বগুড়ার আর্মড পুলিশ স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আঞ্চলিক গণিত উৎসবে শিক্ষার্থীরা। ছবি: সোয়েল রানা
৯ / ১৪
বিজ্ঞাপনের শুটিংয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছবিটি আজ শুক্রবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের সীমানাসংলগ্ন বাউনিয়া এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১০ / ১৪
ঢাকার শ্রী শ্রী রমনা কালী মন্দিরসহ দেশের বিভিন্ন স্থানের মন্দিরে হামলা এবং হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। ছবি: আবদুস সালাম
১১ / ১৪
রাজধানীতে জেঁকে বসেছে শীত। আজ শুক্রবার ভোর থেকেই সূর্যের দেখা নেই। শিশুকে শীতের প্রকোপ থেকে বাঁচাতে পরিয়ে দেওয়া হয়েছে কানটুপি। ছবিটি সকালে রাজধানীর উত্তরার ১ নম্বর সেক্টর এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১২ / ১৪
ঘনকুয়াশার চাদরে ঢাকা রাজধানী। কুয়াশায় আচ্ছন্ন ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েও। ছবিটি শুক্রবার দুপুরে বাউনিয়া এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১৩ / ১৪
শীত নামতেই বেড়ে গেছে গরম কাপড়ের চাহিদা। বিক্রির কমতি নেই ফুটপাতেও। ছবিটি আজ শুক্রবার বিকেলে কারওয়ান বাজার এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
১৪ / ১৪
শীতের এ শুষ্ক মৌসুমে বেড়ে গেছে ইট ভাটার কাজ৷ বাতাসে মিশছে কালো ধোঁয়া৷ দৃশ্যটি আজ শুক্রবার রাজধানীর আমিনবাজার এলাকা থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন৷