বড়দিন উপলক্ষে সান্তা ক্লজের পোশাক পরে এক ব্যক্তি রাস্তায় মানুষের মধ্যে বিনা মূল্যে মাস্ক বিতরণ করছেন। আহমেদাবাদ, ভারত, ১৮ ডিসেম্বরছবি: রয়টার্স
২ / ১১
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ করোনা সংক্রমিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাঁর করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি প্রেসিডেন্টের বাসভবনেই আইসোলেশনে আছেন। ভারসেলেইস, ফ্রান্স, ১৮ ডিসেম্বরছবি: রয়টার্স
৩ / ১১
২৫ ডিসেম্বর বড়দিন। তাই বেকারিগুলোতে চলছে কেক বানানোর ধুম। কলকাতা, ভারত, ১৮ ডিসেম্বরছবি: রয়টার্স
৪ / ১১
স্পেনের করোনাভাইরাসের চিকিৎসা দিতে গিয়ে মারা যাওয়া স্বাস্থ্যকর্মীদের সম্মানে তৈরি করা হয় ভাস্কর্যটি। এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন দেশটির রাজা ফিলিপ ও রানি লেতিজিয়া। মাদ্রিদ, স্পেন, ১৮ ডিসেম্বরছবি: রয়টার্স
৫ / ১১
আন্তর্জাতিক সমুদ্র উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে কেওক্রাডাং বাংলাদেশ এর আয়োজনে সেন্ট মার্টিন দ্বীপের বিভিন্ন জায়গায় পড়ে থাকা প্লাস্টিক, রাবারসহ অপচনশীল দ্রব্য সামগ্রী কুড়িয়ে নিয়ে আসেন সংগঠনের স্বেচ্ছাসেবক কর্মীরাছবি: সাজিদ হোসেন
৬ / ১১
নদীর পাড়ের জমিতে চাষ করা হয়েছে সবজি। কুয়াশাঢাকা সকালে আবার কিছু জমিতে চাষ করতে কাজ করে যাচ্ছেন কৃষকেরা। শীতের সময় দেশে বিভিন্ন স্থানে সবজি চাষে কৃষকদের এমন ব্যস্ততা চোখে পড়ে। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার শঙ্খ নদ এলাকায়ছবি: সৌরভ দাশ
৭ / ১১
জাপানে ভারী তুষারঝড়ের পর দুদিন ধরে কানেটসু এক্সপ্রেসওয়েতে আটকা পড়ে আছে এক হাজারের বেশি যানবাহন। যানবাহনের দীর্ঘ এই সারি ছাড়িয়ে গেছে মাইলের পর মাইল। রাজধানী টোকিওর সঙ্গে নিগাতাকে সংযুক্ত করেছে কানেটসু এক্সপ্রেসওয়ে। নিগাতা, জাপান, ১৮ ডিসেম্বরছবি: রয়টার্স
৮ / ১১
যুদ্ধজয় করে বীরের বেশে ঢাকায় ফেরার পথে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বের নৌকা ডুবে শহীদ হন ১১ মুক্তিযোদ্ধা। কেরানীগঞ্জের খোলামুড়া ঘাটে এ ঘটনা ঘটে। এসব বীর মুক্তিযোদ্ধার কবরে শ্রদ্ধা নিবেদনছবি: জাহিদুল করিম
৯ / ১১
দুর্ভোগের কোনো শেষ নেই উত্তর গঞ্জপাড়া ও দক্ষিণ গঞ্জপাড়ার মানুষের। শহরের সঙ্গে যোগাযোগের বিকল্প ব্যবস্থা না থাকায় নড়বড়ে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে সবাই পার হচ্ছে। নড়বড়ে ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে অনেক সময় ঘটছে দুর্ঘটনা। খাগড়াছড়ি শহরের আরামবাগ এলাকাছবি: নীরব চৌধুরী
১০ / ১১
যৌতুক প্রথা বাতিলের দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে দাঁড়ান যৌতুকবিহীন বিয়ে করা দম্পতিছবি: তানভীর আহাম্মেদ
১১ / ১১
উপকূলীয় এলাকায় সুপেয় পানির নিশ্চয়তা ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনছবি: তানভীর আহাম্মেদ