এক ঝলক (১৯ মার্চ ২০২২)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৫
লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়‌নের ঘোলতলী এলাকায় মুন্সিগঞ্জ- টঙ্গিবাড়ী-মাওয়া সড়কে ট্রাকসহ ভেঙে পড়ে বেইলি সেতু। ১৯ মার্চ
ছবি: প্রথম আলো
২ / ৫
গাছে ফুটেছে দৃষ্টিনন্দন জাম্বুরা ফুল। রাজাপুর এলাকা, মিরসরাই, চট্টগ্রাম, ১৯ মার্চ
ছবি: ইকবাল হোসেন
৩ / ৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সড়ক দ্বীপে নির্মিত জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্য। ভাস্কর্যটি অযত্ন–অবহেলায় রয়েছে। চান্দনা চৌরাস্তা, গাজীপুর, ১৯ মার্চ
ছবি: প্রথম আলো
৪ / ৫
কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠান চলছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষকদের সম্মাননা দেওয়া হচ্ছে। ছবিটি আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়প্রাঙ্গণ থেকে তোলা
ছবি: এম সাদেক
৫ / ৫
নদীর পাড়ে পড়ে থাকা প্লাস্টিকবর্জ্য কুড়িয়ে নিচ্ছেন মফিজ হাওলাদার। ২৫ টাকা কেজি দরে ভাঙারির দোকানে এসব বিক্রি করবেন তিনি। ফতুল্লা লঞ্চঘাট, নারায়ণগঞ্জ, ১৯ মার্চ
ছবি: দিনার মাহমুদ।