এক ঝলক (১৮ জুন, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
বকুলফুলের মালা তৈরি করছে ছেলেটি। একেকটি মালা সে ১০ টাকা দরে বিক্রি করে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, ঢাকা, ১৮ জুন। ছবি: আবদুস সালাম

২ / ৮
খুলনায় চিকিৎসক আবদুর রকিব খান হত্যার প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন সাধারণ চিকিৎসকেরা। ঢাকা, ১৮ জুন। ছবি: আবদুস সালাম

৩ / ৮
বাদল দিনের প্রথম কদম ফুল। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা, ১৭ জুন। ছবি: সাদ্দাম হোসেন

৪ / ৮
ঝুলন্ত পাকা আমে লোভনীয় হাতছানি। সবুজবাগ এলাকায, বগুড়া শহর, ১৮ জুন। ছবি: সোয়েল রানা

৫ / ৮
ডাগর হয়ে উঠতে থাকা ছানাকে খাওয়াচ্ছে মা ফিঙে পাখি।  সবুজবাগ এলাকায, বগুড়া শহর, ১৮ জুন। ছবি: সোয়েল রানা

৬ / ৮
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আট মাসের শিশু তাবাসসুম সুলতানাকে আঁচলে ঢেকে রেখেছেন মা। শিশু হাসপাতালে চিকিৎসার একপর্যায়ে জানতে পারেন মেয়ের করোনা পজিটিভ। পরামর্শ দেওয়া হয় ঢাকা মেডিকেলে যাওয়ার। সন্তানের চিকিৎসা নিতে এই ভবন থেকে ওই ভবন ঘুরতে ঘুরতে ব্যতিব্যস্ত মা। গতকাল দুপুরে ঢাকা মেডিকেলে।  ছবি: সাজিদ হোসেন

৭ / ৮
সামান্য বৃষ্টিতেই হাসপাতালের সামনে জমে যায় পানি। সেই পানি ডিঙিয়ে চলাচল করে হাসপাতালে আসা রোগী-দর্শনার্থীরা।এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট, ১৮ জুন। ছবি: আনিস মাহমুদ

৮ / ৮
করোনাভাইরাসের সঙ্গে লড়ে জয়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমবিএ-এর শিক্ষার্থী নাজমুল হাসান। তিনি এখন করোনায় আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা দান করছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা, ১৮ জুন। ছবি: আবদুস সালাম