এক ঝলক (১৮ ডিসেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
তীব্র শীতে চীনের লিয়াওনিং প্রদেশের সেনইয়াং হ্রদের অর্ধেক পানি জমে বরফ। তারই মধ্যে গতকাল শনিবার সাঁতার কাটছেন এক নারী সাঁতারু। ছবি: রয়টার্স

২ / ২২
নিউইয়র্কের ম্যানহাটনের ব্রুকলিন ব্রিজ বরফে ঢেকেছে। গতকাল শনিবার সকালে এর মধ্য দিয়েই হাঁটছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

৩ / ২২
যুক্তরাষ্ট্রের আলাবামাতে গতকাল শনিবার নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানাচ্ছেন তিন নারী। ছবি: রয়টার্স

৪ / ২২
ভারতের মুম্বাইয়ের এক বস্তিতে লাগা আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবিটি রোববারের। ছবি: রয়টার্স

৫ / ২২
দেখে মনে হচ্ছে কুয়াশাঢাকা সকালে পানিতে সাঁতার কাটছেন এক ব্যক্তি। তবে এটা কুয়াশা নয়, ধোঁয়াশা। ছবিটি শনিবার চীনের বেইজিং থেকে তোলা। ছবি: রয়টার্স

৬ / ২২
প্রচণ্ড বায়ুদূষণ চীনের বেইজিংয়ে। তাই নাকে মাস্ক পরে সকালে ব্যায়াম করছেন এই নারী। ছবিটি রোববারের। ছবি: রয়টার্স

৭ / ২২
নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে ভেনেজুয়েলায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। বিক্ষোভ চলাকালে দোকান লুট করে মালামাল নিয়ে যাচ্ছে একদল ব্যক্তি। ছবিটি শনিবার লা ফ্রিয়া থেকে তোলা। ছবি: রয়টার্স

৮ / ২২
শীতের সকালে শীতের ভারী কাপড় পরে কাজে যাচ্ছেন এক নারী। ছবিটি শনিবার মেক্সিকোর গুয়াচোচি থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ২২
বড়দিনের আর মাত্র কয়েক দিন বাকি। তারপর আসছে নতুন বছর। সব মিলিয়ে উৎ​সবের আমেজ চারদিকে। সেই আনন্দে শামিল হয়েছে ছোট্ট শিশুটিও। ছবিটি রাশিয়ার মস্কোর রেড স্কয়ার থেকে শনিবার তোলা। ছবি: রয়টার্স

১০ / ২২
তুষার গলতে শুরু করেছে। এর মধ্য দিয়ে হেঁটে চলেছেন লোকজন। ছবিটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটন থেকে শনিবার তোলা। ছবি: রয়টার্স

১১ / ২২
বড়দিন উপলক্ষে সেনাসদস্যদের কবর ফুল দিয়ে সাজাচ্ছেন এক স্বেচ্ছাসেবী। ছবিটি যুক্তরাষ্ট্রের ডেনভার থেকে শনিবার তোলা। ছবি: রয়টার্স

১২ / ২২
সুন্দর এই পাখিটির দেখা মিলল যুক্তরাষ্ট্রের কানেটিকাটের রিভারসাইডে। ছবি: রয়টার্স

১৩ / ২২
বড়দিনে আলোময় শুভকামনায় ক্রোয়েশিয়ায় শনিবার উড়ানো হয় ফানুস। ছবি: রয়টার্স

১৪ / ২২
রোদেলা সকালে তিন শালিক পাখির দুষ্টুমি। ছবিটি আজ রোববার বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৫ / ২২
কাগজের শাপলা ফুল হাতে কয়েকজন খুদে শিক্ষার্থী। ছবিটি আজ রোববার সকালে বগুড়ার শেরপুর সদর উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৬ / ২২
শীত মৌসুমে বেশ মাছ পাওয়া যায় কাপ্তাই হ্রদে। কাচকি জালে মাছ ধরেন স্থানীয় জেলেরা। রাঙামাটি সদরের মগবান ইউনিয়নের বড়াদম বাজার এলাকা থেকে গতকাল শনিবার বিকেলে ছবিটি তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১৭ / ২২
চট্টগ্রামে নগরের বাকলিয়া থানার শাহজী পাড়ায় আজ রোববার ভোরে আগুন লেগে পুড়ে যায় বেশ কয়েকটি ঘর। এ সময় ধোঁয়ায় দম বন্ধ হয়ে নিহত হন মো. সৈয়দ আহমদ (৩৫) নাহিদা সুলতানা (২৬) দম্পতি। বেঁচে যাওয়া একমাত্র শিশু আদিয়াত হোসেন (২) দাদি নুর বানুর কোলে কান্নায় ভেঙে পড়ে বারবার খুঁজছে মা-বাবাকে। ছবিটি দুপুরে তোলা। ছবি: সৌরভ দাশ

১৮ / ২২
কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মনোমুগ্ধকর দলীয় নৃত্য পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ রোববার সকালে তোলা ছবি। ছবি: এমদাদুল হক

১৯ / ২২
রাজধানীর আসাদ গেট এলাকায় চলছে রাস্তা খোঁড়াখুঁড়ি। আজ রোববার দুপুরের দিকে সেখানে যাত্রীবাহী একটি বাসের চাকা বালুতে ঢাকা গর্তে পড়ে কাত হয়ে যায়। এ সময় হুড়োহুড়ি করে নামেন যাত্রীরা। ছবি: সাবিনা ইয়াসমিন

২০ / ২২
ময়লা আবর্জনার স্তূপে চাপা পড়ে বন্ধ হয়ে গেছে রাজধানীর রায়ের বাজার বেড়ি বাঁধ এলাকার স্লুইস গেট ৷ এতে থেমে গেছে নদীর প্রবাহ ৷ ছবিটি আজ বিকেলে তোলা ৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২১ / ২২
শীতের সময় নদী-নালা, খাল-বিলে পানি কমে যাওয়ায় ছোট মাছ বেশ ধরা পড়ে। বিক্রেতারা পসরা সাজিয়ে বসেছেন চাপিলা মাছের। প্রতি কেজি চাপিলা মাছ বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি ৷ ছবিটি আজ সকালে বসিলা রোড থেকে তোলা ৷ ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২২
বিশ্বসাহিত্য কেন্দ্রে রোববার সন্ধ্যায় সুদিপ সেনের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নিজের বই হাতে লেখক। ছবি: সাবিনা ইয়াসমিন