এক ঝলক (১৮ মার্চ ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৬
গাছের ডাল কেটে ফেলা হয়েছে, তবু গুটিগুটি করে বাড়ছে আমের গুটি। ছবিটি গত বুধবার জয়পুরহাটের কালাই বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২ / ২৬
ঘপাৎ করে মাছ সাবাড় করছে একটি সি লায়ন। ছবিটি গতকাল বুধবার ফ্রান্সের আঁতিবের মেরিনল্যান্ড জু থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৬
গোধূলিবেলায় চাকা নিয়ে খেলতে খেলতে বাড়ি ফিরছে খোকা। ছবিটি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাটের মংলা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

৪ / ২৬
জাতীয় শিশু দিবসে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের রৌফাবাদে ছোট মণি নিবাসে দিনভর শিশুরা হেসেখেলে সময় কাটিয়েছে। ছবি: জুয়েল শীল

৫ / ২৬
গাছে ফুটে থাকা ফুল জানান দিচ্ছে, প্রকৃতিতে এখন বসন্তকাল। ছবিটি বগুড়া শহরের সেউজগাড়ী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৬ / ২৬
ঝরা পাতার দিন শেষ। বসন্তের ছোঁয়ায় প্রকৃতিতে নতুন প্রাণ। ছবিটি বগুড়া শহরের সেউজগাড়ী এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ২৬
বগুড়া শহরতলির হাট থেকে পাইকারিতে হরেক রকমের শাক কিনে পুকুরে ধুয়ে খুচরা বাজারে বিক্রির জন্য নিয়ে যান বিক্রেতারা। ছবিটি সদর উপজেলার চকঝপু গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ২৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত সেন্ট প্যাট্রিক দিবসের শোভাযাত্রায় এই দুই তরুণীসহ বহু মার্কিনি অংশ নেন। ছবি: রয়টার্স

৯ / ২৬
রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আজ শুক্রবার সকালে তিন দিনব্যাপী ২০তম ট্রান্সকম কাপ গলফ টুর্নামেন্ট ২০১৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল এ কে এম আব্দুল্লাহিল বাকি (বাঁ থেকে ষষ্ঠ) ও ট্রান্সকম লিমিটেডের পরিচালক আতিকুর রহমান (বাঁ থেকে পঞ্চম)। এ সময় কুর্মিটোলা গলফ ক্লাব ও ট্রান্সকম বেভারেজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি: জাহিদুল করিম

১০ / ২৬
কুমিল্লায় গোমতী নদীতে জাল ফেলে মাছ শিকার চলছে। ছবিটি আজ শুক্রবার বেলা ১১টার দিকে আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের জালুয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: এম সাদেক

১১ / ২৬
সঙ্গীর খোঁজে ডাকছে হলদে পাখি। ছবিটি আজ শুক্রবার সকালে রাঙামাটির পাহাড়ি এলাকার টিলা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১২ / ২৬
কলম্বিয়ার সরকারের গৃহীত শ্রম ও স্বাস্থ্য নীতির প্রতিবাদে দেশব্যাপী ডাকা ধর্মঘটের সমর্থনে রাস্তায় নেমে এসেছেন বিক্ষোভকারীরা। ছবিটি রাজধানীর বোগাতা থেকে তোলা। ছবি: রয়টার্স

১৩ / ২৬
লন্ডন চিড়িয়াখানায় এশিয়া থেকে নেওয়া নতুন একটি সিংহ দেখছেন ব্রিটেনের রানি এলিজাবেথ। ছবি: রয়টার্স

১৪ / ২৬
শেষ বিকেলে নদীতে চলছে মাছ ধরা। ছবিটি বরিশালের লাহারহাট ফেরি ঘাট-সংলগ্ন বিঘাই নদী থেকে তোলা। ছবি: সাইয়ান

১৫ / ২৬
পাখির হাত থেকে ফসল রক্ষা করতে মাঠে লাগানো হয়েছে কাকতাড়ুয়া। ছবিটি পাবনার চাটমোহর উপজেলার কুড়িল বিল এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৬ / ২৬
এইচএসবিসি-প্রথম আলো সিলেট অঞ্চলের ভাষা প্রতিযোগ আজ শুক্রবার কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সমবেত কণ্ঠে গাওয়া হয় জাতীয় সংগীত। ছবি: আনিস মাহমুদ

১৭ / ২৬
বিজ্ঞাপনের প্ল্যাকার্ডে থাকা পানির বোতলের দিকে এই প্রচণ্ড গরমে হা করে আছে তৃষ্ণার্ত কাকটি। ছবিটি আজ শুক্রবার সকালে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাব থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

১৮ / ২৬
রিকশার জন্য ডিএমপি ট্রাফিক বিভাগ থেকে তৈরি করা হয়েছে আলাদা লেন। কিন্তু রিকশা ও রিকশা-ভ্যানের চালকেরা লেন না মেনে মোটরযানের লেনে রিকশা চালাচ্ছেন। ছবিটি আজ শুক্রবার সকালে রামপুরা বাংলাদেশ টেলিভিশন ভবন এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২৬
কাল শনিবার বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলন। অন্যের বিলবোর্ড দখল করে তাতে লাগানো হচ্ছে বিএনপির সেই কাউন্সিলের ব্যানার। ছবিটি আজ শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৬
ক্যারিয়ারের পেছনে শিশুকে দাঁড় করিয়ে ঝুঁকি নিয়ে সাইকেল চালাচ্ছেন একজন। এভাবে চালকের সঙ্গে শিশুর জীবনও বিপন্ন হতে পারে। ছবিটি আজ শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৬
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে বেঙ্গল আর্কিটেকচার সিম্পোজিয়াম। এতে বক্তব্য দিচ্ছেন স্যার ফজলে হাসান আবেদ। ছবি: আবদুস সালাম

২২ / ২৬
কানে ইয়ারফোন ও হাতে মুঠোফোন নিয়ে চলন্ত গাড়ির সামনে দিয়ে দৌড়ে সড়ক পার হচ্ছেন এই পথচারী। কাছেই পদচারী-সেতু থাকলেও প্রায়ই পথচারীদের এভাবেই ঝুঁকি নিয়ে সড়ক পার হতে দেখা যায়। ছবিটি আজ শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন (বাঁ থেকে দ্বিতীয়) হাত মেলাচ্ছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জামপার (বাঁয়ে) সঙ্গে। আজ ভারতের ধর্মশালায় এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ছবি: এএফপি

২৪ / ২৬
শিশু একাডেমী প্রাঙ্গণে আজ দুপুরে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিল শিশুদের সমবেত পরিবেশনা। ছবি: প্রথম আলো

২৫ / ২৬
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির প্রতিবাদে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শুক্রবার বিকেলে এক নাগরিক সমাবেশের আয়োজন করে গণজাগরণ মঞ্চ। ছবি: ফোকাস বাংলা

২৬ / ২৬
২০ তম ‘ট্রান্সকম কাপ গলফ’ টুর্নামেন্টে বিজয়ীদের সঙ্গে অতিথিরা। আজ শুক্রবার এই টুর্নামেন্ট শেষ হয়। গত পরশু কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ গলফ ফেডারেশনের আওতাভুক্ত ১৩টি গলফ কোর্সের ৩৪ জন নারীসহ প্রায় ৫৭০ জন প্রতিযোগী অংশ নেন। ভারত, পাকিস্তান, চীন, ইন্দোনেশিয়া, ভিয়েতনামসহ কয়েকটি দেশের প্রতিযোগী এই টুর্নামেন্টে অংশ নেন। ছবি: সাহাদাত পারভেজ