এক ঝলক (১৮ জানুয়ারি ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
দুপুরের রোদে ধান ঝাড়ছেন এক নারী। ছবিটি গতকাল মঙ্গলবার বগুড়ার সোনাতলা উপজেলার খাটিয়ামারি চর থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২ / ২৬
জমিতে চীনা বাদামের বীজ রোপণ চলছে। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার নাজির বিশ্বাসের ডাঙ্গী এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

৩ / ২৬
শিশিরে ভেজা ধুতরা ফুল। ছবিটি বুধবার খুলনার গোয়ালখালী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ২৬
অস্ট্রেলিয়ান ওপেন টেনিস শুরু উপলক্ষে টেনিস বলের আদলে পোশাক পরে বাজনা বাজাচ্ছেন দুই শিল্পী। ছবিটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্ক থেকে বুধবার তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৬
স্থানীয় বাজারে বিক্রির জন্য শাকসবজি-ফলমূল নিয়ে বসেছেন কয়েকজন নারী। ছবিটি মধ্য আফ্রিকার দেশ গেবনের ফ্রান্সভিল থেকে মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

৬ / ২৬
অভিবাসী ও শরণার্থীদের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজন করা হয় ‘রিফিউজি বল’ অনুষ্ঠানের। এতে বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া অভিবাসী শিল্পীরা সংগীত পরিবেশন করেন। মঞ্চে এখন ইরানি বংশোদ্ভূত মার্কিন গায়িকা মানা। ছবি: এএফপি

৭ / ২৬
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের জয়ে নারী অধিকার সংকুচিত হতে পারে—এমন আশঙ্কায় ​অভিনব বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন কিছু নারী। তারা গোলাপি রঙের ‘পুষি হ্যাট’ পরে বিক্ষোভ করবেন। নিজেরাই বানাচ্ছেন সেই টুপি। ছবিটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

৮ / ২৬
বিক্রির জন্য দোকানে রাখা যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ও নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত টি-শার্ট। ছবিটি মঙ্গলবারের। ছবি: এএফপি

৯ / ২৬
আর কয়েক দিন পরই চীনে চান্দ্রবর্ষ শুরু হবে। এ উপলক্ষে এখন থেকেই উৎ​সবের প্রস্তুতি শুরু হয়েছে। বাড়ছে সাজসজ্জা। ছবিটি বেইজিংয়ের একটি দোকান থেকে বুধবার তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৬
২০১৪ সালে নিখোঁজ মালয়ে​শিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ৩৭০ এর অনুসন্ধান স্থগিত করা হয়েছে। এ খবর শুনে বুধবার বেইজিংয়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে আসেন নিখোঁজদের স্বজনেরা। অনুসন্ধান অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে অনেক স্বজন এভাবেই কান্নায় ভেঙে পড়েন। ছবি: রয়টার্স

১১ / ২৬
আগুনে পুড়ে গেছে ঘর। ধ্বংসাবশেষে দাঁড়িয়ে তা-ই দেখছে অসহায় শিশুটি। ছবিটি ফিলিপাইনের ম্যানিলার বিচুটান এলাকা থেকে বুধবার তোলা। ছবি: রয়টার্স

১২ / ২৬
বর্ণ বৈষম্যহীন যুক্তরাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন মার্কিন মানবাধিকারকর্মী মার্টিন লুথার কিং জুনিয়র। বারাক ওবামা দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সেই স্বপ্ন কিছুটা পূরণ হয়েছে বলে মনে করা হয়। মার্টিন লুথার কিং জুনিয়রের জন্মদিনে ওবামা-মিশেল দম্পতির প্রাণবন্ত অংশগ্রহণ। ছবিটি সোমবারের। ছবি: রয়টার্স

১৩ / ২৬
কুয়াশাঢাকা শীতের সকালে মাঠে ছাগল চরাতে নিয়ে যাচ্ছেন এক নারী। ছবিটি বুধবার বগুড়ার গাবতলী উপজেলার নতুরপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৪ / ২৬
কৃষক বেলাল হোসেন ৮০ শতাংশ জমিতে টমেটোর আবাদ করেছেন। ফলনও বেশ ভালো হয়েছে। প্রতি মণ টমেটো ৫৫০ টাকা দরে ব্যাপারীর কাছে বিক্রি করেছেন তিনি। ছবিটি বুধবার বগুড়ার গাবতলী উপজেলার খিরাপাড়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৫ / ২৬
গ্রামাঞ্চলে পাটখড়ি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে হার্ডবোর্ড তৈরির অন্যতম উপকরণ হিসেবেও এর ব্যবহার হচ্ছে। বাজারে তাই চাহিদা বেড়েছে। ছোট ছোট ২০টি আঁটি একত্রে বেঁধে ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ভ্যানভর্তি পাটখড়ি বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি বুধবার বগুড়ার গাবতলী উপজেলার আমতলী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৬ / ২৬
বোরো রোপণের মৌসুম চলছে। ঘরে বসে নেই কৃষাণীরাও। দল বেঁধে মাঠে বোরো ধানের চারা তুলে আঁটি বাঁধছেন। একেকজন কৃষাণী ৮০ আঁটি বোরোর চারা তুলে মজুরি পান ৫০ টাকা। দিনে একেকজনের আয় হয় ২০০ টাকার মতো। ছবিটি বুধবার বগুড়ার গাবতলী উপজেলার নতুনপাড়া গ্রামের মাঠ থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৭ / ২৬
ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের উভয় পাশে নারায়ণগঞ্জে বেশ কিছু পোশাক কারখানা আছে যারা বিভিন্ন বড় পোশাক উৎপাদনকারীদের চাহিদামতো টি-শার্টের কাপড় তৈরি করে। টি-শার্টের জন্য তৈরি কাপড় রোদে শুকানো হচ্ছে। ছবিটি মঙ্গলবার নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম বাসস্টপ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৬
বুধবার বেলা তিনটার দিকে দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দীপন ট্রান্সপোর্ট লিমিটেডের একটি বাস অন্য একটি বাসের পেছনে ধাক্কা দেয়। এতে দীপনের বাসটি বেশি ক্ষতিগ্রস্ত হয়। চালক বাস রেখে পালিয়ে যান। আতঙ্কে বাস থেকে নেমে পড়েন যাত্রীরা। কেউ আহত হননি। ছবি: আবদুস সালাম

১৯ / ২৬
বিভিন্ন রাসায়নিক পদার্থের খালি বস্তা পরিষ্কার ও শুকানোর কাজ করছেন নাজমা বেগম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে তিনি দৈনিক ২০০ টাকা আয় করেন। ছবিটি বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ডিএনডি এলাকার খালগুলো দখল হয়ে যাচ্ছে। অনেক স্থানে আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে। ছবিটি বুধবার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ হলেও নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে এই মহাসড়কে চলছে ব্যাটারি-চালিত রিকশা। ফলে ঝুঁকির মুখে পড়ছেন রিকশার যাত্রী ও চালক। ছবিটি বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ২৬
রাজধানীর বিভিন্ন সড়কে পথচারীরা মোবাইল ফোনে কথা বলতে বলতে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। এতে প্রায়ই ঘটে সড়ক দুর্ঘটনা। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৬
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তিন দিন ধরে গুলিস্তান, পল্টন এলাকার ফুটপাতের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। চতুর্থ দিন আজ বুধবার দুপুর হতে না হতেই হকারেরা ফুটপাত দখল করে বসাচ্ছেন অবৈধ দোকানপাট। ছবিটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ২৬
নির্মাণশ্রমিকদের দাবি দিবস উপলক্ষে (১৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বুধবার সকালে ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়ন বাংলাদেশ বিভিন্ন দাবি আদায়ের জন্য মিছিল করে। ছবি: সাইফুল ইসলাম

২৫ / ২৬
অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। ছবি: সাইফুল ইসলাম

২৬ / ২৬
রাজধানীর উত্তরা এলাকার প্রত্যেকটি সেক্টরের বেশির ভাগ সড়কজুড়েই চলছে সংস্কারকাজের খোঁড়াখুঁড়ি। সড়কের মাঝখানজুড়ে ফেলে রাখা হচ্ছে নির্মাণসামগ্রী এবং মাটি ও অন্যান্য আবর্জনা। সৃষ্টি হচ্ছে যানজট, চলাচলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। ছবিটি আজ বুধবার বিকেলে ৭ নম্বর সেক্টর থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম