এক ঝলক (১৮ মার্চ ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
পবিত্র শবে বরাতে এশার নামাজ আদায় করছেন মুসল্লিরা। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা, ১৮ মার্চ
ছবি: দীপু মালাকার
২ / ১২
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোলপূর্ণিমা। এই উপলক্ষে আবির খেলায় মেতে উঠেছে দুই শিশু। পশ্চিম কাঁঠালতলিপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৮ মার্চ
ছবি: পলাশ বড়ুয়া
৩ / ১২
ছুটির দিনে সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড়। সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার, ১৮ মার্চ
ছবি: প্রথম আলো
৪ / ১২
ফুলে ফুলে ভরে উঠেছে আরজা বেগমের সূর্যমুখীর খেত। সেই খেতে নিজেই পরিচর্যা করছেন তিনি। বাইশপুর গ্রাম, মতলব, চাঁদপুর, ১৮ মার্চ
ছবি: মুহাম্মদ জাকির হোসেন
৫ / ১২
মৌসুমি ফল বাঙ্গি বাজারে উঠেছে। প্রতিটি বাঙ্গি আকারভেদে ৩০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। পসরা, ফরিদপুর, ১৮ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৬ / ১২
রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর লাশ দেখে হাসপাতালে স্বজনদের আহাজারি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, ১৮ মার্চ
ছবি: প্রথম আলো
৭ / ১২
সনাতন ধর্মালম্বীদের দোল পূর্ণিমা উপলক্ষে আবীর খেলায় মেতে ওঠে ভক্তরা। শাঁখারী বাজার, ঢাকা, ১৮ মার্চ
ছবি: দীপু মালাকার
৮ / ১২
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে যুব অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ। ঢাকা, ১৮ মার্চ
ছবি: দীপু মালাকার
৯ / ১২
তানভীর মুহাম্মদ ত্বকীর ২৬তম জন্মবর্ষ উপলক্ষে সপ্তম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২১–এর পুরস্কার প্রদান অনুষ্ঠান। কবি সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা, ১৮ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
১০ / ১২
ঘাট থেকে নদীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় ফেরিতে গাড়ি লোড–আনলোডে দ্বিগুণ সময় লাগছে। এ ছাড়া অতিরিক্ত গাড়ির চাপের পাশাপাশি ঘাটস্বল্পতাও রয়েছে। এসব কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে দৌলতদিয়া ঘাট এলাকায় এভাবে গাড়ির চাপ থাকছে। দৌলতদিয়া ফেরিঘাট সড়ক। ১৮ মার্চ, শুক্রবার।
ছবি: এম রাশেদুল হক
১১ / ১২
শ্রী অঙ্গন জলাশয়ে টিকিট কেটে ছিপ ফেলে মাছ শিকার করছেন শৌখিন মৎস্য শিকারিরা। গোয়ালচামট এলাকা, ফরিদপুর, ১৮ মার্চ
ছবি: আলীমুজ্জামান
১২ / ১২
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা। এই উপলক্ষে আবির খেলায় মেতে ওঠেন তরুণীরা। চেলোপাড়া নব বৃন্দাবন হরিবাসর মাঠ, বগুড়া শহর, ১৮ মার্চ
ছবি: সোয়েল রানা