর
৫ / ১৭
রমনি বেওয়া বাঁধের ধারে ঘর তৈরি করে বসবাস করেন। বন্যার পানিতে ঘরটি ডুবেছিল বেশ কয়েক দিন। এখন পানি কমছে। কাদামাখা ঘরে টিকে থাকার নতুন লড়াই শুরু করেছেন এই নারী। ছবিটি আজ শুক্রবার সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার গোদাখালি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৬ / ১৭
শণ পাতার ওপর বসেছে হলুদ বর্ণের বোলতা। ছবিটি সম্প্রতি মুন্সিগঞ্জের মাওয়া ফেরিঘাট এলাকা থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম
৭ / ১৭
বানের পানি ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে এই দম্পতিকে দুঃখের সাগরে ভাসিয়েছে। ছবিটি কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের বাঁধের ওপর থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৭
রাশিয়ার মস্কোর ‘ক্যাথেড্রাল অব ক্রাইস্ট দ্য স্যাভিউর’র সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি
৯ / ১৭
গণেশের চোখ রং করছেন এক কারিগর। ছবিটি বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদ থেকে তোলা। ছবি: রয়টার্স
১০ / ১৭
কিংবদন্তির ফ্যাশন ডিজাইনার স্লাভা জেইসেভের নকশা করা পোশাক পরে র্যাম্পে মডেলরা। ছবিটি বৃহস্পতিবার রাশিয়ার মস্কো থেকে তোলা। ছবি: এএফপি
১১ / ১৭
ঢাকা কলেজিয়েট স্কুলে শুক্রবার সকালে প্রথম আলো আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ছবি: সাইফুল ইসলাম
১২ / ১৭
রাজধানীর গাবতলীতে বাসের অগ্রিম টিকিটের জন্য প্রতীক্ষা। ছবি: আশরাফুল আলম
১৩ / ১৭
প্রত্যেকের হাতে খালি বস্তা। ত্রাণের আশায় এসেছেন তাঁরা। ছবিটি আজ শুক্রবার সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ইছামারা এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৪ / ১৭
ঢাকা কলেজিয়েট স্কুলে শুক্রবার সকালে প্রথম আলো আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। ছবি: সাইফুল ইসলাম
১৫ / ১৭
বন্যার পানিতে ডুবেছে ঘরবাড়ি। নিরাপদ আশ্রয়ে যাচ্ছে মানুষ। ছবিটি আজ শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার তাইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৬ / ১৭
রাজবাড়ীর গোয়ালন্দে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আজ শুক্রবার পানিতে ডুবে যাওয়া রেল লাইন রক্ষার কাজে ব্যস্ত মানুষজন। ছবি: এম রাশেদুল হক
১৭ / ১৭
খেজুর গাছে বাসা বেঁধেছে বাবুই পাখিরা। ছবিটি আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের দক্ষিণ গোলাবাড়ি এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী