এক ঝলক (১৮ নভেম্বর, ২০২০)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
ডালিম ফুল। কুমিল্লা নগরের হজরতপাড়া এলাকায় একটি বাড়ি থেকে ছবিটি তোলা। ১৮ নভেম্বর
ছবি: এম সাদেক, কুমিল্লা
২ / ৮
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বগুড়া জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা ও নাছিম রেজা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক না পরা ব্যক্তিদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। বগুড়া শহরের সাতমাথা এলাকা, ১৮ নভেম্বর
ছবি: প্রথম আলো
৩ / ৮
গ্রামবাংলায় নবান্ন উৎসব যেন আমন্ত্রণ জানিয়েছে টিয়ের দলকে। ঝাঁক বেঁধে ঘুরে বেড়াচ্ছে বিলে, ধানের খেতে। তবে টিয়ের দলের আগমনে কৃষকদের কপালে পড়েছে কিছুটা চিন্তার ভাঁজ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার গুমাই বিলে গতকাল বিকেলে।
ছবি: সৌরভ দাশ
৪ / ৮
বনে খাদ্যসংকট দেখা দেওয়ায় বানরগুলো এখন লোকালয়ের দিকে বসতি গড়েছে। খাদ্যসংকটের কথা ভেবে মাঝেমধ্যে কেউ কেউ হয়তো কিছু খাবার দেন। গাজীপুরের শ্রীপুরের বরমীর বনাঞ্চল, ১৮ নভেম্বর
ছবি: সাদিক মৃধা
৫ / ৮
সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে এখনো স্বাভাবিক হয়নি বিদ্যুৎ–ব্যবস্থা। বিদ্যুৎ সরবরাহ না থাকায় ভোগান্তিতে পুরো সিলেট। বিদ্যুৎ না থাকায় বিপণিবিতানে ক্রেতা কম। মোমের আলোয় দোকানে ক্রেতার অপেক্ষায় ব্যবসায়ী। সিলেট নগরের জিন্দাবাজার এলাকার ব্লু-ওয়াটার শপিং মল, ১৮ নভেম্বর। ছবি: আনিস মাহমুদ
ছবি: আনিস মাহমুদ
৬ / ৮
বরিশালের ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘিতে পরিযায়ী পাখিদের খাবারের জন্য শামুক ও ঝিনুক ছিটানো হয়। ১৮ নভেম্বর
ছবি: প্রথম আলো
৭ / ৮
সিকদারপাড়া, কাছনাপাড়া, খৈত্রপাড়া, উত্তর বিলপাবলা, লাইন বিলপাবলা গ্রামের মানুষের সুপেয় পানির ভরসা একটি গভীর নলকূপ। ভিড় লেগে থাকে বলে সকালে কয়েকটি কলস নিয়ে তড়িঘড়ি পানি নিতে চলেছেন এক নারী। লাইন বিলপাবলা, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ১৮ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ৮
কবরস্থান সংস্কার করতে গিয়ে মিলল মাটির তৈরি দুটি পুরোনো মটকা। মটকায় গুপ্তধন থাকতে পারে ভেবে কবরস্থানে ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে ভিড় ঠেকাতে পুলিশ আসে। তবে শেষ পর্যন্ত মটকাতে মাটি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। কাঁঠালবাড়িয়া এলাকা, রাজশাহী নগর, ১৮ নভেম্বর
ছবি: সংগৃহীত