এক ঝলক (১৯ অক্টোবর ২০১৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ২৭
রান্নার জন্য শাক তুলছেন এক নারী। ছবিটি গতকাল রোববার ফরিদপুর সদরের বাঘেরটিলা এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান রনী

২ / ২৭
চীনের হুবেই প্রদেশের হুয়ান সেনাঘাঁটিতে বিমানবাহিনীর এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রায় ২০০ নারী। তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন সেনারা। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স

৩ / ২৭
বেলজিয়ামের ব্রাসেলসে গতকাল রোববার থ্রি ডি শোতে মুখোশ পরেছেন এক ব্যক্তি। ছবিটি গতকালের। ছবি: রয়টার্স

৪ / ২৭
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় জ্যাকসনভিল জাগুয়ারস ও হিউসটন টেক্সানসের মধ্যে রাগবি খেলা চলাকালে জ্যাকসনভিল জাগুয়ারস দলের একজন চিয়ারলিডারের পরিবেশনা। ছবিটি গতকাল রোববার এভারব্যাংক ফিল্ড থেকে তোলা। ছবি: এএফপি

৫ / ২৭
ইতালিতে আয়োজিত দশম রোম চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া ‘ফ্রিহেল্ড’ ছবির উদ্বোধনী প্রদর্শনীর লাল গালিচায় এভাবেই হাজির হয়েছেন কানাডার অভিনেত্রী এলেন পেজ। ছবিটি গতকাল রোববার রোম থেকে তোলা। ছবি: এএফপি

৬ / ২৭
যুক্তরাজ্যে বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া ‘স্টিভ জবস’ ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে জনপ্রিয় তারকা কেট উইন্সলেট। ছবিটি গতকাল রোববার গ্রেটার লন্ডন থেকে তোলা। ছবি: এএফপি

৭ / ২৭
ইতালিতে দশম রোম চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া ‘দিজ ডটারস অব মাইন’ ছবির উদ্বোধনী প্রদর্শনীরতে লাল গালিচায় পোলান্ডের অভিনেত্রী গ্যাব্রিয়েলা মুসকালা। ছবিটি গতকাল রোববার রোম থেকে তোলা। ছবি: এএফপি

৮ / ২৭
চীনের হেনান প্রদেশে স্কুলের শিক্ষার্থীদের বিশাল মার্শাল আর্ট তাইচি প্রদর্শনী। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে তালিকাভুক্ত হতে শিক্ষার্থীদের বিশাল এই আয়োজন। প্রদেশটির ১৫টি এলাকায় প্রায় ৫০ হাজার মানুষ এক সঙ্গে এই আয়োজনে অংশ নেয়। ছবিটি রোববার জিয়াওজুর একটি স্কুলের মাঠ থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ২৭
কিছুদিন আগে রোপণ করা টমেটো গাছ বাড়তে শুরু করেছে। খেত পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। ছবিটি আজ সোমবার বগুড়ার গাবতলী উপজেলার ডিহি ডঙর গ্রামের মাঠ থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়া

১০ / ২৭
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকার প্রধান সড়কে প্রতিদিন তিন সারিতে ট্রাক রেখে মালামাল ওঠানো-নামানো হয়। এতে ওই এলাকায় দিনের বেশির ভাগ সময়ই যানজট লেগে থাকে। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য, নারায়ণগঞ্জ

১১ / ২৭
চা-বাগানে বেড়ে ওঠা শিশুরা বুনোফুল ছিঁড়ে তা দিয়ে নিজেরাই সাজতে ব্যস্ত। ছবিটি আজ সোমবার সকালে সিলেট শহরতলির মালনীছড়া চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১২ / ২৭
সিলেটের চা-বাগানগুলোতে বানরের অবাধ চলাফেরা। গাছে গাছে দেখা মেলে তাদের। খাবারের খোঁজে পাহাড়-টিলা পেরিয়ে চষে বেড়ায় চা-বাগানে। ছবিটি আজ সোমবার সকালে সিলেট শহরতলির লাক্কাতুরা চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৩ / ২৭
সিলেট সদর উপজেলার বিভিন্ন এলাকা শাকসবজি চাষে বেশ পরিচিত। ইতিমধ্যেই বিভিন্ন গ্রামে চলছে শীতের শাকসবজির চাষ। সকালে খেত থেকে শাক তুলে সিলেট নগরের বিভিন্ন বাজারে বিক্রির জন্য যাচ্ছেন দুই চাষি। ছবিটি আজ সোমবার উপজেলার খালপাড় এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেট

১৪ / ২৭
দুর্গাপূজার ছুটি শুরু আজ থেকে। ছুটির ঘণ্টা বাজতেই তাই শিশুদের বাঁধভাঙা দৌড়। ছবিটি আজ সোমবার দুপুরে যশোর সদর উপজেলার কামালপুর খরিচাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৫ / ২৭
প্রকৃতিতে এখন শীতের আমেজ। খালে-বিল, নদীনালার পানি দ্রুত শুকিয়ে যাচ্ছে। তাই মাছ ধরার ধুম পড়েছে। সেই মাছ সড়কের পাশে বিক্রি করছেন যতীন্দ্রনাথ রায়। ছবিটি আজ সোমবার সকালে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের কালাবাঘার মোড় থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

১৬ / ২৭
রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত গ্যাকো ফার্মাসিউটিক্যালসের কারখানার বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষে আজ সোমবার বেলা সোয়া তিনটার দিকে আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ছবিটি সোমবার বেলা ৩টা ২০-এ তোলা। ছবি: আবদুস সালাম

১৭ / ২৭
এসব কলা নেপালি নামে পরিচিত। কলাগুলো আসে টাঙ্গাইলের মধুপুর থেকে। রাজধানীর তেজগাঁও রেলওয়ে মার্কেটে এক পোন (৮০ টি) কলার পাইকারি দাম ২০০ থেকে ৩০০ টাকা। ছবিটি আজ সোমবার তোলা। ছবি: আবদুস সালাম

১৮ / ২৭
প্রায় ১৫ দিন ধরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি (নূর হোসেন চত্বরের সামনে) সড়কটিতে চলছে ড্রেনেজ ব্যবস্থাপনার কাজ। এতে করে প্রতিদিন সড়কটিতে সৃষ্টি হচ্ছে যানজট এবং পথচারীদের পড়তে হচ্ছে নানা দুর্ভোগে। ছবিটি আজ সকাল দশটায় তোলা। ছবি: মনিরুল আলম

১৯ / ২৭
কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কটির একটি কৃষ্ণচূড়ার ডাল কাটা হচ্ছে। ছবিটি আজ তোলা। ছবি: মনিরুল আলম

২০ / ২৭
হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা পূজাকে উপলক্ষ করে পূজা মণ্ডপ ও এর আশপাশে নেওয়া হয়েছে আলাদা নিরাপত্তা। দর্শনার্থীদের পূজা মণ্ডপে এভাবে তল্লাশি করেই ভেতরে ঢোকানো হচ্ছে। ছবিটি আজ ঢাকেশ্বরী মন্দির থেকে তোলা। ছবি: মনিরুল আলম

২১ / ২৭
চাঁইয়ের (মাছ ধরার ফাঁদ) ভেতর ভাত ও ধানের কুঁড়া মিলিয়ে মণ্ড রেখে পদ্মা নদীর কম পানিতে পেতে রাখলে প্রচুর চিংড়ি মাছ ধরা পড়ে। তাই মশারির কাপড় দিয়ে চাঁই তৈরি করছেন মান্নান মীর। ছবিটি আজ সোমবার দুপুরে ফরিদপুর সদরের আনন্দ বাজার এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২২ / ২৭
কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের উদ্যোগে মাসব্যাপী উৎসবের ষষ্ঠ দিনে আজ সোমবার ফরিদপুর সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীরা হ‌ুমায়ূন গ্রন্থ পাঠ ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে। ছবিটি আজ বেলা ১১টায় তোলা। ছবি: আলীমুজ্জামান, ফরিদপুর

২৩ / ২৭
দূরদূরান্তে পাঠানোর জন্য বরফ দিয়ে বাক্সবন্দী করা হচ্ছে রুপালি ইলিশ। ছবিটি আজ সোমবার সকালে বরিশাল নগরের পোর্ট রোড বাজার এলাকা থেকে তোলা। ছবি: বরিশাল, সাইয়ান

২৪ / ২৭
চট্টগ্রাম নগরের পাহাড়ত​লি থানার বিটাক মোড়ে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাউস ফ্যাশন নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। ছবিটি আজ সোমবার সকালে তোলা। ছবি: সৌরভ দাস, চট্টগ্রাম

২৫ / ২৭
মেডিকেলে আবার ভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সৈয়দ আবুল মকসুদ ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. নুরুল হক বেরিয়ে আসছেন। তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: আবদুস সালাম

২৬ / ২৭
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ। ছবিটি রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে তোলা। ছবি: শাহাদাত পারভেজ

২৭ / ২৭
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠীর দিনে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে ছবিটি তোলা। ছবি: শাহাদাত পারভেজ