এক ঝলক (১৮ এপ্রিল, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
স্কুটিতে চড়ে রাজধানীর রাস্তায় ঘুরে ঘুরে নিম্ন আয়ের মানুষদের উপহার দিচ্ছেন দুই নারী। হাইকোর্ট এলাকা, ঢাকা, ১৮ এপ্রিল। ছবি: দীপু মালাকার

২ / ২৩
বন্য প্রাণীর সবচেয়ে বড় অভয়াশ্রম দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্ক। প্রতিদিন হাজারো পর্যটকের পদচারণে মুখর থাকে পার্কটি। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে পুরো দেশ লকডাউন থাকায় সেখানে নেই কোনো পর্যটক। তাই পার্কের ব্যস্ততম সরু একটি সড়কে গা এলিয়ে শুয়ে আছে একদল সিংহ। গত বুধবার ছবিটি তুলেছেন পার্কের একজন রক্ষী।  বিবিসি

৩ / ২৩
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্যারেড মাঠে স্থানান্তর করা হয়েছে চকবাজার কাঁচাবাজার। বড় আর খোলামেলা হওয়ায় দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছেন ক্রেতারা। চকবাজার, চট্টগ্রাম, ১৭ এপ্রিল। ছবি: সৌরভ দাশ

৪ / ২৩
রাজধানীতে টিসিবির পণ্য কিনতে সামাজিক দূরত্ব না মেনেই অনেক মানুষ একত্র হয়ে দাঁড়ান, যা করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ায়। যাত্রাবাড়ী এলাকা, ১৮ এপ্রিল। ছবি: দীপু মালাকার

৫ / ২৩
চোখ জুড়ানো সোনালু ফুল। সংসদ সদস্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ১৮ এপ্রিল। ছবি: মানসুরা হোসাইন

৬ / ২৩
রাজধানীতে মশার অত্যাচার বেড়েছে। উত্তর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের মশকনিধন কর্মীরা মশার ডিম ধ্বংস করতে স্প্রে করছেন। বায়তুল আমান হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা, ১৮ এপ্রিল। ছবি: মানসুরা হোসাইন

৭ / ২৩
ফাঁকা মহাসড়কে মন জুড়িয়ে সাইকেল চালাচ্ছে দুই বন্ধু। তারা জানে করোনাভাইরাসের জন্য বাইরে বের হলে মাস্ক পরতে হবে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পোস্তগোলা, ১৮ এপ্রিল। ছবি: দীপু মালাকার

৮ / ২৩
করোনাভাইরাসের জন্য সারা দেশে চলা সাধারণ ছুটিতে ট্রেন যোগাযোগ বন্ধ। এর মাঝে রাজধানীর জুরাইন এলাকায় রেললাইনের দুপাশে উচ্ছেদ হওয়া দোকানপাট আবার বসেছে। নির্দিষ্ট দূরত্ব না মেনেই কেনাকাটা করছে স্থানীয় ব্যক্তিরা। ঢাকা, ১৮ এপ্রিল। ছবি: দীপু মালাকার

৯ / ২৩
ব্যক্তিগত উদ্যোগে রাজধানীর পথের ক্ষুধার্ত কুকুরদের খাবার দিচ্ছেন দুই নারী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা, ১৮ এপ্রিল। ছবি: দীপু মালাকার

১০ / ২৩
ডালে বসে আছে নজরকাড়া হরিয়াল পাখি। আলাধনপাড়া, খাগড়াছড়ি, ১৮ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী

১১ / ২৩
জিরোমাইল এলাকায় প্রাথমিক শারীরিক পরীক্ষা করা হচ্ছে। সারা দেশকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। কিন্তু খাগড়াছড়িতে চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টস কর্মরত চাকরিজীবীরা চাঁদের গাড়ি, ট্রাক ও পিকআপ করে খাগড়াছড়ির নিজ বাড়িতে ফিরে যেতে এসেছে। জিরোমাইল, খাগড়াছড়ি, ১৮ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী

১২ / ২৩
ত্রাণের অপেক্ষায় মানুষ। দেউতি, পীরগাছা, রংপুর ১৮ এপ্রিল। ছবি: মঈনুল ইসলাম

১৩ / ২৩
করোনাকালীন সামাজিক দূরত্বের বাজারের স্থান নিয়ে ইজারাদার ও বাজার কমিটির লোকজনের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, দোকান ভাঙচুর। মুক্তিযোদ্ধা বাজার, চরনিলক্ষিয়া, সদর, ময়মনসিংহ, ১৮ এপ্রিল। ছবি: আনোয়ার হোসেন

১৪ / ২৩
বাজারে জটলা এড়াতে খুলনা জেলা প্রশাসকের নির্দেশে বড় বাজারের কাঁচাবাজার স্থানান্তর করা হয়েছে খুলনা সার্কিট হাউস মাঠে। খুলনা সার্কিট হাউস মাঠ, ১৮ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন

১৫ / ২৩
সড়কে সড়কে জীবাণুনাশক ছিটাচ্ছে খুলনা সিটি করপোরেশন। খুলনা সার্কিট হাউস এলাকা, ১৮ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন

১৬ / ২৩
সড়কের জীবাণুনাশক ছিটিয়েছে খুলনা সিটি করপোরেশন। সে পানিতে হাত ধুয়ে পরিষ্কার করে নিচ্ছেন ডিম বিক্রেতা জাহাঙ্গীর হোসেন। খুলনা সার্কিট হাউস এলাকা, ১৮ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন

১৭ / ২৩
স্বল্পমূল্যে টিসিবির পণ্য কিনতে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন মতিজান নেসা। গত দুই দিন পণ্য না পাওয়ায় আজ ভোরে এসে দাঁড়িয়েছেন লাইনে। এসব কর্মসূচিতে সামাজিক দূরত্ব ব্যাহত হওয়ায় সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন তাঁর মতো অনেকেই। ইমাম গাজ্জালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, পাবনা, ১৮ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

১৮ / ২৩
প্রশাসনের নীরবতার কারণে পাবনা শহরের দোকানগুলো খুলছেন বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা। ফলে জনসমাগম বাড়ায় ঝুঁকি বাড়ছে প্রতিদিন। যানজটে আটকে আছে যাত্রীসহ রিকশাগুলো। জুবলি ট্যাংক পাড়া, পাবনা, ১৮ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ

১৯ / ২৩
বগুড়া চেম্বার আব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সেলুন–শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। চান্দের বাজার, বগুড়া সদর, ১৮ এপ্রিল। ছবি: সোয়েল রানা

২০ / ২৩
করোনাভাইরাস প্রাদুর্ভাবে সিলেটের বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে রক্ত সংকট। সাধারণ অপারেশন ও বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা রক্ত না পাওয়ায় বিপাকে পড়েছেন রোগীর স্বজনেরা। বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সহযোগিতার জন্য সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমানের উদ্যোগে নগরের চৌহাট্টা এলাকায় মুজিব জাহান রেড ক্রিসেন্টে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহকারী গাড়ি নিয়ে দুই দিনব্যাপী রক্ত সংগ্রহ করা হবে। চৌহাট্টা, সিলেট, ১৮ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

২১ / ২৩
সিলেটে বৃষ্টি হচ্ছে গত রাত থেকেই। বৃষ্টিতে ছাতার ব্যবহার বেড়ে যায়। অনেকেই পুরোনো ছাতা ঠিক করান এ সময়। সেই আশায় সড়কের পাশা বসে আছেন এক মেরামতকারী। সিটি পয়েন্ট, সিলেট, ১৮ এপ্রিল। ছবি: আনিস মাহমুদ

২২ / ২৩
বেদের জীবন যাযাবর। কিন্তু করোনা সংক্রমণের কারণে তাঁরা বাইরে ঘুরতে পারছেন না। আবার ব্যবসাও করতে পারছেন না। প্রায় দুই মাস এক স্থানে অবস্থান করছেন দেড় শতাধিক বেদে সম্প্রদায়ের মানুষ। খেয়ে না–খেয়ে জীবন চলছে তাদের। ত্রাণের জন্য আকুতি–মিনতি করছেন তারা। পূর্ব পালশা, বগুড়া শহরতলী, বগুড়া, ১৮ এপ্রিল। ছবি: সোয়েল রানা

২৩ / ২৩
করোনার সংক্রমণের বালাই নেই তাঁদের। ইট ভাঙার মেশিনের ওপর দাঁড়িয়ে ঝুঁকি নিয়ে এক সঙ্গে যাচ্ছেন তাঁরা। জয়পুরপাড়া, বগুড়া, ১৮ এপ্রিল। ছবি: সোয়েল রানা