এক ঝলক (১৮ আগস্ট,২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৪
বন্যার পানির তোড়ে বরিশালে আড়িয়াল খাঁ নদীর ভাঙনে বসতভিটা ছেড়ে চলে যাচ্ছেন বাসিন্দারা। ৪০ বছরের বসতভিটা থেকে ঘরসহ জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়েছে আগেই। ভিটায় দাঁড়িয়ে নদী ছিল কত দূরে, তা দেখাচ্ছেন এই নারী। গত রোববার সদর উপজেলার চরমোনাইইছাগুরা গ্রামে।
ছবি: সাইয়ান
২ / ৪
দেখভালে সুবিধা ও খরচ কম হওয়ায় দিনদিন বিভিন্ন এলাকায় ভেড়া লালনপালন জনপ্রিয় হয়ে উঠছে। দ্রুত বংশ বিস্তার করায় ভেড়ার খামার লাভজনক বলে জানান খামারিরা। পটিয়ার বাইপাস সড়ক এলাকা, চট্টগ্রাম, ১৭ আগস্ট।
ছবি- সৌরভ দাশ
৩ / ৪
ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে প্রতিদিনই এভাবে পাল্লা দিয়ে চলে যানবাহনগুলো। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। হেমায়েতপুর, সাভার, ১৮ আগস্ট।
ছবি: আশরাফুল আলম
৪ / ৪
গণপরিবহনগুলোতে এখন স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। গাদাগাদি করে বাসে উঠছেন যাত্রীরা। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। ফার্মগেট, ঢাকা, ১৮ আগস্ট।
ছবি: আশরাফুল আলম