এক ঝলক (১৮ এপ্রিল ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২০
গনগনে লাল আগুনের মতো ফুটে আছে কৃষ্ণচূড়া ফুল। ছবিটি আজ সোমবার খুলনার মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

২ / ২০
ঘুরে বেড়াচ্ছে বড় আর ছোট লাল কাঁকড়া। ছবিটি গত শনিবার খুলনার বটিয়াঘাটা উপজেলার কাতিয়ানাঙলা এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৩ / ২০
মাথাল, কবুতর রাখার খাঁচা, পলো, ডালি, মাছ রাখার খালুই ইত্যাদি বিক্রির জন্য ভ্যানে করে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ সোমবার বগুড়ার গাবতলী উপজেলার আটাপাড়া গ্রাম এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৪ / ২০
খেতের আগাছা পরিচর্যায় ব্যস্ত নারী কৃষি শ্রমিকেরা। ছবিটি আজ সোমবার বগুড়া সদর উপজেলার মহিষবাথান গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৫ / ২০
ঘোলাজলে চলছে মাছ শিকার। ছবিটি আজ সোমবার সকালে সিলেট সদরের নীলগাঁও এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৬ / ২০
নদীতে ভেসে বেড়াচ্ছে এক ঝাঁক হাঁস। ছবিটি আজ সোমবার বগুড়া সদর উপজেলার মহিষবাথান গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ২০
সিলেট নগরের চৌহাট্টা-আম্বরখানা ব্যস্ততম সড়ক। সপ্তাহ খানেক আগে সড়কের মাঝখানে সিলেট সিটি করপোরেশনের পানির পাইপের সংস্কারকাজ হয়। কাজ শেষে সড়ক মেরামত না করে বাঁশের খুঁটি দিয়ে রাখা হয়েছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ

৮ / ২০
চট্টগ্রাম নগরে বেড়েছে গরম। একটু শীতল পরশ পেতে নদী পাড়ের শিশু-কিশোরেরা পানিতে ঝাঁপ দিয়ে দুরন্তপনায় মেতেছে। ছবিটি আজ সোমবার নগরের কর্ণফুলী নদীর উত্তর পাড় থেকে তোলা। ছবি: জুয়েল শীল

৯ / ২০
গাছে ধরেছে কাঁঠাল। গাছের কাঁঠাল দেখে এলাকার দুরন্ত শিশুর মন যেন সইছে না। গাছে উঠে কাঁঠাল টিপে টিপে দেখছে। ছবিটি আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুলালপুর এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১০ / ২০
বৈশাখের তপ্ত দুপুরে কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছেন শ্রমিকেরা। অলস দুপুরে কাজের মাঝে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিচ্ছেন তাঁরা। ছবিটি আজ সোমবার দুপুরে পাবনার নাজিরপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১১ / ২০
মৌসুমি ফল আনারসের ফলন ভালো হওয়ায় তা বিক্রির জন্য ট্রাকে করে নিয়ে আসা হয়েছে শহরে। ট্রাক থেকে আনারস নামাচ্ছেন শ্রমিকেরা। যার প্রতি হালি আনারসের পাইকারি মূল্য ৬০-১০০ টাকা। ছবিটি আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

১২ / ২০
প্লাস্টিকের বস্তা নিষিদ্ধ করায় চাহিদা বেড়েছে পাটের তৈরি বস্তার। তাই পাট মজুতকারীরা তাদের মজুত করা পাট এখন বিক্রি করছে বিভিন্ন বস্তা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছে। ট্রাকে পাটের আঁটি সাজানো হচ্ছে খুলনার শিল্প এলাকায় পাঠানোর জন্য। ছবিটি আজ সোমবার সকালে পাবনার সদরের তারাবাড়িয়া গ্রাম থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৩ / ২০
ফোনে কথা বলতে বলতে সড়ক বিভাজকের ফাঁক গলে ঝুঁকি নিয়ে সড়ক পার হচ্ছেন একজন পথচারী। মাথার উপরেই পদচারী সেতু। তারপরও বেশির ভাগ পথচারী এই ঝুঁকি নিচ্ছেন। ছবিটি সোমবার দুপুরে রাজধানীর নিউ মার্কেটের ২ নম্বর ফটকের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ২০
বিপিএসসি প্রকাশিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের দাবিতে সোমবার ১৬ তম দিনের মতো হাইকোর্টের দক্ষিণ দিকের ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি। ছবি: আবদুস সালাম

১৫ / ২০
প্রস্তাবিত ‘শিক্ষা আইন-২০১৬ ’-এর ৭ উপধারা সংশোধনের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করতে সোমবার দুপুরে রাজধানীর বাংলাবাজার থেকে মিছিল বের করে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। ছবি: আবদুস সালাম

১৬ / ২০
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ের পদচারী সেতুর নিচের সড়ক বিভাজকের কাঁটাতারের বেড়া ভেঙে গেছে। কাঁটাতারের জটলা বিপজ্জনকভাবে ছড়িয়ে আছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ছবিটি সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২০
ফরিদপুর পাট গবেষণা কেন্দ্রে সারিবদ্ধ লাইন পদ্ধতিতে পাটের বীজ বপন করা হচ্ছে। ছবিটি আজ সোমবার সকালে ফরিদপুর সদর উপজেলার ব্রাহ্মণকান্দা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

১৮ / ২০
রংপুর রেলওয়ে স্টেশনে আজ সোমবার সকালে বিভাগ উন্নয়ন অান্দোলন পরিষদ দিনের বেলা ঢাকাগামী আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে। ছবি: মঈনুল ইসলাম

১৯ / ২০
বৈশাখের এই তীব্র গরমে ডাব বিক্রির চাহিদা বেড়েছে। তাই ডাবের পসরা সাজিয়ে বসেছেন ডাব বিক্রেতারা। ৫০ ও ৬০ টাকায় প্রতিটি ডাব বিক্রি করছেন এই বিক্রেতা। ছবিটি সোমবার সকালে তোলা। ছবি: আশরাফুল আলম

২০ / ২০
মহিলা পরিষদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পুরস্কারপ্রাপ্তরা। ছবিটি রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন থেকে সোমবার তোলা। ছবি: আশরাফুল আলম