এক ঝলক (১৮ মার্চ ২০২১)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৭
সুন্দরবনের পাশে বয়ে চলা শাকবাড়িয়া নদীর ওপর ধ্যানমগ্ন বসে ছিল সাদা বকটি। আগন্তুক দেখেই উড়াল দিয়েছে। ৬ নম্বর কয়রা, কয়রা উপজেলা, খুলনা, ১৭ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৭
করোনা সংক্রমণের সংখ্যা বাড়ছে। কিন্তু মানুষের মধ্যে নেই স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা। মুখে মাস্ক ব্যবহারে দেখা যাচ্ছে অনীহা। মগবাজার এলাকা, ঢাকা, ১৭ মার্চ
ছবি: জাহিদুল করিম
৩ / ১৭
সন্ত্রাস-দখলদারিমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন এবং সবার জন্য মাতৃভাষায় শিক্ষা, উৎপাদনমুখী শিল্পায়ন ও কর্মসংস্থানের দাবিতে ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। ষষ্ঠ জেলা সম্মেলনের উদ্বোধনের পর এ আহ্বান জানায় ছাত্রসংগঠনটি। বঙ্গবন্ধু সড়ক, চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ১৮ মার্চ
ছবি: দিনার মাহমুদ
৪ / ১৭
উদ্বোধনের পর আজ অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে দর্শনার্থীরা। ঢাকা, ১৮ মার্চ
ছবি: সাইফুল ইসলাম
৫ / ১৭
সড়কের সংস্কারকাজের জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাপড়, রাবার, রেক্সিনসহ অন্যান্য আবর্জনার মিশ্রণ। যার ধোঁয়ায় দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। বিপর্যস্ত হচ্ছে নাগরিক স্বাস্থ্য। ধানমন্ডি ৩ নম্বর সড়ক, ঢাকা, ১৮ মার্চ
ছবি: সাইফুল ইসলাম
৬ / ১৭
বইমেলার প্রবেশপথে চলছে পুলিশের নিরাপত্তাতল্লাশি। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ১৮ মার্চ
ছবি: সাইফুল ইসলাম
৭ / ১৭
কলার মোচায় লাল খোপওয়ালা সোনালি পিঠ কাঠঠোকরা। কানিকাটা রেললাইন এলাকা, কিশোরগঞ্জ, ১৮ মার্চ
ছবি: তাফসিলুল আজিজ
৮ / ১৭
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণিল আতশবাজি। ঢাকা, ১৭ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ১৭
সুয়ারেজ লাইন ও শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্যের কারণে দূষণে ও দুর্গন্ধে বুড়িগঙ্গা নদীর পরিবেশ দিনে দিনে ভারসাম্য হারাচ্ছে। ফাল্গুন-চৈত্রের এ সময়টাতে নদীর কালো পানিতে নৌযান চললেই তৈরি হচ্ছে ফেনা। বাবু বাজার এলাকা, ১২ মার্চ
ছবি: দীপু মালাকার
১০ / ১৭
নভো নরডিস্কের উদ্যোগে ডায়াবেটিস রোগীদের জন্য নতুন ইনজেকশন (ওষুধ) বাজারজাতকরণ নিয়ে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকা, ১৮ মার্চ
ছবি: সাজিদ হোসেন
১১ / ১৭
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো সংবাদ সম্মেলন করেছে। মধুর ক্যানটিন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ১৮ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
১২ / ১৭
গাইবান্ধা-সাঘাটা সড়কের জেলা শহরের পুলিশ লাইনসের সামনে ১০ কিলোমিটার সড়কে আলপনা অঙ্কনের কাজ আজ থেকে শুরু হয়েছে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে আলপনা উৎসব। গাইবান্ধা, ১৮ মার্চ
ছবি: প্রথম আলো
১৩ / ১৭
সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ১৮ মার্চ।
ছবি: শুভ্র কান্তি দাশ
১৪ / ১৭
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় তিন দিনব্যাপী ‘বঙ্গবন্ধু উৎসব’–এর দ্বিতীয় দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের পরিবেশনা। সিলেট, ১৮ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৫ / ১৭
খোন্দকার দেলোয়ার হোসেনের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করে খোন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন। ঢাকা, ১৮ মার্চ
ছবি: শুভ্র কান্তি দাশ
১৬ / ১৭
মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত পুলিশ কমিশনার কাপ কাবাডি টুর্নামেন্ট আয়োজন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এতে আটটি দল অংশগ্রহণ করে। ব্রাদার্স ইউনিয়ন ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলার একটি মুহূর্ত। সিআরবি শিরীষ তলা, চট্টগ্রাম, ১৮ মার্চ
ছবি: জুয়েল শীল
১৭ / ১৭
মুক্তিযোদ্ধা যাচাই–বাছাই কমিটির নামঞ্জুর এবং দ্বিধাবিভক্ত সিদ্ধান্তে তালিকায় নাম থাকা ও হয়রানির প্রতিবাদে ১৪৪ জন বীর মুক্তিযোদ্ধা কাফনের কাপড় পরে মানববন্ধন করেছেন। টুপুরিয়া বাজার, কোটালীপাড়া, গোপালগঞ্জ, ১৮ মার্চ
ছবি: প্রথম আলো