‘টাইম ভারসেস রক’ নামের একটি সংগঠন অভিনব পদ্ধতিতে শহর পরিচ্ছন্ন রাখার প্রচারণা চালাচ্ছে। চারুকলা অনুষদের সামনের সড়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৯ এপ্রিল। ছবি: আশরাফুল আলম
২ / ১৪
বিজ্ঞান চিন্তা ও বিকাশ আয়োজিত বিজ্ঞান উৎসবে ‘নিনো’। এটি বাংলাদেশি হিউম্যানয়েড রোবট। সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ, মোহাম্মদপুর, ঢাকা, ১৯ এপ্রিল। ছবি: আবদুস সালাম
বিজ্ঞান উৎসবের মঞ্চে অতিথিদের সঙ্গে দাঁড়িয়ে হিউম্যানয়েড রোবট নিনো। সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ, ঢাকা, ১৯ এপ্রিল। ছবি: আবদুস সালাম
১১ / ১৪
ফেনীর সোনাগাজী উপজেলার মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান হত্যাকারীদের বিচার দ্রুত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে কুমিল্লায় মানববন্ধন হয়েছে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের যৌন হয়রানি বন্ধের দাবি জানানো হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন লালমাই উপজেলা শাখা, কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে ওই মানববন্ধন হয়েছে। পূবালী চত্বর, কান্দিরপাড়, কুমিল্লা, ১৯ এপ্রিল। ছবি: এমদাদুল হক
১২ / ১৪
বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ‘রূপসী বাংলা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। অনুষ্ঠানে তিনজন প্রয়াত ফটোসাংবাদিককে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা, ১৯ এপ্রিল। ছবি: প্রথম আলো
১৩ / ১৪
গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সংবাদকর্মীরা। তাঁরা মুক্ত গণমাধ্যম ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার দাবি জানান। ঢাকা, ১৯ এপ্রিল। ছবি: প্রথম আলো