এক ঝলক (১৮ জুন ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
তালগাছে নিজের গড়া বাসায় সগর্বে বসে আছে বাবুই পাখি। ছবিটি গতকাল শুক্রবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার দিঘীরজান গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

২ / ২৩
স্ত্রী কন্যাকে নিয়ে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের রোসওয়েল ছেড়ে বেড়াতে বেড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গন্তব্য ক্যালিফোর্নিয়ার ইউসামেটি ন্যাশনাল পার্ক। ছবিটি গতকাল শুক্রবার তোলা: রয়টার্স

৩ / ২৩
ফ্লোরিডার অরল্যান্ডোতে পালস নাইটক্লাবে গুলিতে নিহত ৪৯ জনের স্মরণে ৪৯টি কাঠের ক্রুশ তৈরি করা হয়েছে। ছবি: রয়টার্স

৪ / ২৩
ফ্রান্সের নিসে কাল ম্যাচ শুরুর আগে প্রদর্শন করা হলো স্পেনের জার্সি। ম্যাচের আগে দুই দলের জার্সি প্রদর্শনের রীতি দেখা যাচ্ছে এবারের ইউরোতেও। কাল স্পেন ৩-০ গোলে তুরস্ককে হারিয়েছে। ছবি: রয়টার্স।

৫ / ২৩
ম্যাচ শুরুর আগে গ্যালারিতে চেক প্রজাতন্ত্রের এক সমর্থক। ইউরো-২০১৬ এর ডি’ গ্রুপে গতকাল চেক প্রজাতন্ত্র ও ক্রোয়েশিয়ার মধ্যে হওয়া ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ছবি: রয়টার্স

৬ / ২৩
কদম শাখে বসে আছে এক জোড়া জালালি কবুতর। ছবিটি গতকাল শুক্রবার বিকেলে যশোর সদরের ঝুমঝুমপুর এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

৭ / ২৩
দ্যাখ চেয়ে ওই ঝরনা ধারা কেমন বয়ে যায়! পাহাড়ি ঝরনার জলে স্নানে মেতেছেন পর্যটকেরা। ছবিটি গতকাল শুক্রবার রাঙামাটির বরকলের সুবলং এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৮ / ২৩
বলেশ্বর নদে একঝাঁক রাজহাঁস। ছবিটি আজ শনিবার সকালে পিরোজপুর শহর এলাকা থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সাল

৯ / ২৩
কুমড়ো ফুলে মৌমাছি। ছবিটি আজ শনিবার বগুড়ার শাজাহানপুর উপজেলার চুপিনগর গ্রামের মাঠ থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১০ / ২৩
পাহাড়ে ফুটেছে এক রঙিন ফুল। ছবিটি আজ শনিবার সকালে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১১ / ২৩
মগডালে উঠে আম পাড়ছে দুরন্ত শিশু। ছবিটি আজ শনিবার বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা বাজার এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১২ / ২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদ ভবনস্থ তাঁর কার্যালয়ে আজ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে সাংসদ অভিজিৎ​ মুখার্জি সৌজন্য সাক্ষাৎ​ করেন। ছবি: ফোকাস বাংলা

১৩ / ২৩
টাঙ্গাইলের মধুপুরে আনারসের বাম্পার ফলন হয়েছে। সেখান থেকে দেশের ​বিভিন্ন বাজারে যাচ্ছে এই আনারস। ছবিটি আজ শনিবার তোলা: ফোকাস বাংলা

১৪ / ২৩
দলছুট এক রাজহাঁসের ছানা। ছবিটি গতকাল শুক্রবার খুলনার রূপসা উপজেলার তিলক এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৫ / ২৩
সংবাদ সম্মেলন করে ‘ঝুঁকিপূর্ণ ও অতিরিক্ত ব্যয়বহুল রামপাল বিদ্যুৎকেন্দ্র: একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সমীক্ষা প্রতিবেদন’ প্রকাশ করা হয়। সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আজ শনিবার দুপুরে এর আয়োজন করে। ছবি: আশরাফুল আলম

১৬ / ২৩
ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকার ফুটপাতে পাঞ্জাবির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ছবিটি শনিবার দুপুরে বায়তুল মোকাররম এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৭ / ২৩
রমজান মাসে টুপির চাহিদা বেশি থাকে। রাস্তায় ভ্যানে টুপির পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। ছবিটি আজ শনিবার দুপুরে মুক্তাঙ্গন এলাকা থেকে তোলা। আশরাফুল আলম

১৮ / ২৩
আজ শনিবার রাজধানীজুড়ে ছিল তীব্র যানজট। ছবিটি বিকেল চারটার দিকে হাতিরঝিল এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৯ / ২৩
উড়াল সড়কে পথচারী প্রবেশ ও চলাচলে নিষেধ থাকলেও সাধারণ মানুষ অবাধে ঝুঁকি নিয়ে উড়াল সড়কে চলাচল করেন। ছবিটি আজ শনিবার সকালে রাজধানীর টিকাটুলি বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৩
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও দুর্নীতি দমন কমিশন ভবনের মাঝখানের সড়কজুড়ে এভাবেই পড়ে আছে আবর্জনা। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৩
সংখ্যালঘু হত্যাসহ সব গুপ্তহত্যা প্রতিরোধে দেশে প্রতিটি বিভাগে একযোগে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ছবিটি আজ শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ২৩
ঢাকা কলেজের সার্ভারের ত্রুটির কারণে ভর্তির প্রথম দিন আজ শনিবার কেউ ভর্তি হতে পারেনি। ছেলেকে ভর্তি করাতে সকাল আটটা থেকে অপেক্ষা করছেন শামসুন নাহার। ছবিটি বেলা দুইটার দিকে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ২৩
আজ শনিবার রাজধানীজুড়ে ছিল যানজট। ছবিটি বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউ মোড় থেকে তোলা। ছবি: আবদুস সালাম