চট্টগ্রামসহ সারা দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন কর্মমুখী লোকজন। শাহ আমানত সেতু, চট্টগ্রাম, ১৮ আগস্টছবি: সৌরভ দাশ
২ / ২১
করোনার প্রকোপে দীর্ঘদিন ধরে বন্ধ সিলেটের পর্যটনকেন্দ্র ও হোটেল-মোটেল। সরকারি নির্দেশনা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার থেকে সেগুলো আবার খুলে দেওয়া হচ্ছে। এ উপলক্ষে সিলেট বিমানবন্দর এলাকার পর্যটন মোটেলে বাঘের প্রতিকৃতি ধোয়ামোছার কাজ করছেন কর্মীরা। সিলেট, ১৭ আগস্টছবি: আনিস মাহমুদ
৩ / ২১
সিমেন্টবোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে রাঙামাটি যাচ্ছিল। ভোরে রাঙামাটি শহরের সাপছড়ি পাহাড় উঠার সময় ইঞ্জিন বিকল হয়ে সড়ক বিভাগের দেওয়া নিরাপত্তা বেষ্টনী ভেঙে দুর্ঘটনায় পড়ে। রাঙামাটি, ১৮ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২১
১০ মহররম পবিত্র আশুরা। এর আগে মিছিল করছেন অনেকেই। ৬ নম্বর ঘাট, খুলনা, ১৮ আগস্টছবি: সাদ্দাম হোসেন
৫ / ২১
বিলে নতুন পানি এসেছে। বেড়েছে মাছের আনাগোনা। জাল ফেলে মাছ ধরায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলেরা। কাইমউদ্দিন মাতব্বরের ডাঙ্গী, ফরিদপুর, ১৭ আগস্টছবি: আলীমুজ্জামান
৬ / ২১
দৌলতদিয়া ঘাটের বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড়। এ সময় কাউকে করোনার সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায়নি। মাস্ক ছিল না কারও মুখেই। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৮ আগস্টছবি: এম রাশেদুল হক
৭ / ২১
আঁশ ছাড়িয়ে গ্রামের মেঠো পথ দিয়ে গরুর গাড়িতে পাটখড়ি নিয়ে বাড়ি ফিরছেন কৃষক। নারাঙ্গালী গ্রাম, যশোর, ১৮ আগস্টছবি: এহসান-উদ-দৌলা
৮ / ২১
করোনার সংক্রমণ রোধে পার্কে জনসাধারণের প্রবেশে নিষেধ। ফাঁকা পড়ে আছে পার্কের মঞ্চসহ বসার স্থান। শেখ রাসেল পার্ক, দেওভোগ, নারায়ণগঞ্জ, ১৮ আগস্টছবি: দিনার মাহমুদ
৯ / ২১
সড়ক ফিরে পেয়েছে আগের রূপ। বাসে উঠার জন্য হুড়োহুড়ি করছেন যাত্রীরা। গাদাগাদি করে নেওয়া হচ্ছে যাত্রী। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি রয়েছে। দেওয়ানহাট, চট্টগ্রাম, ১৮ আগস্টছবি: জুয়েল শীল
১০ / ২১
জবার বৃষ্টিবিলাস। খুলনা জেলা স্টেডিয়াম প্রাঙ্গণ, ১৮ আগস্টছবি: সাদ্দাম হোসেন
বিল থেকে শাপলা তুলে এনে বাজারে বিক্রি করছেন বিক্রেতারা। দাম রাখছেন প্রতি আঁটি ১০ টাকা। ফরিদপুর হাজী শরীয়তুল্লাহ বাজার, বুধবার, ১৮ আগস্টছবি: আলীমুজ্জামান
১৩ / ২১
সিলেট থেকে হাতি নিয়ে কানাইঘাটের দিকে রওনা হয়েছেন এক মাহুত। যাত্রাপথে দোকানপাটে হাতি দিয়ে টাকা তুলছেন মাহুত। আলমপুর, দক্ষিণ সুরমা, সিলেট, ১৮ আগস্টছবি: আনিস মাহমুদ
১৪ / ২১
সরকারি নির্দেশনা মেনে আগামীকাল বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হচ্ছে পার্ক। এর আগেই পার্কের ভাস্কর্যগুলো ধোয়ামোছায় ব্যস্ত কর্মীরা। নগর শিশু উদ্যান, কুমিল্লা, ১৮ আগস্টছবি: এম সাদেক
১৫ / ২১
করোনার কারণে এত দিন বন্ধ ছিল পাসপোর্ট কার্যক্রম। অফিস খোলার পর থেকে পাসপোর্ট অফিসে গ্রাহকদের প্রচণ্ড ভিড় বাড়ে। মানিকগঞ্জ, ১৮ আগস্টছবি: আবদুল মোমিন
১৬ / ২১
নগরের পোস্তার পাড় এলাকায় এক মাস ধরে কাঁচা চামড়ায় লবণ দিয়ে রাখার পর বিক্রির জন্য ট্রাকে করে ঢাকায় পাঠানো হচ্ছে। দেওয়ানহাট পোস্তার পাড়, চট্টগ্রাম, ১৮ আগস্টছবি: জুয়েল শীল
১৭ / ২১
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকা দিতে লোকজনের ভিড়। চট্টগ্রাম, ১৮ আগস্টছবি: সৌরভ দাশ
১৮ / ২১
সকাল ৭টার আগে থেকে টিকাকেন্দ্রে এসে ভিড় করছেন লোকজন। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, আন্দরকিল্লা, চট্টগ্রাম, ১৮ আগস্টছবি: সৌরভ দাশ
১৯ / ২১
পবিত্র আশুরা সামনে রেখে রাজধানীতে চলছে তাজিয়া মিছিলের প্রস্তুতি। মিরপুর মাজার রোড়, ঢাকা, ১৮ আগস্টছবি: আশরাফুল আলম
২০ / ২১
বর্ষার পানিতে ডুবে গেছে নিচু এলাকার চারণভূমি। তাই উঁচু এলাকায় ঘাস খাওয়ানোর জন্য আনা হয়েছে গরুর পাল। দুপুরের রোদে ক্লান্ত গরুগুলো বিশ্রাম নিচ্ছে গাছের ছায়ায়। চাচার সঙ্গে এসে তা দেখাশোনা করছে চতুর্থ শ্রেণির ছাত্র জুয়েল রানা। মানিকদীর, ভায়ানা, পাবনা, ১৮ জুলাইছবি: হাসান মাহমুদ
২১ / ২১
করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষ অবস্থায় আইসিইউর সংকটের কারণে মুগদা জেনারেল হাসপাতাল ছেড়ে অন্য হাসপাতালে যেতে হচ্ছে আয়শা বেগমকে। মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা, ১৮ আগস্টছবি: সাজিদ হোসেন