এক ঝলক (১৯ আগস্ট ২০১৬)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
স্পেনের একটি উদ্ধারকারী নৌযানের ভেতর বিশ্রাম নিচ্ছে সিরিয়ার এক শরণার্থী শিশু। তাকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয়। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স

২ / ১৪
বসাবল খেলছেন এক পর্যটক। ভলিবল, ফুটবল ও জিমন্যাস্টিকস মিলে এই খেলা। ছবিটি সম্প্রতি ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকত থেকে তোলা। ছবি: রয়টার্স

৩ / ১৪
বাড়ির আঙিনায় এক ঝাঁক পোষা পায়রা। ছবিটি আজ শুক্রবার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চররমিজ ইউনিয়ন চেয়ারম্যানের বাড়ি থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৪ / ১৪
ক্রেতা টানতে পাত্রে সাজিয়ে রাখা হয়েছে কয়েক রকমের মাছ। তবে দামটা একটু বেশিই। ছবিটি আজ শুক্রবার রাজধানীর কাপ্তান বাজার থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা

৫ / ১৪
সৌদি আরবের কাদিসিয়া শ্রমশিবিরে এক এশীয় শ্রমিক ঠায় বসে আছেন। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: রয়টার্স

৬ / ১৪
ভারতের মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বলিউড তারকা প্রাচী দেশাই, ইমরান হাশমি ও আমিশা প্যাটেল। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: এএফপি

৭ / ১৪
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীসহ অন্যরা দোয়া করেন। ছবি: ফোকাস বাংলা

৮ / ১৪
ফোরাত নদীর পানিতে গা জুড়াচ্ছে এক পাল মহিষ। এই সুযোগে দুই মহিষের পিঠে চড়ে বসেছে দুই শিশু। ছবিটি গতকাল বৃহস্পতিবার ইরাকের পবিত্র নাজাফ শহরের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে তোলা। ছবি: রয়টার্স

৯ / ১৪
মাছ ধরা শেষে নৌকাতেই চলছে রান্না। ছবিটি আজ শুক্রবার দুপুরে পাবনা সদরের সাদীপুর পদ্মার পাড় থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১০ / ১৪
মাছ ধরা শেষে তিরে ফিরছে নৌকাটি । ছবিটি আজ শুক্রবার দুপুরে পাবনা সদরের সাদীপুর পদ্মার পাড় থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১১ / ১৪
শরতের ঝকঝকে রোদ। আকাশে সাদা মেঘের ভেলা। ছবিটি আজ শুক্রবার সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাঁটাখালী সেতু এলাকা থেকে তোলা। ছবি: দেবাশীষ সাহা রায়

১২ / ১৪
ঠেলা জাল দিয়ে মাছ ধরছেন এক জেলে। ছবিটি আজ শুক্রবার দুপুরে পাবনার সদরের সাদীপুর পদ্মার পাড় থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৩ / ১৪
জাল টেনে নদীতে মাছ ধরছে জেলেরা। ছবিটি আজ শুক্রবার দুপুরে পাবনার সদরের সাদীপুর পদ্মার পাড় থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ

১৪ / ১৪
যশোরের মনিরামপুর ও কেশবপুর জলমগ্ন। সোনালি আঁশ শুকাতে শুকনো জায়গা খুঁজে পাওয়া মুশকিল। তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সড়কের ওপর পাট শুকাতে দিয়েছেন কৃষকেরা। ছবিটি আজ শুক্রবার যশোর-সাতক্ষীরা সড়কের মনিরামপুরের আমিনাবাজার এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা