এক ঝলক (১৮ নভেম্বর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৬
সৌদি আরবে জেদ্দার আকাশে বিদ্যুৎ চমকানোর এই দৃশ্যটি গতকাল মঙ্গলবার ধরা পড়েছে বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরায়।

২ / ১৬
রুশ বিমান বিধ্বস্ত হওয়া নিয়ে গতকাল মঙ্গলবার ক্রেমলিনে বৈঠকের আগে নীরবতা পালন করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও অন্য কর্মকর্তারা। ছবি: রয়টার্স

৩ / ১৬
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি। ছবিটি আজ সকালে গোয়েন্দা পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার সামনে থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

৪ / ১৬
বাজারে বিক্রির জন্য সকালে খেত থেকে ফুলকপি তুলছেন এক কৃষক পরিবারের সদস্যরা। ছবিটি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৫ / ১৬
কুয়াশাঢাকা ভোরে নৌকায় করে বুড়িগঙ্গা নদী পার হচ্ছেন যাত্রীরা। ছবি: জাহিদুল করিম, ঢাকা

৬ / ১৬
রাজধানীতে আজ বুধবার সারা দিন তীব্র যানজট ছিল। ছবিটি দুপুরে তোপখানা রোড থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

৭ / ১৬
ফুলে বসে মধু খাচ্ছে প্রজাপতি। ছবিটি আজ বুধবার সকালে সিলেট সদরের বাদেয়ালীগ্রাম এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

৮ / ১৬
নবান্ন উৎসব উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি গ্রামে প্রতিবছর মেলা বসে। মেলায় ১৭টি গ্রামের মানুষ অংশ নেয়। ২ থেকে ১২ কেজি ওজনের রুই, কাতলা, মৃগেল মাছ কিনতে অনেকেই ভিড় জমায় মেলায়। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

৯ / ১৬
দিনাজপুরে দুর্বৃত্তের গুলিতে আহত ইতালীয় নাগরিক পিয়েরো পারোলারি। ছবিটি আজ দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা। ছবি: প্রথম আলো

১০ / ১৬
প্রথম আলো বন্ধুসভা, ব্র্যাক আলোকচিত্র প্রতিযোগিতা-২০১৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের সঙ্গে অতিথিরা। আজ বুধবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: মনিরুল আলম

১১ / ১৬
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির নেতা সাকা চৌধুরীর ফাঁসির রায় আপিল বিভাগে বহাল থাকায় আজ বুধবার আদালত এলাকায় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ব্যানারে মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষের আনন্দ প্রকাশ। ছবি: হাসান রাজা

১২ / ১৬
ফসল কেটে নেওয়ার পর জমিতে ইঁদুরের গর্ত থেকে ধান বের করছেন এক নারী। ছবিটি আজ রংপুরের গঙ্গাচড়া উপজেলা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৩ / ১৬
দুদিনব্যাপী দুর্যোগ ঝুঁকিহ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন-বিষয়ক তথ্য ও জ্ঞান মেলা আজ রংপুর নগরের টাউন হল মাঠে শুরু হয়েছে। একটি স্টলে আগুন নেভানোর যন্ত্রপাতি দেখছেন দর্শনার্থীরা। ছবি: মঈনুল ইসলাম, রংপুর

১৪ / ১৬
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে আজ বুধবার নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১৫ / ১৬
জন্ম থেকে দুই হাত নেই মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রুবেল মিয়ার। পা দিয়ে লিখে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশ নিচ্ছে সে। ছবিটি আজ বুধবার সকালে দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন, মানিকগঞ্জ

১৬ / ১৬
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে ১ নম্বর খেয়াঘাট সংলগ্ন এলাকায় বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান। ছবিটি আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ