কাপ্তাই হ্রদে বসে আছে বকটি। কাটাছড়ি গ্রাম, রাঙামাটি, ১৮ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২০
নড়াইল থেকে মাটির তৈরি হাঁড়ি ট্রলারে নিয়ে যাওয়া হচ্ছে। চরলক্ষাকাঠি গ্রাম, পিরোজপুর, ১৮ ডিসেম্বরছবি: এ কে এম ফয়সাল
৬ / ২০
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে নিহত স্বামী এরশাদুল হকের স্ত্রী সুমির আহাজারিছবি: শাহাদৎ হোসেন
৭ / ২০
ব্যাটারিচালিত রিকশা বন্ধ না করার দাবিতে বগুড়ার অটোরিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ও মালিক সংগ্রাম পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি। সাতমাথা, বগুড়া শহর, ১৮ ডিসেম্বরছবি: সোয়েল রানা
বিজয়মেলা ও লোকজ উৎসব উপলক্ষে শোভাযাত্রা। বালিগাঁও, রাজনগর, মৌলভীবাজার, ১৮ ডিসেম্বরছবি: প্রথম আলো
১০ / ২০
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ৫ ফেব্রুয়ারি। নির্বাচনের আগেই আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় কমপক্ষে ২০টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। ঝিনাইদহ, ১৭ ডিসেম্বরছবি: প্রথম আলো
১১ / ২০
তিস্তার চরাঞ্চলে এখন তুলার চাষ হচ্ছে। বিক্রির জন্য তুলা সংগ্রহ করছেন এক নারী শ্রমিক। ধুমগাড়া, কাউনিয়া, রংপুর, ১৮ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১২ / ২০
হানাদারমুক্ত দিবস উপলক্ষে নওগাঁয় ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। নওগাঁ শহর, ১৮ ডিসেম্বরছবি: প্রথম আলো
১৩ / ২০
পোষা টিয়া পাখিকে খাবার খাওয়াচ্ছেন রিকশাচালক ফেরদৌস। শহরের পথে পথে রিকশা চালানোর সময় পাখিটিকে সঙ্গে রাখেন তিনি। বগুড়া শহর, ১৮ ডিসেম্বরছবি: সোয়েল রানা
১৪ / ২০
নির্মাণের পর বছর গড়াতে না গড়াতেই ধসে পড়েছে সেতুসংলগ্ন সড়ক। চাঁদমারি খেয়াঘাট এলাকা, বরিশাল নগর, ১৮ ডিসেম্বরছবি: সাইয়ান
১৫ / ২০
উমেদিয়া উচ্চবিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠেন। বরুড়া, কুমিল্লা, ১৮ ডিসেম্বরছবি: এম সাদেক
১৬ / ২০
বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগের শোভাযাত্রা। শাহবাগ, ঢাকা, ১৮ ডিসেম্বর।ছবি: সাজিদ হোসেন
১৭ / ২০
পড়ন্ত বিকেলে যমুনায় মাছ শিকারে নেমেছেন দুই জেলে। দীঘলকান্দি এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ১৭ ডিসেম্বরছবি: সোয়েল রানা
১৮ / ২০
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে সমাবেশ শুরুর আগেই চেয়ার ছোড়াছুড়ি করে সিলেট বিএনপির দুই পক্ষ। রেজিস্ট্রি মাঠ, সিলেট নগর, ১৮ ডিসেম্বরছবি: প্রথম আলো
১৯ / ২০
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্র্যাক ব্যাংক ও বেঙ্গল ফাউন্ডেশনের পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘সৃজনে ও শেকড়ে’-এর শেষ দিনে আজ শনিবার পুতুলনাট্য মঞ্চায়ন করা হয়। বেঙ্গল শিল্পালয়, ঢাকা, ১৮ ডিসেম্বরছবি: দীপু মালাকার
২০ / ২০
নবাব সিরাজউদ্দৌল্লা পার্কের ফটক সংলগ্ন সড়কে দীর্ঘদিন ধরে চলছে সংস্কার কাজ। এতে ভোগান্তিতে রয়েছেন পথচারীরা। জিন্দাবাহার, নয়াবাজার, ঢাকা, ১৮ ডিসেম্বরছবি: দীপু মালাকার