ছোটদের কত অদ্ভুত শখ যে থাকে। যেকোনো পরিস্থিতিতে সেই শখ মেটানোর সুযোগ ছাড়ে না তারা। শরণার্থীশিবিরে রং মেখে এভাবে সেজেছে এক রোহিঙ্গা শিশু। বালুখালী, কক্সবাজার, ১৭ ডিসেম্বর। ছবি: রয়টার্স
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের আগমন উপলক্ষে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। সেখানে হঠাৎ ঢুকে পড়ে ইগল পাখিটি। কলম্বো, শ্রীলঙ্কা, ১৮ ডিসেম্বর। ছবি: রয়টার্স
৮ / ১৬
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নেতারা এবং সারা দেশের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বরিশাল মহানগর বিএনপি নগর কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে। বরিশাল মহানগর বিএনপি নগর কার্যালয়ের সামনে, ১৮ ডিসেম্বর। ছবি: সাইয়ান
৯ / ১৬
শীত পড়তে শুরু করেছে। তাই ফুটপাতের এই ভ্রাম্যমাণ দোকান থেকে শীতের গরম কাপড় কিনছে সাধারণ মানুষ। আদালতপাড়া এলাকা, ফরিদপুর শহর, ১৮ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান
১০ / ১৬
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শোভাযাত্রা। শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে কবি জসীমউদ্দীন হলে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক কার্যালয়, ফরিদপুর, ১৮ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান
১১ / ১৬
যশোরে প্রথম আলোর সুধী সমাবেশে অতিথিদের একাংশ। যশোর শিল্পকলা একাডেমি, ১৮ ডিসেম্বর। ছবি: এহসান-উদ-দৌলা
১২ / ১৬
কনফিডেন্স সিমেন্ট ও প্রথম আলো আয়োজিত দুই দিনব্যাপী তারুণ্য উৎসবে অতিথি ও শিক্ষার্থীরা। শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম, ১৮ ডিসেম্বর। ছবি: সৌরভ দাশ
১৩ / ১৬
শীতকালে বাজরে লাউয়ের চাহিদা ও দাম দুটিই ভালো থাকে। ঝিলটুলী এলাকা, ফরিদপুর, ১৮ ডিসেম্বর। ছবি: আলীমুজ্জামান
১৪ / ১৬
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ যুব গেমস ২০১৮ উপলক্ষে র্যালি। জেলা প্রশাসকের চত্বর, রাঙামাটি, ১৮ ডিসেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ১৬
কিশোরগঞ্জ ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মুক্তিযুদ্ধবিষয়ক আলোকচিত্র প্রদর্শনীতে শিক্ষার্থীরা। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শুরু হওয়া এ আলোকচিত্র প্রদর্শনী চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস, কিশোরগঞ্জ, ১৮ ডিসেম্বর। ছবি: তাফসিলুল আজিজ
১৬ / ১৬
প্রধানমন্ত্রীর হাত থেকে রোকেয়া পদক পাওয়া পাহাড়ের একমাত্র নারী শোভা রানী ত্রিপুরাকে সংবর্ধনা দেয় খাগড়াছড়ি সদর রিজিয়ন। খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, ১৮ ডিসেম্বর। ছবি: নীরব চৌধুরী