নদ-নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মাছেরও আনাগোনা। জেলেরা মাছ ধরে ‘খলই’য়ে রাখেন। তাই এ সময় খলইয়ের চাহিদা বেড়ে যায়। একেকটির দাম ৫০ থেকে ৬০ টাকা। ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার ধুনট উপজেলার পাকুড়ীহাটা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
২ / ২০
প্রখর রোদের মধ্যই কাজ করে যাচ্ছেন কৃষকেরা। একটু স্বস্তি পেতে মাথার ওপর মেলে রেখেছেন ছাতা। ছবিটি আজ মঙ্গলবার বগুড়ার ধুনট উপজেলার মাধবডাঙ্গা গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা
৩ / ২০
অতিরিক্ত মালামাল ও যাত্রী নিয়ে ছুটছে ইঞ্জিনচালিত নৌকা। ছবিটি আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার চেঙ্গী সেতু থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
৪ / ২০
বিদ্যুৎ সরবরাহের লাইন পরীক্ষা করছেন শ্রমিকেরা। ছবিটি সোমবার চীনের পূর্বাঞ্চলের আনহুই প্রদেশ থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ২০
মন্দিরের পতাকা ঠিক করতে নেপালের কাঠমান্ডুর শম্ভুনাথ স্তূপের শীর্ষভাগে উঠেছেন এক কর্মী। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স
৬ / ২০
দুটি সাইবেরিয়ান বাঘ শরীর ভেজাতে নেমে পড়েছে কৃত্রিম জলাশয়ে। ছবিটি সোমবার আনহুই প্রদেশের হুয়াংশান এলাকার একটি চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: রয়টার্স
৭ / ২০
মধু সংগ্রহ করতে সূর্যমুখী ফুলের দিকে ছুটে যাচ্ছে মৌমাছি। ছবিটি সোমবার জার্মানির ফ্রেসদফ থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ২০
মুম্বাইয়ে আয়োজিত ‘খাজানা গজল উৎসব ২০১৭’–তে গজল পরিবেশন করতে এসেছেন শিল্পীরা। অনুশীলনের সময় ক্যামেরাবন্দী হয়েছেন বাঁ দিক থেকে জাভেদ আলী, পঙ্কজ উদাস, ভুপেন্দ্রর সিংহ ও মিতালি মুখার্জি। ছবিটি সোমবার তোলা। ছবি: এএফপি
৯ / ২০
ফরহাদ মজহারকে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবি কার্যালয়ের সামনে গাড়িতে ফরহাদ মজহার ও তাঁর স্ত্রী ফরিদা আখতার। ছবি: সাজিদ হোসেন
১০ / ২০
পাঁচ দফা দাবিতে সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মানববন্ধন ও মিছিল করেছেন। কর্মসূচির আয়োজন করে স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন। ছবি: আনিস মাহমুদ
১১ / ২০
আজ মঙ্গলবার দিনাজপুরের খানসামা উপজেলার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানকে ধূমপানমুক্ত ঘোষণা করে সবুজ উপজেলা গড়ার ঘোষণা দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় তিনি উপজেলা কার্যালয় প্রাঙ্গণে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। ছবি: এ এস এম আলমগীর
১২ / ২০
নার্সিং কলেজের শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস স্থাপনসহ বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়। ছবি: সাবিনা ইয়াসমিন
১৩ / ২০
গরমে হাতপাখার চাহিদা বেড়েছে। নানা রঙের হাতপাখার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে রংপুর শহরের শিক্ষা অফিসের সামনে থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২০
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ মঙ্গলবার সকালে তামাকজাত পণ্যের বিরুদ্ধে সমাবেশ করে ‘ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ’। ছবি: সাবিনা ইয়াসমিন
১৫ / ২০
ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা সিটিং সার্ভিস বাসচালক ও সহযোগীদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে শিক্ষার্থীরা কয়েকটি বাস এভাবেই আটকে রাখেন। ছবিটি ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
১৬ / ২০
ধান রোপণের জন্য তৈরি ট্রাক্টর দিয়ে প্রস্তুত করা হচ্ছে জমি। ছবিটি আজ মঙ্গলবার পাবনা সদরের টেবুনিয়া কৃষি খামার এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
১৭ / ২০
বিদ্যুতের তারে বসে আছে এক তিলা ঘুঘু। ছবিটি আজ মঙ্গলবার পাবনা সদরের নুরপুর বাইপাস এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
১৮ / ২০
রাজধানীর নিউমার্কেট এলাকায় ছিটানো হচ্ছে মশার ওষুধ। ছবিটি আজ মঙ্গলবার তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
১৯ / ২০
বন্যার পানিতে এখনো প্লাবিত সিলেটের বিভিন্ন উপজেলার সড়ক। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ছবিটি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ
২০ / ২০
আজ মঙ্গলবার ‘চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন-অগ্রাধিকার প্রকল্প’ সংবাদ সম্মেলনের আয়োজন করে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা। ছবিটি সকালে নগরের প্রেসক্লাব থেকে তোলা। ছবি: সৌরভ দাশ