এক ঝলক (১৮ মে ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
ঠেলা জাল কাঁধে নিয়ে মাছ ধরতে বিলে যাচ্ছে এই কিশোর। ছবিটি বুধবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরমপুর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২ / ২৩
গ্রিসের এথেন্সে বিক্ষোভ চলাকালে ধোঁয়ায় ছেয়ে গেছে পার্লামেন্ট ভবন। ছবিটি গতকাল বুধবারের। ছবি: রয়টার্স

৩ / ২৩
বাসা বুনতে খড়কুটো সংগ্রহে ব্যস্ত শালিক। রাঙামাটি শহরের কলেজগেট এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তোলা ছবি। ছবি: সুপ্রিয় চাকমা

৪ / ২৩
ব্রাজিলের পাবলিক-সেফটি ন্যাশনাল ফোর্সের একজন সদস্য রিও ডি জেনিরো শহরের একটি বস্তির সামনে টহল দিচ্ছেন। ছবিটি বুধবার তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৩
ধানখেতের পোকা ধরতে বসে আছে ফিঙে পাখি। ছবিটি বৃহস্পতিবার খাগড়াছড়ি শহরের নারানখাইয়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

৬ / ২৩
গাছের ছায়ায় ঘুমিয়ে নিচ্ছে একটি বানর। ছবিটি  বুধবার সিলেট নগরের শাহী ঈদগাহ এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

৭ / ২৩
বৃষ্টির পানিতে ভদ্রবতি নদী টইটম্বুর। সেখানে জাল দিয়ে মাছ ধরছেন একজন। ছবিটি বৃহস্পতিবার বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৮ / ২৩
কান চলচ্চিত্র উৎসবের জন্য নির্ধারিত ফ্রান্সের কান শহরের ফেস্টিভ্যাল প্যালেসের প্রবেশমুখে লাল গালিচা বিছিয়ে দিচ্ছেন কর্মীরা। ছবিটি বুধবার তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৩
লবণ শুদ্ধকরণের কাজ চলেছ। আগুনের তাপে দীর্ঘক্ষণ লবণ পানি জ্বাল দিতে হয়। ছবিটি সম্প্রতি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল এলাকার একটি লবণ কারখানার থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১০ / ২৩
ভিয়েতনামের জনপ্রিয় হোম মার্কেটে নিজেদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ছবিটি বুধবার তোলা। ছবি: রয়টার্স

১১ / ২৩
কানাডার অটোয়াতে পার্লামেন্ট হিলের সামনের লনে যোগাসনে অংশগ্রহণকারীরা। ছবিটি গতকাল বুধবারের। ছবি: রয়টার্স

১২ / ২৩
ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেনটিলোনির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে হাস্যোজ্জ্বল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবিটি রাশিয়ার সোচি থেকে গতকাল বুধবার তোলা। ছবি: রয়টার্স

১৩ / ২৩
স্পেনের মাদ্রিদে ক্রেতার অপেক্ষায় এক মুদি দোকানি। ছবিটি গতকাল বুধবারের। ছবি: রয়টার্স

১৪ / ২৩
রাজধানীর মহাখালী কাঁচাবাজার প্রাঙ্গণে উদ্বোধন করা হলো দেশের প্রথম নারী হলিডে মার্কেট ‘উইমেন্স ট্রেড পয়েন্ট’। বৃহস্পতিবার সকালে মার্কেটের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। ছবি: আবদুস সালাম

১৫ / ২৩
উচ্চশিক্ষায় পাঁচ গুণ বেতন বৃদ্ধির ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পদযাত্রা কর্মসূচি পালন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। ছবি: সাইফুল ইসলাম

১৬ / ২৩
‘বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি’ স্থাপনের দাবিতে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মানববন্ধন করে সম্মিলিত স্নাতক ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদের কর্মীরা। তবে পুলিশ তাদের সেখানে দাঁড়াতে দেয়নি। ছবিটি বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৩
উচ্চশিক্ষাসহ চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি শুরু করে। দুপুরে শিক্ষার্থীরা স্মারকলিপি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। ছবিটি শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেন

১৮ / ২৩
বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে এক কৃষকের প্রায় দুই বিঘা জমির বোরো ধান। খেত থেকে ধান কুড়িয়ে নিচ্ছেন গ্রামীণ নারীরা। ছবিটি বৃহস্পতিবার বগুড়ার শাজাহানপুর উপজেলার জামুন্না গ্রাম থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৯ / ২৩
রাজ্জাক গাজী মহাখালী এলাকায় আবর্জনা সংগ্রহের কাজ করেন। এ কাজে তাঁকে সাহায্য করেন তাঁর ১০ বছরের ভাতিজা শফিকুল। প্রখর রোদে ব্যস্ততম সড়ক দিয়ে আবর্জনার গাড়ি নিয়ে যাচ্ছে তারা। ছবিটি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৩
বাসে উঠতে সাধারণ মানুষের এই দৌড়ঝাঁপ প্রতিদিনের। ছবিটি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফার্মগেট বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৩
ভেলায় চড়ে ময়লা-আবর্জনার মধ্যে প্লাস্টিক বর্জ্য কুড়াচ্ছে শিশুরা। ছবিটি বৃহস্পতিবার সিলেট নগরের কাজীরবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২২ / ২৩
রাজধানীর বিভিন্ন স্থানে টিসিবি সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে। ছবিটি বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওয়ের কলমিলতা মার্কেটের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২৩ / ২৩
কিশোরগঞ্জে হাওরের পানি কিছুটা নেমে গেছে। এতে জেগে ওঠা ডাঙার দূষিত ঘাস খেয়ে অসুস্থ হচ্ছে গরু। সম্প্রতি কয়েকটি গরু মারাও গেছে। ছবিটি ইটনা উপজেলার শিমুলবাগ এলাকা থেকে তোলা। ছবি: তাফসিলুল আজিজ