এক ঝলক (১৮ সেপ্টেম্বর ২০১৭)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৩
গত কয়েক দিনের প্রখর রোদে শুকিয়েছে বিলের পানি। বিলে জেগে ওঠা সবুজ ঘাসের মধ্য দিয়েই চলছে নৌকা। ছবিটি সোমবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আহমদপুর এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ

২ / ২৩
ষষ্ঠ এথেন্স ফ্লাইং উইকে উড়োজাহাজের নৈপুণ্য প্রদর্শন। ছবিটি রোববার গ্রিসের এথেন্স থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ২৩
টাইফুন তালিমের প্রভাবে টোকিওতে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে চলাচল করছেন পথচারীরা। ছবিটি রোববার তোলা। ছবি: এএফপি

৪ / ২৩
টেনিস-ডেভিস কাপে ফ্রান্স বনাম সার্বিয়ার মধ্যকার সেমি-ফাইনাল দেখতে আসা ফ্রান্সের সমর্থকদের উচ্ছ্বাস। ছবিটি রোববার ফ্রান্সের লিল থেকে তোলা। ছবি: রয়টার্স

৫ / ২৩
কাজাখস্তানে অনুষ্ঠিত আপেল উৎসবে ব্যতিক্রমধর্মী সাজে অংশ নিয়েছেন এক ব্যক্তি। ছবিটি রোববার তোলা। ছবি: রয়টার্স

৬ / ২৩
‘ফর্মুলা ওয়ান সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্স’ প্রতিযোগিতার একপর্যায়ে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ছবিটি রোববার তোলা। ছবি: এএফপি

৭ / ২৩
বাবার সঙ্গে বাংলাদেশে এসেছে রোহিঙ্গা শিশু ইয়াসের। শরণার্থীশিবিরে ঠাঁই হয়নি। তাই তল্পিতল্পা নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে আছে সে। ছবিটি রোববার টেকনাফের হ্নীলা এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম

৮ / ২৩
বৃষ্টিতে কাবু কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া নারী, পুরুষ ও শিশুরা। এমনিতেই থাকার জায়গার সংকট সেনাদের দমন-পীড়নে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের। তার ওপর বৃষ্টি তাদের জীবনকে করে তুলেছে দুর্বিষহ। ছবিটি রোববার তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৩
ভারতের মুম্বাইয়ে সাগর পাড়ের নির্মল বাতাসে সকালে ব্যায়াম করছেন কয়েকজন। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্স

১০ / ২৩
সুস্থ-সবল থাকার জন্য সকালে হাঁটতে বের হয়ে এমন কসরত করছেন এক বৃদ্ধ। ছবিটি সোমবার আফগানিস্তানের কাবুল থেকে তোলা। ছবি: রয়টার্স

১১ / ২৩
মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন বরিশালের আলেম-ওলামারা। এ সময় তাঁরা অং সান সু চির কুশপুত্তলিকা দাহ করেন। ছবিটি সোমবার সকালে বরিশাল নগরের অশ্বিনীকুমার হল চত্বর এলাকা থেকে তোলা। ছবি: সাইয়ান

১২ / ২৩
বগুড়ার শাজাহানপুর উপজেলায় এবার ব্যাপক করলার আবাদ হয়েছে। স্থানীয় বাজারে প্রতি মণ করলার দাম ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ টাকা। ছবিটি সোমবার সকালে উপজেলার নয়মাইল হাট থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৩ / ২৩
জীবন ও জীবিকার তাগিদে ট্রেনের ইঞ্জিনের বাইরে ঝুঁকি নিয়ে ঝুলে গন্তব্যে যান নিম্ন আয়ের মানুষেরা। ছবিটি সোমবার বগুড়া শহরের দুই নম্বর রেলঘোমটি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

১৪ / ২৩
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে সোমবার হেফাজতে ইসলাম মিয়ানমার দূতাবাস ঘেরাও করতে বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। ছবিটি পুরানা পল্টন এলাকা থেকে তোলা। ছবি: হাসান রাজা

১৫ / ২৩
পূর্বঘোষিত কর্মসূচিতে বাধা দেওয়ার প্রতিবাদে সোমবার খাগড়াছড়ি শহরে হরতালের ডাক দেয় সুসম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি। শহর থেকে কোনো বাস ছেড়ে যায়নি। ছবিটি সকালে শহরের বাস টার্মিনাল থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৬ / ২৩
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা। ছবি: হাসান রাজা

১৭ / ২৩
দোরগোড়ায় শারদীয় দুর্গোৎসব। ইতিমধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ। নানা রঙে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিমার রূপ। ছবিটি সোমবার সিলেট নগরের দাড়িয়াপাড়া থেকে দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ

১৮ / ২৩
মাঠ থেকে ফসল নিয়ে ফিরছেন কৃষকেরা। ছবিটি মেহেরপুর সদরের কালিগাংনী গ্রাম থেকে তোলা ছবি। ছবি: আবু সাঈদ

১৯ / ২৩
বিএনপির নেতাদের বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদে দলটির নেতা-কর্মীরা সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন। ছবি: হাসান রাজা

২০ / ২৩
বাগেরহাটের বিভিন্ন গ্রামের সবজি জমা হয় সিএনবি বাজারে। এখানে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা সবজি কিনতে যান। ট্রাকে সবজি সাজাতে ব্যস্ত শ্রমিকেরা। ছবিটি সোমবার তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২১ / ২৩
পথের ধারের বুনো ফুল। সঙ্গে আছে ফলও। ছবিটি সোমবার বাগেরহাটের সিএনবি বাজার এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

২২ / ২৩
টেকনাফের হোয়াইকাং পুটিবনিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে সন্তানকে পাশে নিয়ে উদাস তাকিয়ে আছেন এক মা। ছবিটি সোমবার তোলা। ছবি: সৌরভ দাশ

২৩ / ২৩
কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার বিভিন্ন স্থানে পাহাড় কেটে বসতি স্থাপন করছে রোহিঙ্গারা। ছবিটি সোমবার টেকনাফে হোয়াইকাং পুটিবনিয়া ক্যাম্প থেকে তোলা। ছবি: সৌরভ দাশ