এক ঝলক (১৯ অক্টোবর ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৯
করলা গাছে ফুল ফুটেছে। ছবিটি গতকাল মঙ্গলবার যশোর সদরের নোঙ্গরপুর গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা

২ / ২৯
ছোঁ মেরে মাছ শিকার করেছে একটি বক। ছবিটি গতকাল মঙ্গলবার রাজশাহী নগরের শিরোইল মোল্লামিল এলাকার একটি পুকুর থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

৩ / ২৯
এখন ইলিশ ধরা বন্ধ। এই সময়ে জেলেরা তাঁদের জাল মেরামত করে নিচ্ছেন। ছবিটি গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের কর্ণফুলী নদীর ফিশারি ঘাট এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

৪ / ২৯
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকালে আনন্দ শোভাযাত্রা বের হয়। ছবিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের সড়ক থেকে তোলা। ছবি: মঈনুল ইসলাম

৫ / ২৯
সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার চতুল এলাকায় গরু চরাচ্ছেন দুই ব্যক্তি। ছবিটি আজ বুধবার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ

৬ / ২৯
নদীতে বড়শি ফেলে মাছ ধরছে একজন। অন্যরা তা দেখছে। ছবিটি সম্প্রতি মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকার কালিগঙ্গা নদীর পার থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

৭ / ২৯
সিডনিতে তামারামা সৈকতে বিভিন্ন ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করেছে সি এক্সিবিশন নামের একটি সংগঠন। সংগঠনটির ২০ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন। ছবিটি আজ বুধবার তোলা: এএফপি

৮ / ২৯
থাইল্যান্ডের সদ্য প্রয়াত প্রভাবশালী রাজা ভুমিবল আদুলিয়াদেজের দেয়ালচিত্রের সঙ্গে ছবি তুলছেন শোকাহত লোকজন। ছবিটি আজ বুধবার ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের কাছ থেকে তোলা: এএফপি

৯ / ২৯
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মান্দালে বে রিসোর্টের সামনে ঢেউ তোলা জলাধার। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

১০ / ২৯
সকালের শান্ত জলে শাপলা ফুলের হাসি। ছবিটি আজ বুধবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রাম থেকে তোলা। ছবি: আব্দুল মোমিন

১১ / ২৯
গাছের খোলে পুরোনো পদ্ধতিতে এখনো ধান ভানা হয় ম্রো সম্প্রদায়ের গ্রামে। তিন শিশু এ নিয়ে খেলায় মেতেছে। ছবিটি গতকাল মঙ্গলবার বান্দরবান সদরের টংকাবতি রেমারী পাড়া থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমা

১২ / ২৯
আফগানিস্তানের জালালাবাদের উপকণ্ঠে ঘুড়ি ওড়াচ্ছে দুই কিশোর। ছবিটি গতকাল মঙ্গলবার তোলা। ছবি: এএফপি

১৩ / ২৯
বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়ক ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হচ্ছে। সংসদ ভবন এলাকার সড়কে বসানোর জন্য ভ্যানে করে নৌকা ও ফেস্টুন নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি আজ বুধবার দুপুরে তোলা। ছবি: জাহিদুল করিম

১৪ / ২৯
পর্নো ওয়েবসাইট, অপসংস্কৃতি, মাদক, জুয়া, নারী নির্যাতন বন্ধের দাবিতে বুধবার রংপুর নগরের কাচারিবাজারে প্রধান ডাকঘরের সামনে মানববন্ধন করে নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা শাখার নেতা-কর্মীরা। পরে সংস্কৃতি, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় বরাবর পাঠানোর জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন তাঁরা। ছবি: মঈনুল ইসলাম

১৫ / ২৯
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় খুলনার লবানচরা এলাকায় দুটি পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা করে জরিমানা করেন। ছবিটি বুধবার ওই এলাকার রেহানা এন্টারপ্রাইজ পলিথিন কারখানা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন

১৬ / ২৯
পাহাড়ি আঁকাবাঁকা সড়ক এমনিতেই ঝুঁকিপূর্ণ। তার ওপর খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে চাঁন্দের গাড়িতে করে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে। ছবিটি বুধবার সকালে খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া এলাকার নতুনবাজার এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী

১৭ / ২৯
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বড় সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল মঙ্গলবার বিকেলে নবান্ন বরণ উৎসব উদ্‌যাপন করা হয়। এতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শন করা হয়। ছবি: এম রাশেদুল হক

১৮ / ২৯
সড়ক উন্নয়নকাজের জন্য দিনের বেলা পোড়ানো হয় আলকাতরা। এতে নির্গত কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। ধোঁয়া ও ক্ষতিকর উপাদানের প্রভাবে বিপর্যস্ত হয় পরিবেশ, ঝুঁকিতে থাকেন শ্রমিক ও পথচারীরা। ছবিটি আজ বুধবার সকালে রাজধানীর খিলগাঁওয়ের সিপাহিবাগ ক্লাব মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

১৯ / ২৯
রাজধানীর মগবাজার-মৌচাক উড়ালসড়কের বাংলামোটর-মালিবাগ অংশের নির্মাণকাজও শেষের দিকে। ছবিটি বুধবার দুপুরে মগবাজার টেলিফোন ভবন এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২০ / ২৯
ফুটপাতে ছড়িয়ে রাখা হয় আবর্জনা। পদচারীদের এর মধ্য দিয়ে চলাচল করতে হয়। ছবিটি আজ বুধবার বিকেলে রাজধানীর গ্রিন রোড এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম

২১ / ২৯
আজ বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ষীয়ান রাজনীতিক অজয় রায়কে মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়৷ ছবি: সাইফুল ইসলাম

২২ / ২৯
রাজধানীর সি আর দত্ত রোডে ফুটপাত দখল করে রেখেছে টাইলস-মার্বেলের দোকানগুলো। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৩ / ২৯
মগবাজার মৌচাক উড়াল সড়কে নিয়ম না মেনে  উল্টো পথে চলছে মোটরসাইকেল। ছবিটি রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৪ / ২৯
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের সড়ক বিভাজকের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন এক পথচারী। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৫ / ২৯
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে বাসস্ট্যান্ডের পাশে যাত্রী ছাউনিটি হকারেরা দখল করে দোকান সাজিয়ে বসেছে। বাস যাত্রীদের দাঁড়ানোর কোনো জায়গা নেই। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম

২৬ / ২৯
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাওনের ওপর নির্যাতনের প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে আজ বুধবার সকালে অবস্থান কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ছবি: সৌরভ দাশ

২৭ / ২৯
জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আজ বুধবার সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বগুড়া শহরে শোভাযাত্রা বের করা হয়। ছবিটি শহরের ব্যস্ততম সাতমাথা এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা

২৮ / ২৯
‘সুন্দরবনবিনাশী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ রুখে দাঁড়ান’ শীর্ষক তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তব্য দিচ্ছেন কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ। আজ বুধবার চট্টগ্রাম নগরের পুরোনো সার্কিট হাউসে ওই সভা অনুষ্ঠিত হয়। ছবি: সৌরভ দাশ

২৯ / ২৯
আন্দরকিল্লা ব্যবসায়ী কল্যাণ পরিষদসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আজ বুধবার টেন্ডারবাজ ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের দোকানপাট ভাঙচুর ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবিটি চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা এলাকা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তোলা। ছবি: জুয়েল শীল