চেঙ্গি নদী পার হয়ে প্রতিদিন এভাবেই জুমচাষ করতে যান খাগড়াছড়ির আশপাশের গ্রামবাসীরা। ছবিটি গতকাল বৃহস্পতিবার সকালে তোলা। ছবি: নীরব চৌধুরী
২ / ১৩
জার্মানির বার্লিনে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাকে স্বাগত জানান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। ছবিটি গতকাল বৃহস্পতিবারের। ছবি: রয়টার্স
৩ / ১৩
ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি গ্রামে বাগান থেকে ফুল তুলছেন এক নারী। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৩
শীতের সকালে গবাদিপশুকে মাঠে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়ন থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
৫ / ১৩
ধান কাটায় ব্যস্ত এক নারী। ছবিটি আজ শুক্রবার সকালে রাঙামাটি শহরতলির রাঙ্গাপানি গ্রাম থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৩
রস সংগ্রহের উদ্দেশ্যে খেজুরগাছ কাটছেন এক গাছি। ছবিটি আজ শুক্রবার খুলনার ডুমুরিয়া উপজেলা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৩
ব্রহ্মপুত্র নদে নৌকায় চলাচলের সময় দুরন্তপনায় মেতেছে এক শিশু। ছবিটি গতকাল বৃহস্পতিবার শহরের কাচারীঘাট এলাকা থেকে তোলা। ছবি: জগলুল পাশা
৮ / ১৩
খেতে সার ছিটাচ্ছেন এক কৃষক। ছবিটি আজ শুক্রবার মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
৯ / ১৩
মাছ শিকারের উপকরণ পলো তৈরি করছেন এক ব্যক্তি। ছবিটি আজ শুক্রবার ফরিদপুর সদর উপজেলার বরণ বিশ্বাসের ডাঙ্গি এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান
১০ / ১৩
ইসলামী আন্দোলন বাংলাদেশের (ঢাকা মহানগর ও দক্ষিণ) উদ্যোগে আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মিয়ানমারে নির্বিচারে মুসলিম হত্যা, নারী ও শিশু ধর্ষণ এবং অমানবিক নির্যাতনের’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে। ছবি: জাহিদুল করিম
১১ / ১৩
তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আজ বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় সমাবেশ করে। এ সময় রামপাল চুক্তি বাতিলের দাবিতে সারা দেশে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিশেষ পরিবেশনা। ছবি: জাহিদুল করিম
১২ / ১৩
এখন চলছে আমন ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার মৌসুম। ফরিদপুর সদর উপজেলার গোয়ালকান্দি এলাকায় খেত থেকে ধান কেটে বিলের পানি পেরিয়ে বাড়ি ফিরছেন কৃষক। ছবিটি আজ শুক্রবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৩
রাজধানীর টেকনিক্যাল মোড় এলাকায় যাত্রী ছাউনিতে বসার আসনের এই হাল। কেউ কেউ তাতেই কোনোরকমে যানবাহনের জন্য অপেক্ষা করেন। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম