এক ঝলক (১৮ জানুয়ারি ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
বিকেলের পড়ন্ত রোদে বসে বাদাম খাচ্ছে কাঠবিড়ালিটি। ছবিটি গতকাল রোববার রাজধানীর রমনা পার্ক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

২ / ২৭
রমনা পার্কে ফুটেছে এই সুন্দর ফুলটি। ছবিটি গতকাল রোববার সকালে তোলা। ছবি: জামিউল ইসলাম

৩ / ২৭
হাজারীবাগে বেড়িবাঁধ-সংলগ্ন এলাকায় একটি বস্তিতে আজ সোমবার সকালে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়। ছবি: জাহিদুল করিম

৪ / ২৭
হাজারীবাগে বেড়িবাঁধ-সংলগ্ন এলাকায় একটি বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত লোকজনের আহাজারি। ছবি: জাহিদুল করিম

৫ / ২৭
‘রুম’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে সমালোচকদের চোখে সেরা তরুণ অভিনেতার পুরস্কার জিতে নিয়েছে ছোট্ট জ্যাকব ট্রেমব্লে। পুরস্কার প্রাপ্তির অনুভূতি শুনতে মাইক্রোফোনটি নিচে নামিয়ে দিচ্ছেন উপস্থাপক ব্রেডলি জেমস। ছবিটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় অনুষ্ঠিত ২১তম বার্ষিক সমালোচক পছন্দ পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৭
পানিতে ভাসছে লাল শাপলা। ছবিটি গতকাল রোববার রমনা পার্ক থেকে তোলা। ছবি: জামিউল ইসলাম

৭ / ২৭
অস্ট্রেলিয়ান ওপেনে খেলার একটি মুহূর্তে যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ছবি: রয়টার্স

৮ / ২৭
মেসেডোনিয়া থেকে সীমান্ত পার হয়ে সার্বিয়ার পথে শরণার্থীর দল। ছবি: রয়টার্স

৯ / ২৭
তুষারপাতে ডেকে যাওয়া ইংল্যান্ডের নিউটন লিনফোর্ডের এক পার্কে জগিং করছেন কয়েকজন। ছবি: রয়টার্স

১০ / ২৭
পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ, দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশনের দাবিতে গণ মানববন্ধন আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক ও বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য চট্টগ্রাম শাখা। ছবিটি আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে রাঙামাটি সদরের বড়াদম এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১১ / ২৭
জ্যৈষ্ঠ মাসের ফল কাঁঠাল। সবেমাত্র গাছে মুচি বের হয়েছে। কিন্তু এর ব্যতিক্রম ঘটেছে ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় জেলা প্রশাসকের বাসভবনের এই গাছটিতে। ছোট-বড় প্রায় ১৫টি কাঁঠাল ঝুলে আছে গাছে। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান

১২ / ২৭
টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের মাস্টাররোল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি রংপুর শাখা আজ সোমবার সকালে স্থায়ী নিয়োগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। ছবি: মঈনুল ইসলাম

১৩ / ২৭
সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন এবং পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন জেলা ও উপজেলায় আজ সোমবার মানববন্ধন করেছে বাংলাদেশ আদিবাসী ফোরামসহ অন্যান্য সংগঠন। ছবিটি রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৪ / ২৭
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দিয়ে মেট্রোরেল যাওয়ার পক্ষে আজ সোমবার দুপুরে রাজু ভাস্কর্যের সামনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বাসের নামে করা ব্যানারে মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী। ছবি: আবদুস সালাম

১৫ / ২৭
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দিয়ে মেট্রোরেল যাওয়ার বিপক্ষে আজ সোমবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। পরে তারা উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়। ছবি: আবদুস সালাম

১৬ / ২৭
পদচারীর সেতুতে ঘর তৈরি করে বসবাস করছে ভাসমান লোকজন। ছবিটি আজ সোমবার দুপুরে কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৭
তাইওয়ানে জুতার আকৃতির এই স্থাপনাটি একটি গির্জা। আগামী মাসে গির্জাটি চালু হবে বলে আশা করা হচ্ছে। ভিন্ন স্থাপত্যশৈলীর গির্জাটির সামনে ছবি তুলছে দর্শনার্থীরা। ছবি: রয়টার্স

১৮ / ২৭
দেখে মনে হচ্ছে, চীনের মহাপ্রাচীরে বসে চারজন আলোচনা করছেন। এটি হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান ফাইন্যান্সিয়াল ফোরামের আলোচনা সভার চিত্র। সভাটি ছিল চীনের সুযোগ-সুবিধা সংক্রান্ত, তাই থিম হিসেবে এসেছে মহাপ্রাচীরের ​ছবি। ছবি: রয়টার্স

১৯ / ২৭
জার্মানির বার্লিনে এবার ব্যাপক তুষারপাত হয়েছে। এর মধ্যেই দুষ্টুমি করে বেড়াচ্ছে কাঠবিড়ালিটি। ছবি: রয়টার্স

২০ / ২৭
ভারতের কলকাতার এক ফুলের দোকান। ছবি: রয়টার্স

২১ / ২৭
বেলজিয়ামের ব্রাসেলসের আকাশে সূর্যের আভার খেলা সৃষ্টি করেছে এক অপূর্ব দৃশ্যের। ছবি: রয়টার্স

২২ / ২৭
সার্কাসের হাতিটি একটি শিশুকে পিঠে তুলে নিচ্ছে। হাতির মাহুত মেহেদির সঙ্গে কথা বলে জানা যায়, সার্কাস প্রদর্শনের জন্য হাতিটি গাজীপুর থেকে নিয়ে আসা হয়েছে ঢাকায়। মাহুত তাঁর পোষা হাতিটি নিয়ে ঢাকা শহর বেড়াতে বেরিয়েছেন আর শিশুটি হাতির পিঠে ওঠার সুযোগ পেয়ে মহা খুশি। ছবিটি আজ সোমবার পুরান ঢাকার র‍্যাংকিন স্ট্রিট থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২৩ / ২৭
ঝাপসা হয়ে আছে এলাকাটি। প্রথম দেখায় মনে হবে কুয়াশা। আসলে এগুলো ধুলা। প্রতিদিন এভাবে ধুলার মধ্য দিয়ে চলাফেরা করতে হয় নগরবাসীকে। আজ সোমবার দুপুরে মালিবাগ ডি আই টি রোড থেকে ছবিটি তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ২৭
পাকিস্তানের পেশোয়ারে একটি নালায় পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াজাত করার যোগ্য প্লাস্টিকের খোঁজ করছে একদল শিশু। ছবিটি ১৭ জানুয়ারি তোলা। ছবি: রয়টার্স

২৫ / ২৭
খুব মনোযোগ দিয়ে অঙ্কের সমাধানের চেষ্টা করছে এই শিশু। পটুয়াখালীতে আজ অনুষ্ঠিত হয় ডাচ বাংলা-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব ২০১৬। ছবিটি পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তোলা। ছবি: সাইয়ান, বরিশাল

২৬ / ২৭
চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে শুরু হয়েছে বোরো ধানের আবাদ। তাই বীজতলা থেকে চারা তুলে আঁটি বাঁধছেন কৃষকেরা। ছবিটি ১৭ জানুয়ারি নাচোলের লক্ষ্মীপুর থেকে। ছবি: প্রথম আলো

২৭ / ২৭
শীতকালে বাড়িতে বাড়িতে এখন আর পিঠা তৈরি হয় না। বিশেষ করে শহরে। তাই বলে পিঠা খাওয়া তো আর বন্ধ থাকতে পারে না। শহরে রাস্তার মোড়ে মোড়ে পিঠার দোকান। প্রতিটি চিতই পিঠা বিক্রি হয় পাঁচ টাকায়। ছবিটি নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে তুলেছেন পাপ্পু ভট্টাচার্য্য