এক ঝলক (১৮ জুলাই ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
সিলেটের বিছনাকান্দির পিয়াইন নদে মাছ শিকারে জাল ফেলছেন এক জেলে। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: আনিস মাহমুদ

২ / ২৩
জলাশয়ে মাছ শিকারে নেমেছে এক সাদা বক। ছবিটি আজ সোমবার সকালে সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৩ / ২৩
ধানের খেতে আগাছা পরিষ্কার করছেন এক কৃষক। ছবিটি আজ সোমবার মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৪ / ২৩
শ্রাবণে সিলেটের হাওরগুলো নতুন পানিতে টইটুম্বুর। গোসল করতে নামছে দুরন্ত শিশু। ছবিটি গতকাল রোববার দুপুরে সিলেট সদরের বাইশটিলা এলাকার বাওরকান্দি হাওর থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৫ / ২৩
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানে গত শনিবার একটি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা এই শারীরিক কসরত প্রদর্শন করে। ছবি: রয়টার্স

৬ / ২৩
রাজধানীর রমনা পার্কের সামনে ময়লার পাত্রটি কাত হয়ে আছে। পাশেই ​পড়ে আছে ​আর্বজনা। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

৭ / ২৩
রাজধানীর রমনা পার্কের সামনের পদচারী সেতুটির ওপর পথচারীদের চলাচল খুবই কম। সেতুর ওপর রাখা হয়েছে ভ্যানগাড়ি। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা: আশরাফুল আলম

৮ / ২৩
সড়ক বিভাজকের ওপর রং করা পাপোশ শুকানো হচ্ছে। ছবিটি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে আজ সোমবার বেলা ২টার দিকে তোলা। ছবি: আশরাফুল আলম

৯ / ২৩
গুলিস্তান এলাকায় রাস্তা দখল করে যত্রতত্র বাস রাখা হয়। কোনো কোনো বাস রাস্তার মাঝখানে থামিয়ে যাত্রী উঠানামা করানো হয়। ছবি​টি আজ সোমবার দুপর ২টায় তোলা। ছবি: আশরাফুল আলম

১০ / ২৩
রাজধানীর শনির আখড়া বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তাটির দীর্ঘদিন ধরে বেহাল দশা। যানবাহন ও পথচারী চলাচলে বেশ অসুবিধার সৃষ্টি হচ্ছে। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১১ / ২৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন এভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে পথচারীরা। ​ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। ছবিটি আজ সোমবার বেলা ​৩টায় শনির আখড়া এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১২ / ২৩
ধর্মের নামে মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, মৌলবাদ-জঙ্গিবাদ ও রাষ্ট্রীয় ফ্যাসিবাদ রুখে দাঁড়ানোর দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে। ছবিটি টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৩ / ২৩
ধর্মের নামে মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং মৌলবাদ-জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গণসচেতনতা তৈরির জন্য আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় লিফলেট বিলি করে গণজাগরণ মঞ্চ। ছবিটি টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৪ / ২৩
শ্রাবণের তৃতীয় দিন আজ সোমবার সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আজ দুপুরের পর থেকেই নামে মুষলধারে বৃষ্টি। ছবিটি টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

১৫ / ২৩
চট্টগ্রাম বন্দর ব্যবহার করে কোনো ধরনের বিস্ফোরক, অস্ত্র, গোলাবারুদ ও মাদক দ্রব্য যেন সন্ত্রাসীদের কাছে পৌঁছাতে না পারে, সে লক্ষ্যে বিজিবির ডগ স্কোয়াড দিয়ে বন্দরের জেটিতে তল্লাশি চালানো হয়। ছবিটি আজ বেলা ১১টার দিতে তোলা: সৌরভ দাশ

১৬ / ২৩
রাজধানীর রায়েরবাজার-সংলগ্ন বেড়িবাঁধের সড়কে খানাখন্দের কারণে যানবাহন চলতে সমস্যা হচ্ছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: জাহিদুল করিম

১৭ / ২৩
গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো অব্যাহত রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে গুলশান সার্কেল-২-এর ৭৯ নম্বর সড়কের প্রবেশমুখে ফুল দেওয়া হচ্ছে। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৩
গুলশানের ৭৯ নম্বর সড়কের রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর পাশের ৮০ নম্বর সড়কে থাকা ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেনের নাগরিকদের জন্য নির্ধারিত ‘নরডিক ক্লাব ঢাকা’-এর নিরাপত্তা জোরদার করা হচ্ছে। সীমানাপ্রাচীরে লাগানো হচ্ছে কাঁটাতার। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২৩
আবাসিক এলাকা গুলশান দিনে দিনে বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে। ছবিটি আজ সোমবার সকালে গুলশান সার্কেল-২ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৩
গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর থেকে বারিধারা এলাকার কালাচাঁদপুর প্রধান সড়ক দিয়ে কোনো যানবাহন গুলশানে ঢুকতে দেওয়া হচ্ছে না। একজন রোগী তাঁর হাসপাতালের পরিচয়পত্র প্রদর্শন করেও এই পথে গাড়ি নিয়ে যেতে পারেননি। ছবিটি আজ সোমবার দুপুরে গুলশান-বারিধারা সংযোগ সেতু থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৩
রাজধানীর তেজগাঁও সাতরাস্তার বিজি প্রেস স্টাফ কোয়ার্টার সড়ক দখল করে স্থাপন করা হয়েছে ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যানের স্ট্যান্ড। ছবিটি আজ সোমবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম

২২ / ২৩
রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা কনকর্ডের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর এখানে বসানো হয়েছে আর্চওয়ে গেট। বেসরকারি নিরাপত্তাকর্মীদের পাশাপাশি এখানে রয়েছে স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) লোকজন। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ২৩
গুলশানে রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর থেকেই ওই এলাকার ছোট-বড় কোনো রেস্তোরাঁতেই মানুষ আর যাচ্ছে না বললেই চলে। খালি পড়ে থাকছে জনপ্রিয় রেস্তোরাঁগুলোও। ছবিটি আজ সোমবার দুপুরে গুলশান সার্কেল-২ এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম