এক ঝলক (১৮ মে ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩৯
ফুটেছে শুভ্র সুন্দর কাঠ গোলাপ। ছবিটি খুলনার রূপসা সেতু-সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

২ / ৩৯
শিকারের সন্ধানে ঘাপটি মেরে বসে আছে পাখিটি। ছবিটি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৩ / ৩৯
এক পায়ে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে রাজহাঁসটি। ছবিটি পাবনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ভেতরের পুকুর পাড় থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৪ / ৩৯
বাজারে এসেছে তালের শাঁস। বিক্রিও হচ্ছে বেশ। ছবিটি পাবনা সদরের সিংগা বাইপাস এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

৫ / ৩৯
আর কয়েক দিন পরই পবিত্র শবে-বরাত। শবে-বরাত উপলক্ষে বাড়ে টুপির চাহিদা। তাই এখন ব্যস্ত সময় টুপি প্রস্তুতকারী শ্রমিকদের। ছবিটি আজ বুধবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা এলাকা থেকে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

৬ / ৩৯
কৃষক হোসাইন মিয়ার গাছের কলা পেকে গেছে। এখন বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন তিনি। ছবিটি বগুড়ার কাহালু উপজেলার বেলঘরিয়া গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ৩৯
ফুল তোলায় ব্যস্ত শিশুরা। ছবিটি বগুড়ার কাহালু উপজেলার কাহালু ডিগ্রি কলেজ এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ৩৯
মেডিকেল টেকনোলজিস্টদের কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগীদের বেশ দুর্ভোগ পোহাতে হয়। ছবি: জুয়েল শীল

৯ / ৩৯
রমজান মাসকে সামনে রেখে ফলের দোকানগুলোতে চলছে বিশেষ অভিযান। এ সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওজন মাপার যন্ত্র ও ফলের মান পরীক্ষা করে দেখেন। ছবিটি খুলনার ময়লাপোতা মোড় থেকে বুধবার তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন

১০ / ৩৯
খুলনার বটিয়াঘাটা উপজেলার করেরডোন এলাকায় রূপসা নদীর তীরে একটি চাতালে চিংড়ির মাথা খোলা বাতাসে শুকানো হচ্ছে। দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশে। ছবি: মো. সাদ্দাম হোসেন

১১ / ৩৯
ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক। ছবিটি মুন্সিগঞ্জের লৌহজংয়ের উত্তর মেদেনীমণ্ডল থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১২ / ৩৯
সরকারের ক্রয়নীতি ঘোষণার পর হাওর অঞ্চলের সবচেয়ে বড় ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষকেরা। বিপাকে পড়েছে কৃষকেরা। ছবি: ফোকাস বাংলা

১৩ / ৩৯
বাংলাদেশ এমপিওবঞ্চিত আইসিটি শিক্ষক সংগঠন এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বুধবার অনশন করেন। ছবি: হাসান রাজা

১৪ / ৩৯
কানে ফরাসি অভিনেত্রী ফ্রেডারিক বেল। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

১৫ / ৩৯
কানে ডাচ মডেল লারা স্টোন। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

১৬ / ৩৯
প্রথম দেখায় বুনোলতা মনে হতে পারে। আসলে এগুলো বরবটি। ছবিটি সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টা এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১৭ / ৩৯
সবুজের মাঝে সোনালি আভা। ফুলে ফুলে ছেয়ে গেছে সোনালু গাছটা। ছবিটি গতকাল মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

১৮ / ৩৯
বাইরে রোগীদের দীর্ঘ লাইন। ​কিন্তু টেকনোলজিস্ট না থাকায় ফাঁকা পড়ে থাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কক্ষগুলো। ছবি: জুয়েল শীল

১৯ / ৩৯
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করে চমেক মোজাম্মেল চত্বরে সমাবেশ করেন মেডিকেল টেকনোলজিস্টরা। ছবি: জুয়েল শীল

২০ / ৩৯
১০ দফা দাবি বাস্তবায়ন করার দাবিতে আজ বুধবার বাংলাদেশ মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করে। এতে অসুস্থ হয়ে পড়া একজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: হাসান রাজা

২১ / ৩৯
বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হোয়াইট হাউসের সামনে দর্শনার্থীদের ভিড়। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

২২ / ৩৯
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি উপশহরের সড়কে বন্যার পানি ঠেলে যানবাহন চলছে। ছবিটি আজ বুধবার তোলা। ছবি: এএফপি

২৩ / ৩৯
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী বার্নি স্যান্ডার্সের সমাবেশে তাঁর এক সমর্থকের ভালোবাসার অভিব্যক্তি। ছবিটি গতকাল মঙ্গলবার ক্যালিফোর্নিয়া থেকে তোলা। ছবি: এএফপি

২৪ / ৩৯
আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস। এ উপলক্ষে পুরান ঢাকার লালবাগ কেল্লায় ছিল সাজ সাজ রব। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে বেড়াতে আসা বন্ধুরা সেলফিতে মুহূর্তটি ধারণ করে নিচ্ছেন। ছবি: জাহিদুল করিম

২৫ / ৩৯
এখন পেঁয়াজের মৌসুমে বাজারে বানার খুব চাহিদা। কৃষক ঘরের মাচায় (চাং) এই বানা পেতে (বিছিয়ে) পেঁয়াজ সংরক্ষণ করেন। হাটে আকারভেদে একেকটি বানা ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা বিক্রি হচ্ছে। কৃষকেরা হাট থেকে বানা কিনতে ভিড় করছেন। ছবিটি আজ বুধবার দুপুরে ফরিদপুর নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমার হাট থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান

২৬ / ৩৯
বোরো ধান বাড়িতে তুলতে শ্রমিকদেরও কম কষ্ট নয়। কাঁচা ধান তুলতে হয় জমি থেকে। তবে আনন্দ আছে কাজে। মজুরিটা বেশি পাওয়া যায়। দল বেঁধে চুক্তিতে কাজ করে একজন ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত পান। ছবিটি আজ বুধবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার নবনিদাস এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২৭ / ৩৯
মঙ্গলবার রাত ১০টায় বরিশাল নগরের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনের প্রবেশকে কেন্দ্র করে চিকিৎসক-স্বজন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ইন্টার্ন চিকিৎসকেরা মেডিকেলে জরুরি বিভাগে প্রবেশসহ সব প্রবেশদ্বারে তালা লাগিয়ে দেন। হাসপাতালে ভর্তি হতে আসা রোগী ও স্বজনরা এতে চরম ভোগান্তিতে পড়েন। প্রায় দুই ঘণ্টা নতুন রোগী ভর্তি করাসহ সব ধরনের চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকে। ছবিটি গতকাল মঙ্গলবার রাত ১১টায় বরিশাল নগরের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা। ছবি: সাইয়ান

২৮ / ৩৯
রংপুরে গঙ্গাচড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ৪ জুন অনুষ্ঠিত হবে। প্রচার শুরু হবে আগামীকাল শুক্রবার থেকে। তাই মাইকের দোকানদাররা হর্ন, ব্যাটারিসহ আনুষঙ্গিক যন্ত্রপাতি ঠিকঠাক করে প্রস্তুতি নিচ্ছেন। ছবিটি গঙ্গাচড়া বাজারের মহিলা কলেজ গেটের সামনে থেকে আজ বুধবার বিকেলে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২৯ / ৩৯
সিলেট নগরের ফুটপাতগুলো দখল করে বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেন হকাররা। আজ বুধবার দুপুরে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান চালায়। এ সময় নগরে কোর্টপয়েন্ট, জিন্দাবাজার-চৌহাট্টা পর্যন্ত অস্থায়ী হকারদের বিভিন্ন মালামাল জব্দ করে নিয়ে যায়। ছবিটি বেলা আড়াইটার দিকে নগরের জিন্দাবাজার থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৩০ / ৩৯
পানিটোলায় পানি নেই। পুরান ঢাকার পানিটোলা এলাকার বাসাবাড়িতে প্রায় দুই মাস ধরে পানি নেই। এলাকায় দুটি চাপকলে পানি এলেও তাতে পানির চাপ কম। ছবিটি আজ বুধবার তোলা হয়েছে। ছবি: মনিরুল আলম

৩১ / ৩৯
প্রায় দুই মাস ধরে শাঁখারী বাজার এলাকায় চলছে সড়ক সংস্কারের কাজ। পথচারীদের চলাচলসহ রিকশা চলাচল বন্ধ থাকায় এলাকাবাসী দুর্ভোগে পড়েছে। ছবি: মনিরুল আলম

৩২ / ৩৯
আকাশে মেঘের ঘনঘটা। এখনই নামবে বৃষ্টি। তাই নিরাপদ আশ্রয়ে ফিরে যাচ্ছে পাখিরা। ছবিটি আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে তোলা: আশরাফুল আলম

৩৩ / ৩৯
নারায়ণগঞ্জের একটি স্কুলের প্রধান শিক্ষককে যারা লাঞ্ছনা করেছেন তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ বুধবার দুপুরে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে। ছবি: আশরাফুল আলম

৩৪ / ৩৯
বাংলাদেশ মে​ডিকেল টেকনোলজি ও ফার্মেসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন  ১০ দফা যৌক্তিক ও ন্যায়সংগত দাবি অনতিবিলম্বে বাস্তবায়ন এর লক্ষে আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে। ছবি: আশরাফুল আলম

৩৫ / ৩৯
মহাখালী ডিএনসিসি মার্কেটের সামনে দীর্ঘ দিন ধরে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে। এতে দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

৩৬ / ৩৯
তাল গ্রীষ্মকালীন ফল। এর চাহিদা প্রচুর। সাতক্ষীরা থেকে রাজধানীর সুগন্ধা কৃষি মার্কেটে আসে এই তাল।  ১০০ তালের পাইকারি মূল্য ১ হাজার টাকা। ছবিটি গতকাল মঙ্গলবার দুপুরে ভগলপুর লেন বেড়িবাঁধ এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৩৭ / ৩৯
নারায়ণগঞ্জে স্কুলের প্রধান শিক্ষককে লাঞ্ছনাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে। ছবি: সাইফুল ইসলাম

৩৮ / ৩৯
সকাল থেকেই প্রচণ্ড গরমের পর বিকেলের দিকের বৃষ্টি স্বস্তি এনে দেয় নগরবাসীর জীবনে। ছবিটি আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

৩৯ / ৩৯
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মুগদা ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন। ছবি: সাইফুল ইসলাম