করোনাভাইরাসের টিকা নিতে বয়স্কদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। ভালো ব্যবস্থাপনা না থাকায় ফুটপাতের ওপর সকাল থেকে লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে। সকাল সাড়ে আটটায় নাছিরাবাদ থেকে আসেন মুক্তা জাহান। দীর্ঘক্ষণ কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে বসে পড়েন। ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে, চট্টগ্রাম, ১৮ এপ্রিলছবি: জুয়েল শীল