বিলের কমে যাওয়া পানিতে মাছের খোঁজে ঘুরছে এক সাদা বক। ছবিটি আজ মঙ্গলবার পাবনা সদরের নাজিরপুর এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
২ / ২০
তিস্তার চরে বালু নিয়ে খেলছে তিন কিশোর। ছবিটি গতকাল সোমবার রংপুরের গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নের পাইকান এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
৩ / ২০
সিটিং সার্ভিস বন্ধ ও যানবাহনের অনিয়ম বন্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালাচ্ছে। এ অভিযানে কারণে গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ছবিটি মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
৪ / ২০
খোঁড়াখুঁড়ির কারণে ঢাকার অনেক সড়কই এখন ধুলার রাজ্যে পরিণত হয়েছে। নাকেমুখে রুমাল না গুঁজে পথ চলাই দায়। ছবিটি মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর ২নং এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
৫ / ২০
গণপরিবহনে নারীদের উঠতে ভোগান্তি নিয়মিত যারা গণপরিবহনে চলাচল করেন তাদের এভাবে প্রায়ই চলন্ত বাসে উঠতে হয়৷ ছবি: সাবিনা ইয়াসমিন৷
৬ / ২০
সূর্যমুখী চাষ করেছেন কৃষক ইব্রাহীম মিয়া। তাঁর খেতের গাছে এসেছে ফুল। ছবিটি গত রোববার নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম আলআমিন এলাকা থেকে তোলা। ছবি: এমদাদুল হক
৭ / ২০
ঘোড়ার পিঠে চড়ে বনবাদাড়ে ঘুরে বেড়াচ্ছে এক কিশোর। ছবিটি গতকাল সোমবার দুপুরে সিলেট শহরতলির মালনীছড়া চা-বাগান এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
৮ / ২০
নদী থেকে কচুরিপানার ফুল তুলে আনছে শিশুটি। ছবিটি আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উরদীঘি এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
৯ / ২০
কচি কলাসহ একটি মোচা। ছবিটি আজ মঙ্গলবার সকালে পিরোজপুর পৌরসভার খলিশাখালী গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল
১০ / ২০
ধান কাটছেন কৃষি শ্রমিকেরা। ছবিটি আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উরদীঘি এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
১১ / ২০
গরমে হাঁ করে হাঁপাচ্ছে ফিঙে পাখি। ছবিটি আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উরদীঘি এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ
১২ / ২০
গরমে প্রাণ জুড়াতে আইসক্রিম লেহন। ছবিটি আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট নগরের তারাপুর চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
১৩ / ২০
করতোয়া নদীর পাড়ে গাছতলায় বসে গরমে একটু প্রশান্তি খুঁজছে কয়েকজন খুদে শিক্ষার্থী। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
১৪ / ২০
আজ মঙ্গলবার ভারত সফরে গিয়েছেন নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী। তাঁকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে অভ্যর্থনা জানান ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: এএফপি
১৫ / ২০
জলবায়ু পরিবর্তনের প্রভাবে তলিয়ে যাচ্ছে মনপুরা দ্বীপ। তাই দ্বীপটিকে বাঁচাতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিভিন্ন সংগঠন। ছবি: সাবিনা ইয়াসমিন৷
১৬ / ২০
‘সাম্প্রদায়িক শক্তির সাথে আপস নয়’ ব্যানারে জাতীয় প্রেসক্লাবে সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আজ সকালে তোলা ছবি। ছবি: সাবিনা ইয়াসমিন৷
১৭ / ২০
ঐতিহাসিক কার্জন হলের একটি ফটকের বাইরে চলছে রান্নাবান্না। এতে সৌন্দর্য হারাচ্ছে এই স্থাপনা। ছবি: সাবিনা ইয়াসমিন৷
১৮ / ২০
প্রখর রোদে তৃষ্ণা মেটাতে তরমুজের দোকানে ক্রেতা ছবিটি আজ সকালে শাহবাগ থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন৷
১৯ / ২০
ভেঙে ফেলা হচ্ছে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ এলাকার পুরোনো সিনেমা হল পূর্ণিমা। ছবিটি মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম
২০ / ২০
মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের লালখান বাজার এলাকায় খুন হয় যুবলীগ সমর্থক শরিফ আহম্মদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মা (মাঝে) ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। ছবিটি রাত আটটার সময় তোলা। ছবি: সৌরভ দাশ