তাইপেতে অনুষ্ঠিত হচ্ছে আইএসইউ ওয়ার্ল্ড জুনিয়র ফিগার স্কেটিং চ্যাম্পিয়নশিপস প্রতিযোগিতা। সেখানে জুনিয়র আইস ড্যান্স ফ্রি ড্যান্স পর্বে আজ শনিবার অংশ নেন যুক্তরাষ্ট্রের ক্রিস্টিনা ক্যারেরা ও অ্যান্থনি পোনেমারেনকো। ছবি: এএফপি
২ / ১৪
ব্রাজিলের সাও পাওলোতে সাও পাওলো ফ্যাশন উইকে আমাপোর পোশাকে দুই মডেল। ছবিটি গতকাল শুক্রবারের। ছবি: রয়টার্স
৩ / ১৪
কেজিপ্রতি ৮০ টাকা দরে শজনে কিনেছেন মো. রফিক নামের এই ব্যবসায়ী। সেগুলো ঢাকার কারওয়ান বাজারে নিয়ে যাবেন। সেখানে কেজিপ্রতি ১০০ টাকা দরে বিক্রি করবেন বলে জানালেন। ছবিটি গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ড সবজি বাজার থেকে তোলা। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস।
৪ / ১৪
ম্যানিলার উত্তরে বুলকান এলাকায় ম্যারিলাও নদী থেকে আজ শনিবার ময়লা আবর্জনা পরিষ্কার করছেন পিউর আর্থের একজন কর্মী। অলাভজনক আন্তর্জাতিক সংস্থা পিউর আর্থ উন্নয়নশীল দেশগুলোর দূষণ সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। ম্যারিলাও নদীটি বিশ্বের সবচেয়ে নোংরা ৩০টি জায়গার একটি। ছবি: এএফপি
৫ / ১৪
পেরুর উত্তরাঞ্চলের ট্রুহিয় এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বন্যার পানির আঘাতে যাতে পড়ে না যান সে জন্য দড়ি ধরে স্থানীয় লোকজনকে একটি রাস্তা পাড় হতে দেখা যায়। ছবি: রয়টার্স
৬ / ১৪
কচুরিপানায় বকের সারি। ছবিটি রাঙামাটি সদরের বন্দুকভাঙা ইউনিয়নের কিয়াংছড়া এলাকার কাপ্তাই হ্রদ থেকে গতকাল শুক্রবার তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৪
কচুর লতি তুলছেন মা-মেয়ে। ছবিটি আজ শনিবার সকালে কিশোরগঞ্জ সদরের যশোদল এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ।
৮ / ১৪
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদে হাঁসের জলকেলি। ছবিটি উপজেলার রায়গঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ধানগড়া পালপাড়া এলাকা থেকে গতকাল শুক্রবার বিকেলে তোলা। ছবি: সাজেদুল আলম।
৯ / ১৪
খাবারের সন্ধানে বাদামখেতে ঘোরাঘুরি করছে বক। ছবিটি আজ শনিবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ।
১০ / ১৪
রাজধানীর কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে নির্যাতনের প্রতিবাদে ও নির্যাতনকারীর বিচারের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থী-অভিভাবকেরা। ছবিটি শনিবার সকালে পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১১ / ১৪
রাজধানীতে নির্বিঘ্নে চলছে ফিটনেসবিহীন ভাঙাচোরা গাড়ি। ছবিটি শনিবার দুপুরে রাজধানীর মুগদা এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
১২ / ১৪
বসন্তে বনজঙ্গলে গাছপালা ও লতাগুল্মে হরেক রকমের ফুল ফুটেছে। আর সেসব ফুলের টানে ছুটে এসেছে কাঠবিড়ালি। ছবিটি রাঙামাটি শহরতলির ঢেপ্পোছড়ি মুখ এলাকা থেকে শনিবার দুপুরে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ১৪
বসন্তে বুনো ফুলের মধু খেতে ব্যস্ত রঙিন প্রজাপতি। ছবিটি রাঙামাটি শহরের লুম্বিনী এলাকা থেকে শনিবার সকালে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৪
গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট করার দাবিতে শনিবার ধর্মঘট পালন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় একটি মিছিল বের করেন। ছবিটি দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম