এক ঝলক (১৮ জানুয়ারি, ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা শিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস দেন। গোলচত্বর এলাকা, সিলেট, ১৮ জানুয়ারি।
ছবি: আনিস মাহমুদ
২ / ৯
রংপুর নগরের সিটি বাজারের উন্নয়নের দাবিতে দোকানপাট বন্ধ রেখে সকাল থেকে ধর্মঘট করছেন মালিকেরা। ১৮ জানুয়ারি।
ছবি: মঈনুল ইসলাম
৩ / ৯
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে করোনার তৃতীয় ডোজ (বুস্টার) টিকা দেওয়ার কার্যক্রম। টিকা নিতে আসা লোকজন মানছেন না সামাজিক দূরত্ব। ১৮ জানুয়ারি।
ছবি: এম সাদেক
৪ / ৯
রাঙামাটি শহরের বনরূপা পুলিশ বক্স এলাকায় যানজটে থাকে দিনের অধিকাংশ সময়। বিশেষ করে সকাল এবং বিকেল থেকে রাত পর্যন্ত। ১৮ জানুয়ারি।
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ৯
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মুরারীখোলা গ্রামের পদ্মারকোলে পাগলের ঘাট এলাকায় সেতু নেই। একটি সেতু নির্মাণ করে সমস্যা লাঘবের দাবি স্থানীয় লোকজন। ১৮ জানুয়ারি।
ছবি: এজাজ আহম্মেদ
৬ / ৯
করোনার টিকার বুস্টার ডোজ নিতে ভিড়। নেই সামাজিক দূরত্ব। খুলনা জেনারেল হাসপাতাল। ১৮ জানুয়ারি।
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ৯
রাজশাহীতে ১৮ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন কারিগরি শিক্ষকেরা। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। ১৮ জানুয়ারি
ছবি: প্রথম আলো
৮ / ৯
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জ সরকারি কলেজে সমাবেশ। শহীদ মিনার চত্বর, ১৮ জানুয়ারি।
ছবি: প্রথম আলো
৯ / ৯
করোনায় আক্রান্ত রোগীর হার বাড়তে থাকায় উন্মুক্ত স্থানে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ও সমাবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার সুপারিশ করেছে সরকার। এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ পাবনার ভাঙ্গুড়া উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন। ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠ, ভাঙ্গুড়া, ১৮ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ