এক ঝলক (১৮ সেপ্টেম্বর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২২
সিরিয়া সীমান্তবর্তী জর্ডানে বাবার সাইকেলে চড়ে বাজারে যাচ্ছে শরণার্থী শিশুটি। ছবিটি গতকাল শনিবারের। ছবি: রয়টার্স

২ / ২২
নিউইয়র্কের চেলসি এলাকায় বিস্ফোরণস্থলের কাছে রাস্তা বন্ধ করে দিয়েছে অগ্নিনির্বাপক বাহিনী। ছবি: রয়টার্স

৩ / ২২
মথের ছবিটি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পাড়া এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

৪ / ২২
বাড়ির ফটকে সুন্দরভাবে ফুলগুলো ফুটে বলে স্থানীয়রা একে গেট ফুল বলে। ছবিটি রোববার সকালে বগুড়া শহরের রাজাবাজার এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৫ / ২২
বিল থেকে নৌকায় করে শাপলা তুলছে দুই ​শিশু। খুলনার তেরখাদা উপজেলার শেখপুরা এলাকা থেকে শনিবার তোলা। ছবি: সাদ্দাম হোসেন।

৬ / ২২
পাকুড় গাছে খাবারের খোঁজে বসে আছে দৃষ্টিনন্দন এক পাখি। ছবিটি রোববার বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

৭ / ২২
টঙ্গীর টাম্পাকো কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি এবং নিহত ব্যক্তিদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়াসহ বেশ কিছু দাবিতে কালো পতাকা মিছিল করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনসহ বেশ কিছু সংগঠন। ছবিটি আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা। ছবি : প্রথম আলো

৮ / ২২
ঈদের ছুটি শেষে আজ রোববার খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে ঈদের ছুটির আমেজ এখনো কাটেনি। শিক্ষার্থীরা সময় কাটিয়েছেন কুশল বিনিময় ও বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে। ছবিটি আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

৯ / ২২
ঈদের ছুটি শেষে আজ রোববার খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু ছুটির আমেজ ক্যাম্পাসজুড়ে। অপরাজেয় বাংলা’র সঙ্গে গ্রুপ সেলফি তুলছেন তারা। ছবিটি আজ বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১০ / ২২
আর কিছুদিন বাদেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎ​সব দুর্গা পূজা। তাই এখন প্রতিমা গড়তে ব্যস্ত মৃৎ​শিল্পীরা। ছবিটি আজ রোববার দুপুরে পুরান ঢাকার নর্থব্রুক হল রোড থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১১ / ২২
সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠটি মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালামাল ও সরঞ্জাম রাখার স্থানে পরিণত হয়েছে। ফলে স্কুলের মাঠটি এখন শিক্ষার্থীদের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম

১২ / ২২
ঈদের ছুটির আমেজে স্বজনদের নিয়ে পুরান ঢাকার আহসান মঞ্জিলে ঘুরতে এসেছেন অনেকেই। ছবিটি আজ রোববার তোলা। ছবি: মনিরুল আলম

১৩ / ২২
ঈদের ছুটি শেষে শুরু হয়েছে নগরবসীর কর্মব্যস্ত জীবন। ছবিটি মতিঝিল সোনালী ব্যাংক থেকে রোববার দুপুরে তোলা। ছবি: মনিরুল আলম

১৪ / ২২
ঈদের ছুটির পর রাজধানীতে এখন চলছে যানবাহনের স্বল্পতা। এই সুযোগে বাস-মিনিবাসগুলো হঠাৎ করেই ভাড়া বাড়িয়ে গেটলক সার্ভিস শুরু করেছে। রোববার মতিঝিল এলাকায় বাসের জন্য অপেক্ষায় আছে এই পরিবারটি। ছবি: মনিরুল আলম

১৫ / ২২
ঈদের ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছে লোকজন। মহাসড়ক ফাঁকা পেয়ে অনেক চালকই এখন বেপরোয়া গতিতে চালাচ্ছে। অনেকে আবার ওভারটেক করছে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ছবিটি সাভারের আমিনবাজারের ঢাকা-আরিচা মহাসড়ক থেকে আজ রোববার দুপুর ১২টায় তোলা। ছবি: আশরাফুল আলম

১৬ / ২২
রাজধানীর পরিবেশ রক্ষার্থে হাজারীবাগ থেকে সব ট্যানারি সরিয়ে সাভারে নিতে বলা হলেও এখনো বেশ কিছু ট্যানারি এ এলাকায় রয়ে গেছে। সাভারে চামড়া শিল্প নগরী গড়ে তোলা হয়েছে। ছবিটি আজ রোববার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

১৭ / ২২
ঈদের আগেও কাঁচা মরিচের দাম বাড়তি ছিল। কিন্তু ঈদের পর যেন তা লাগামহীন। গত দুই তিন ধরে এক কেজি মরিচ ৩০০-৪০০ টাকা​য় বিক্রি হয়েছে। তবে আজ রাজধানীর কারওয়ান বাজারে এক পাল্লা কাঁচা মরিচের দাম সর্বোচ্চ ৫০০ টাকায় বিক্রি হয়। ছবিটি আজ রোববার বিকেলে কারওয়ান বাজার থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

১৮ / ২২
কাঠবিড়ালি শুধু পেয়ারা খায় না, সফেদাও খায়। ছবিটি খুলনার জাহানাবাদ সেনানিবাসের বনবিলাস চিড়িয়াখানা থেকে আজ রোববার তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৯ / ২২
গ্রামীণ পথ ধরে ভেড়ার পাল নিয়ে মাঠে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি আজ রোববার সকালে বগুড়ার শেরপুরের মাগুরাতাইড় গ্রাম থেকে তোলা। ছবি: সবুজ চৌধুরী

২০ / ২২
রংপুর জেলা পুলিশ আজ রোববার নগরের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী স্টিকার ও পোস্টার সাঁটায় এবং লোকজনের মধ্যে প্রচারপত্র বিলি করে। ছবিটি দুপুরে নগরের মেডিকেল মোড় এলাকা থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

২১ / ২২
ঈদের ছুটি শেষে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে বসে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। ছবিটি আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু সেতু থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন

২২ / ২২
জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ। ছবিটি আজ রোববার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিন