সুরমা নদীর পানি বেশ কমে গেছে। নদীর পাড়ে পড়ে আছে নৌকা। টুকেরবাজার। সিলেট সদর। ১৮ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
২ / ১৩
ওরা রেললাইনের ধারে বস্তিতে থাকে। ঝুপড়ি ঘরে আনন্দের সুযোগ নেই তেমন। দামি খেলনাও নেই। তবে আটকায়নি কিছু। এখানে সেখানে পড়ে থাকা রঙিন কাপড়ের টুকরা দিয়ে চলছে মজার খেলা। কারওয়ান বাজার, ঢাকা, ১৭ নভেম্বর। ছবি: জামিউল ইসলাম
৩ / ১৩
দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছে টাটকা মাছ। বরফ দিয়ে নানারকম মাছের পসরা সাজিয়ে চলছে বিক্রির প্রস্তুতি। এগুলোই ঢাকার বিভিন্ন বাজারে বিক্রি হবে। কারওয়ান বাজার, ঢাকা, ১৭ নভেম্বর। ছবি: জামিউল ইসলাম
৪ / ১৩
কলমি শাকে ভরে গেছে খেত। খেত ভরা কলমি ফুল। শহর ও গ্রামে কলমি শাক উপাদেয় খাবার। সস্তায় পুষ্টির ভালো জোগানদার। দক্ষিণ গোয়ালচামট, ফরিদপুর সদর, ১৮ নভেম্বর। ছবি: আলীমুজ্জামান
মহামায়া হ্রদে কায়াক বোটে চড়ে বেড়ায় পর্যটকেরা। তাদের কাছে এই বোটগুলো বিনোদনের অন্যতম উপকরণ। মিরসরাই। চট্টগ্রাম। ১৭ নভেম্বর। ছবি: ইকবাল হোসেন।
৭ / ১৩
চলনবিলে মিলছে নানা প্রজাতির মাছ। মাছ ধরার জন্য পুরোনো জাল ঠিক করছেন এক বৃদ্ধ। বিলশাবাজার, গুরুদাসপুর, নাটোর, ১৭ নভেম্বর। ছবি: আনিসুর রহমান
৮ / ১৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের ইউনেসকোর স্বীকৃতি উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে বড় ধরনের জমায়েত হয়েছে। রাজধানীর বাংলামোটর এলাকায় বড় ধরনের যানজট দেখা গেছে। ঢাকা। ১৮ নভেম্বর। ছবি: সাজিদ হোসেন
৯ / ১৩
শীতের সবজিতে বাজার ভরা। জমে উঠেছে কেনাবেচা। পাইকারিতে প্রতিমণ ফুলকপি ৯০০ থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। মহাস্থানহাট। বগুড়া। ১৮ নভেম্বর। ছবি: সোয়েল রানা
১০ / ১৩
কাপ্তাই হ্রদের পানিতে ডুবে রয়েছে রাঙামাটির ঝুলন্ত সেতু। বর্ষা মৌসুমে হ্রদের পানি বেড়ে ১০ আগস্ট সেতুটি ডুবে যায়। এতদিন পানিতে ডুবে থাকায় সেতু নড়বড়ে হয়ে গেছে। ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে পর্যটকদের। রাঙামাটি। ১৮ নভেম্বর। ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৩
গোধূলিবেলায় মেঘেরা নানা রঙে সেজেছিল। সীমান্ত ঘেঁষা গারো পাহাড়ের চূড়ায় প্রকৃতির এই অপরূপ রূপ মুগ্ধ করেছিল সবাইকে। নালিতাবাড়ী। শেরপুর। ছবি: আবদুল মান্নান সোহেল
১২ / ১৩
গরুর খাওয়ার জন্য কচুরিপানা কাটা হয়েছে। বিল থেকে কচুরিপানা কেটে ভ্যানে তুলছেন এক ব্যক্তি। দক্ষিণ সুরমা। সিলেট। ১৮ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৩
মাঠে ঘাস খেতে ব্যস্ত গরুরা। তাদের ঘিরে খাবারের খোঁজে ঘুরছে সাদা বক। দোবাগীর হাওর। দক্ষিণ সুরমা উপজেলা। ১৮ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ